শিরোনাম
বাঙ্গরায় এলাকাবাসীর সহায়তায় ইয়াবাসহ একজন গ্রেপ্তার মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার পত্নীতলায় দুই দিনে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯ ডিজিটাল প্রতারণার তথ্য ও প্রবণতা তুলে ধরতে চালু হলো ‘বাংলাদেশ ডিজিটাল প্রতারণা মানচিত্র’ রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আইএইচটিতে ‘অনৈতিক সম্পর্কের’ গুঞ্জন, শিক্ষক-শিক্ষার্থীর দাবি—উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার সামাজিক ও মানবিক কাজে ব্যস্ত সময় পার করছেন ছাত্রদলের আহ্বায়ক ও মেয়র পদপ্রার্থী আরিফুল ইসলাম রোমান বান্দরবান সদর উপজেলা পিআইও মিল্টন দস্তিদার দুদকের মামলায় কারাগারে
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬

আন্দোলনের সমর্থনে রেমিট্যান্স কমিয়ে দেন যুক্তরাষ্ট্র-সৌদি প্রবাসীরা

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন সাড়া ফেলেছিল প্রবাসেও। আন্দোলনকারীরা দেশে রেমিট্যান্স না পাঠানোর ক্যাস্পেইন শুরু করেন।

এতে ব্যাপকভাবে সাড়া দিয়েছিলেন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবে কর্মরত বাংলাদেশিরা, কমে যায় দেশ দুটি থেকে আসা প্রবাসী আয়।


বাংলাদেশ ব্যাংকের জুলাই-সেপ্টেম্বর তিন মাসের প্রবাসী আয় পর্যালোচনা করে এমন চিত্র পাওয়া গেছে।


বাংলাদেশে রেমিট্যান্স পাঠানো দ্বিতীয় প্রধান দেশ যুক্তরাষ্ট্র। জুলাই-সেপ্টেম্বর তিন মাসে দেশটি থেকে প্রবাসী আয় আসে ৯২ কোটি ৩ লাখ ৮৯ হাজার ডলার। জুলাই মাসে দেশটি থেকে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২৩ কোটি ৮৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। ৫ আগস্টে শেখ হাসিনা সরকারের পতন হলে প্রবাসী আয় বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ২৯ কোটি ৩৪ লাখ ৭০ হাজার ডলার। পরের মাস সেপ্টেম্বরে আরও বেড়ে দাঁড়ায় ৩৮ কোটি ৭৯ লাখ ৫০ হাজার ডলার।


জুলাই পরবর্তী দুই মাসে যুক্তরাষ্ট্রে প্রবাসী আয়ের বৃদ্ধির হার যথাক্রমে ২২ দশমিক ৮০ এবং ৬২ দশমিক ৩৪ শতাংশ।


জুলাই-সেপ্টেম্বর তিন মাসে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন ১০৩ কোটি ২২ লাখ ১০ হাজার ডলার। দেশটির প্রবাসীরা দেশের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হলেও জুলাই মাসে দেশে প্রবাসী আয় খুব একটা কমেনি। জুলাই মাসে দেশটি থেকে থেকে প্রবাসী আয় আসে ৩৩ কোটি ২৬ লাখ ৭০ হাজার ডলার। আগস্টে ৩৩ কোটি ৭৭ লাখ ৬০ ডলার এবং সেপ্টেম্বর আসে ৩৬ কোটি ১৭ লাখ ৮০ হাজার ডলার।


সংযুক্ত আরব আমিরাতে জুলাই আন্দোলন পরবর্তী প্রবাসী আয় বাড়ে যথাক্রমে ১ দশমিক ৫৩ শতাংশ এবং ৮ দশমিক ৭৬ শতাংশ।


জুলাই-সেপ্টেম্বর তিন মাসে দেশে প্রবাসী আয় পাঠানো তৃতীয় দেশ সৌদি আরব। এ সময়ে দেশটিতে কর্মরত প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ৮৫ কোটি ৮৮ লাখ ৬০ হাজার ডলার। এর মধ্যে জুলাই মাসে পাঠিয়েছেন ২৪ কোটি ৪৬ লাখ ৫০ হাজার ডলার। আগস্টে ২৬ কোটি ৮৭ লাখ ৫০ হাজার ডলার এবং সেপ্টেম্বরে ৩৪ কোটি ৫৪ লাখ ৬০ হাজার ডলার।


সৌদি আরবে আগস্ট-সেপ্টেম্বর দুই মাসে প্রবাসী আয় বৃদ্ধির হার যথাক্রমে ১০ শতাংশ ও ৪১ শতাংশ।


প্রবাসী আয় পাঠানোর ক্ষেত্রে ইতালিতেও জুলাই থেকে আগস্ট-সেপ্টেম্বরে  ইতিবাচক পরিবর্তন হয়েছে। প্রবাসী আয় পাঠানোর শীর্ষ পাঁচ দেশের মধ্যে ইউরোপের দেশটি অন্যতম। ইতালি থেকে প্রবাসীরা জুলাই মাসে রেমিট্যান্স পাঠিয়েছিলেন ১২ কোটি ৮২ লাখ ৯০ হাজার ডলার। আগস্ট ও সেপ্টেম্বর মাসে প্রবাসী আয় পাঠিয়েছেন যথাক্রমে ১৫ কোটি ১৬ লাখ ৪০ হাজার ডলার এবং ১৪ কোটি ৫৭ লাখ ৬০ হাজার ডলার।


আগস্ট-সেপ্টেম্বরে দেশেটি থেকে প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোতে প্রবৃদ্ধি যথাক্রমে ১৮ দশমিক ২০ শতাংশ ও ১৩ দশমিক ৬১ শতাংশ।


জুলাই মাসে প্রবাসীরা আন্দোলনে সামিল হয়েছিলেন। তারা কম প্রবাসী আয় পাঠিয়েছেন, এটা ঠিক। আবার আন্দোলন চলাকালে দেশে ব্যাংক বন্ধ থাকার কারণেও রেমিট্যান্স পাঠাতে না পারাও একটি কারণ বলে মনে করেন ব্র্যাকের মাইগ্রেশন ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান।


তিনি বলেন, আগস্ট-সেপ্টেম্বর মাসে প্রবাসী আয় বৃদ্ধি পেয়েছে, এটা দেশে সরকার পরিবর্তনের ইতিবাচক প্রভাব। আবার প্রবাসীদের জন্য আরেকটি বাস্তবতা হলো, দেশে দুর্যোগ-দুর্বিপাকে ও ঈদ-পার্বণে বেশি অর্থ পাঠান; যাতে দেশে পরিজনরা ভালো থাকেন, দেশ উপকৃত হয়। আগস্ট-সেপ্টেম্বরে দেশে বন্যা হয়েছিল। প্রবাসী আয় বেশি পাঠানোর এটাও একটি কারণ।


দেশের বাইরে কর্মের সন্ধানে যাওয়া বাংলাদেশির সংখ্যা প্রায় দেড় কোটি। এ সব প্রবাসী প্রতি বছর ২০ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠাচ্ছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দুই লাখ ৪২ হাজার ৪০০ কোটি টাকা। গত ২০২৩-২৪ অর্থবছরে প্রবাসীদের পাঠানো প্রবাসী আয়ের পরিমাণ ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার। ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয় আসে। এ বছর আসা প্রবাসী আয়ের পরিমাণ ছিল ২৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার।


প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতিতে যেমন ভূমিকা রাখছেন, দেশের আন্দোলন-সংগ্রামেও তাদের ভূমিকা লক্ষ্য করা গেছে। দেশে এবারের সরকার পতনের আন্দোলনে সমর্থনের পাশাপাশি প্রবাসীরা রেমিট্যান্স না পাঠিয়ে বিগত সরকারকে অর্থনৈতিক চাপ প্রয়োগ করেন। 


আরও খবর




বাঙ্গরায় এলাকাবাসীর সহায়তায় ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পূর্ব সুন্দরবনে ট্রলারসহ ৪ বস্তা হরিণ ধরার মালা ফাঁদ জব্দ করেছেন বনরক্ষীরা

বাঁশখালীতে বাড়িতে চুরির অভিযোগ, নগদ টাকা-স্বর্ণালংকারসহ ক্ষতি ১০ লাখের বেশি

ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলনে সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার

শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য

পত্নীতলায় দুই দিনে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯

১নং মাওনা ইউনিয়নকে একটি আধুনিক মাদকমুক্ত ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে চান মাসুদ্ রানা

চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ

ডিজিটাল প্রতারণার তথ্য ও প্রবণতা তুলে ধরতে চালু হলো ‘বাংলাদেশ ডিজিটাল প্রতারণা মানচিত্র’

শ্বশান ব্রিজের কাছে বিশাল গর্ত: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: প্রতিমন্ত্রী টুকু

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা জমিদারবাড়ি কালের গর্ভে হারিয়ে যাওয়া এক শেকড়


এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক