শিরোনাম
মুরাদনগরে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব ধুনটে ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত গঙ্গাচড়ায় তিস্তা নদীর মার্জিনাল ডাইকে ধস,হুমকির মুখে ইউনিয়ন পরিষদ লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল চন্দনাইশে গোয়াল ঘরে দুর্বৃত্তের আগুনে পুড়েছে ৭ গরু-মৃত-১ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন চন্দনাইশে পেশাজীবী দলের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে ১ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর
শনিবার ২৫ জুলাই ২০২৬
শনিবার ২৫ জুলাই ২০২৬

আরেকটি ধ্রুপদি ফাইনালের আগে ক্লপকে হুমকি পচেত্তিনোর

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:রবিবার ২৫ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:রবিবার ২৫ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

একজন নিজের ইচ্ছেয় ক্লাব ছাড়ার কথা বলে দিয়েছেন, আরেকজনের চাকরি ঝুলছে সুতোয়—এমন পরিস্থিতির সামনে আগামীকাল রাতে ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে ইএফএল বা কারাবো কাপে মুখোমুখি দুই ইংলিশ জায়ান্ট লিভারপুল-চেলসি। ২০২২ সালেও এ টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। সেবার টাইব্রেকারে ব্লুজদের হারিয়ে রেকর্ড নবম ইএফএল কাপ ঘরে তুলে অলরেডরা। 


সেবার খুব কাছে গিয়েও কোয়াড্রপল জয়ের স্বপ্ন পূরণ হয়নি ইয়ুর্গেন ক্লপের। প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগে হতাশ হতে হয় তাদের। তবে অ্যানফিল্ডে নিজের শেষ মৌসুম রাঙাতে আগামীকাল দুই বছর আগের স্মৃতি ফেরাতে চাইবেন জার্মান কোচ। আর এ মৌসুমের প্রথম শিরোপার জন্য বুভুক্ষু ক্লপের শিষ্য ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক তো চেলসিকে হুমকি দিয়ে রেখেছেন এই বলে, ‘আমরা এটিকে বিশেষ দিন বানাতে চাই এবং মৌসুমের প্রথম শিরোপা জিততে চাই।’ 


২০২২ সালে এফএ কাপের ফাইনালেও টাইব্রেকারে চেলসিকে হারিয়েছিল লিভারপুল। তবে এরপর আর কোনো ট্রফি জেতা হয়নি তাদের। আর ব্লুজদের তো ঘরোয়া শিরোপা জেতা হয়নি ৬ বছর। লিভারপুলের বিপক্ষে শোধ তুলে সেই অপেক্ষা ঘুচাতে পারবে তো চেলসি? তবে আরেকটি ধ্রুপদি লড়াইয়ে আগে বরখাস্তের ভয়ে থাকা স্টামফোর্ড ব্রিজের কোচ মাউরিসিও পচেত্তিনো সমর্থকদের অনুরোধ করেছেন, শিরোপা জয় দিয়ে তাঁকে বিচার না করতে। লড়াইয়ের আগে ক্লপের শক্তিকে সমীহ করে তাঁর কথা, ‘লিভারপুলে আসার আগেই ক্লপ ভালো কোচ ছিলেন।’ 


অ্যানফিল্ডে এসে লিভারপুলের লম্বা সময়ের অপেক্ষার অবসান ঘটিয়ে চ্যাম্পিয়নস লিগ ও প্রিমিয়ার লিগ জেতান ক্লপ। তবে এটিই লিভারপুলের হয়ে তাঁর শেষ মৌসুম। সব প্রতিযোগিতা মিলিয়ে গত ছয় ম্যাচের ম্যাচে ৫ জয় ও ২১ গোল করার আত্মবিশ্বাস নিয়ে আজ ফাইনাল খেলতে নামবে তাঁর দল। গত দুই মৌসুম ধরে চেলসির অবস্থা যাচ্ছেতাই হলেও এ ফাইনালের আগে লড়াইয়ের কথা বলে রাখলেন পচেত্তিনোও, ‘এটা আমাদের জন্য স্বপ্ন। আমাদের সুযোগ আছে এবং আমরা লড়াইয়ে যাচ্ছি। দল প্রস্তুত এবং আমরা বেশ প্রতিযোগিতাপূর্ণ ফুটবল খেলব।’ 


তবে ক্লপের সঙ্গে টটেনহামের সাবেক কোচ পচেত্তিনোর পরিসংখ্যানটা বড্ড একপেশে। দুজনের ১৩ বারের সাক্ষাতে মাত্র একটি জয় পচেত্তিনোর।


আরও খবর




হালুয়াঘাটে রাতের আঁধারে এনসিপির সমাবেশস্থলের ব্যানার ছেঁড়ার অভিযোগ

দুর্ঘটনায় পঙ্গুত্ব, চিকিৎসার অর্থ নেই; প্রতিবন্ধী কার্ডের অপেক্ষায় কেন্দুয়ার শামীম

শাজাহানপুরে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মুরাদনগরে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব

ধুনটে ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় তিস্তা নদীর মার্জিনাল ডাইকে ধস,হুমকির মুখে ইউনিয়ন পরিষদ

লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল

চন্দনাইশে গোয়াল ঘরে দুর্বৃত্তের আগুনে পুড়েছে ৭ গরু-মৃত-১

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে পেশাজীবী দলের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে ১ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বাঙ্গরায় ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

শ্রীপুর বাজারে মাদক নির্মূলে জনসচেতনতা সভা, কার্যকর কমিটি গঠনের আহ্বান পুলিশের

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা


এই সম্পর্কিত আরও খবর

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

হিসাব চুকানোর ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কাল মিশরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল

কাল হন্ডুরাসের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা