শিরোনাম
মুরাদনগরে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব ধুনটে ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত গঙ্গাচড়ায় তিস্তা নদীর মার্জিনাল ডাইকে ধস,হুমকির মুখে ইউনিয়ন পরিষদ লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল চন্দনাইশে গোয়াল ঘরে দুর্বৃত্তের আগুনে পুড়েছে ৭ গরু-মৃত-১ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন চন্দনাইশে পেশাজীবী দলের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে ১ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর
শনিবার ২৫ জুলাই ২০২৬
শনিবার ২৫ জুলাই ২০২৬

আসাদের পর ইসরায়েল ও সিরিয়ার সম্পর্ক কী হবে?

‍আলোকিত দুনিয়া ডেস্ক
প্রকাশিত:বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সিরিয়ায় বাশার আল আসাদের শাসনের অবসানকে স্বাগত জানিয়েও সপ্তাহান্তে শতাধিক জায়গায় বিমান হামলা করেছে ইসরায়েল। তাদের সেনাও সিরিয়ার দিকে যাচ্ছে বলে মিডিয়ায় জল্পনা শুরু হয়েছে।


বাশার আল আসাদের শাসনের অবসানের পর ইসরায়েল এখন সিরিয়ার পরবর্তী পরিস্থিতির উপর নজর রাখছে। বিশ্লেষকদের মতে, সিরিয়ার যে পরিবর্তনই হোক না কেন, তা ইসরায়েলের সামনে সুযোগ এবং ঝুঁকি দুটোই এনে দেবে।


গত সপ্তাহান্তে ইসরায়েলি যুদ্ধবিমান সিরিয়ায় ঢুকে শতাধিক জায়গায় আক্রমণ করেছে বলে মনিটরিং গ্রুপগুলো জানিয়েছে। মূলত সিরিয়ার সামরিক পরিকাঠামোর উপরই আক্রমণ করেছে ইসরায়েল, যার মধ্যে আছে বিমান ঘাঁটি, রকেট নিয়ে গবেষণা কেন্দ্রগুলি এবং যে সব জায়গায় রাসায়নিক অস্ত্র মজুত রাখা হতো বলে অভিযোগ। সিরিয়ার রাজধানী দামাস্কের একাধিক জায়গায় হামলা করেছে ইসরায়েলের যুদ্ধবিমান।


ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী সোমবার জেরুসালেমে বলেছেন, “আমরা স্ট্র্যাটেজিক ওয়েপন সিস্টেমের উপর আঘাত হানতে চেয়েছি। সিরিয়ায় যে রাসায়নিক অস্ত্র আছে বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও রকেট আছে, তা ধ্বংস করতে চেয়েছি। আমরা চাই, এই সব অস্ত্র যেন কট্টরপন্থিদের হাতে না পড়ে।”


এরপর ইসরায়েলের সেনা ইসরায়েল ও সিরিয়ার মধ্যে যে বাফার জোন আছে, সেখানে প্রবেশ করেছে। এই জায়গায় জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী প্রহরার কাজে নিযুক্ত।


তবে রিপোর্ট বলছে, ইসরায়েলের সেনা দামাস্ক থেকে ৪০ কিলোমিটার দূরের এই বাফার জোন অতিক্রম করে গেছে। সেটা সত্যি হলে, ১৯৭৪ সালের পর ইসরায়েলের সেনা সিরিয়ার এতটা ভিতরে ঢুকলো।


মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্সকে তিনটি সূত্র জানিয়েছে, ইসরায়েলের বাহিনী দক্ষিণপশ্চিম দামাস্ক থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে আছে। তবে ইসরায়েলের সেনা মুখপাত্র এটা অস্বীকার করেছেন।


ইসরায়েলের সেনা সিরিয়ার ভিতরে?


১৯৬৭ সালে ইসরায়েল গোলান হাইটস অধিকার করে এবং ১৯৮১ সালে তারা এই অঞ্চল নিজেদের সঙ্গে যুক্ত করে। যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্বের অধিকাংশ দেশই গোলান হাইটসকে সিরিয়ার অংশ বলে মনে করে এবং তারা মনে করে ইসরায়েল বেআইনিভাবে তা অধিকার করে রেখেছে।


ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর ব্যাখ্যা, আসাদের প্রতি অনুগত সিরিয়ার সেনাবাহিনী এই এলাকা থেকে নিজেদের সরিয়ে নিয়েছিল। তাই ইসরায়েল এই কাজ করতে বাধ্য হয়। নেতানিয়াহুর দাবি, ইসরায়েলের সেনা সাময়িকভাবে সেখানে আছে। নতুন কোনো ব্যবস্থা হলেও তারা সরে আসবে।


জেরুসালেমে এক সাংবাদিক সম্মেলনে নেতানিয়াহু  বলেছেন, “আমরা সিরিয়ার নতুন শাসকদের সঙ্গে শান্তিপূর্ণ ও প্রতিবেশীসুলভ সম্পর্ক চাই। কিন্তু ইসরায়েলকে রক্ষা করার জন্য, দেশের সীমান্ত রক্ষা করার জন্য আমরা যা দরকার সেটাই করব।”


তারপর তিনি বলেছেন, “গোলান চিরকাল ইসরায়েলের অংশ হয়ে থাকবে।”


ইসরায়েলের সমালোচনা


ইসরায়েল সিরিয়ার ভিতরে ঢুকে পড়ায় সমালোচনা ক্রমশ বাড়ছে। জাতিসংঘ জানিয়েছে, এই ধরনের ঘটনা ১৯৭৪ সালের চুক্তি লঙ্ঘন করছে।


ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু যুক্তরাষ্ট্র বলেছে, ইসরায়েলের এই সিদ্ধান্ত নিশ্চয়ই সাময়িক। জর্ডনের পররাষ্ট্রমন্ত্রী এই ঘটনার নিন্দা করেছেন। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, “ইসরায়েল এভাবে সিরিয়ায় নিরাপত্তা, স্থায়িত্ব, অখণ্ডতার উপর আঘাত করছে।”


তেল আভিভ বিশ্ববিদগ্যালয়ের সিরিয়া বিশেষজ্ঞ ও ভাইস রেক্টর ইয়াল জিসের বলেছেন, “ইসরায়েল যদি সাময়িকভাবে সিরিয়ায় ঢোকে, তাহলে তাদের উদ্দেশ্য কী? তারা সিরিয়ায় রাসায়নিক অস্ত্র কেন ধ্বংস করতে চাইছে, সেটা আমরা বুঝতে পারি। কিন্তু ইসরায়েলের সেনা সিরিয়ায় ঢুকছে। সিরিয়ার মনোভাব তো এখন ইসরায়েলের বিরোধী নয়, তারা তো ইসরায়েলের বিরুদ্ধে কিছু করেনি, কেউ ইসরায়েলের নামও মুখে আনেনি। তাহলে তারা কেন সেনা পাঠাবে?”


এরপর কী?


ইসরায়েলের সাংবাদিক নাদাফ ইয়েল লিখেছেন, “ইসরায়েলের হাতে হিজবুল্লা প্রবল মার খেয়েছে, ইরানের অবস্থাও ভালো নয়, সিরিয়াতেও তারা পরাজয়ের মুখে পড়েছে।”


তিনি লিখেছেন, “যে গতিতে সিরিয়ায় পুরো ঘটনা ঘটেছে, তাতে ইসরায়েলের গোয়েন্দারাও অবাক হয়ে গেছেন।”


তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ জিসের ডিডাব্লিউকে বলেছেন, “এই ঘটনা সবাইকে অবাক করে দিয়েছে। বিশেষ করে বাশার আল আসাদ, ইরানের শীর্ষনেতা, রাশিয়া এবং হিজবুল্লাকেও।”


তার মতে, “ইসরায়েলের কাছে ইতিবাচক দিক হলো, আসাদ ছিলেন ইরান ও হিজবুল্লার মধ্যে প্রধান সংযোগকারী। এখন ইরানের কাছে সিরিয়ার ব্যাক আপ থাকলো না। এটা একটা নতুন ঘটনা।”


আরও খবর




মুরাদনগরে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব

ধুনটে ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় তিস্তা নদীর মার্জিনাল ডাইকে ধস,হুমকির মুখে ইউনিয়ন পরিষদ

লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল

চন্দনাইশে গোয়াল ঘরে দুর্বৃত্তের আগুনে পুড়েছে ৭ গরু-মৃত-১

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে পেশাজীবী দলের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে ১ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বাঙ্গরায় ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

শ্রীপুর বাজারে মাদক নির্মূলে জনসচেতনতা সভা, কার্যকর কমিটি গঠনের আহ্বান পুলিশের

আমি যতদিন বেঁচে আছি, ততদিন জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের পাশে থাকব: ধর্মমন্ত্রী কায়কোবাদ

ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে রহিমপুর হেজাজিয়া এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা

ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় নবীপুরে ইমাম-খতিবদের দোয়া

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা


এই সম্পর্কিত আরও খবর

শেষ হচ্ছে কি হরমুজ সংকট? হামলা বন্ধে একমত যুক্তরাষ্ট্র-ইরান

লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস,এ যেন এক টুকরো বাংলাদেশ

‘জোড়াতালি’ দিয়ে কত দিন ‘ঠিকঠাক’ থাকবে তেলের বাজার

বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ আতঙ্কে জার্মানিতে ব্যক্তিগত বাঙ্কার তৈরির হিড়িক

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

উপসাগরে আবারও যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা অব্যাহত

ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত,মাহবুবুর রহমান সভাপতি- জহিরুল ইসলাম সাঃ সম্পাদক

সিন্ধু চুক্তি নিয়ে ভারতের নতুন অবস্থান, বাড়ছে কূটনৈতিক চাপ

‘খুব দ্রুতই আমরা এমন এক অস্ত্র দেখাবো, যা শত্রুরা সবচেয়ে বেশি ভয় পায়’

যুদ্ধের আগুনে পুড়ছে ইরানের অর্থনীতি, চাকরি হারিয়ে দিশেহারা লাখো মানুষ