শিরোনাম
আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবীতে মানববন্ধন অষ্টগ্রামে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল ডাক্তার শূন্য দেখার কেউ নেই অভিযোগ এলাকাবাসী গঙ্গাচড়ায় তিস্তায় আকস্মিক ভাঙন,পরিদর্শনে উপজেলা বিএনপির নেতারা
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

‘বাজবল নিয়ে সংশয়ের সময় এখনো আসেনি’

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:বুধবার ২৮ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৮ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ভারতের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজের প্রথমটিতে জিতেছিল ইংল্যান্ড। তবে হায়দরাবাদের সেই জয়ের পর টানা তিন ম্যাচ হেরেছে ইংলিশরা। সবশেষ চতুর্থ টেস্টে রাঁচিতে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত স্বাগতিকদের কাছে পরাজিত হয়েছে বেন স্টোকসের দল। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে রোহিত শর্মার দল। এদিকে স্টোকস এবং কোচ ব্রেন্ডন ম্যাককালামের অধীনে এই প্রথম টেস্ট সিরিজ হেরেছে ইংলিশরা। তবে হারলেও এখনো বাজবল নিয়ে সংশয় প্রকাশের সময় আসেনি বলেই মতামত দিয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেইন।


রাঁচিতে ভারতের বিপক্ষে জয়ের সুযোগ ছিল স্টোকসদের। প্রথম ইনিংসে ১৭৭ রানেই স্বাগতিকদের ৭ উইকেট শিকার করেছিলেন শোয়েব বশিররা। তবে এরপর স্বাগতিক অল্প রানে বেঁধে ফেলতে পারেনি ইংলিশরা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বড় সংগ্রহও গড়তে পারেনি সফরকারীরা।


তবে রাঁচিতে ভারতের বিপক্ষে লড়াই করেছে ইংল্যান্ড। শেষ পর্যন্ত ৫ উইকেটে হারতে হয়েছে স্টোকসদের। ম্যাককালাম-স্টোকসের অধীনে ২২ টেস্ট খেলে এটি ইংলিশদের সপ্তম হার। এমন হারের পর ইংলিশ দলকে নিয়ে সমালোচনা হয়েছে দেশটির গণমাধ্যমে। এমন সময়ে অবশ্য সাবেক ক্রিকেটারদের পাশেই পাচ্ছেন স্টোকস-রুটরা।


ডেইলে মেইলে লেখা নিজের কলামে সাবেক অধিনায়ক নাসের হুসেইন বলেন, ‘এটি বাজবল নিয়ে সংশয় প্রকাশের সময় নয়। ২২ টেস্টে এর মাধ্যমেই ইংল্যান্ড ১৪টি জিতেছে, ৭টি হেরেছে। তারা যেমন কথা দিয়েছিল, সে অনুযায়ী কোনো একঘেয়ে ড্র করেনি। যে কটি ম্যাচ হেরেছে, তার দ্বিগুণ জিতেছে। আগে যা দেখেছি, তার চেয়ে অনেক ভালো দেখতে এটি।’


তবে ভারত সফর থেকে স্টোকসের অনেক কিছু শেখার আছে বলেও জানিয়েছেন নাসের। তিনি বলেন, ‘ভারতের এ সফরটা আসলে মনে করিয়ে দিয়েছে, মাঝে মাঝে তারা আরও বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারে। আরেকটু আক্রমণাত্মক হতে পারে। আপাতত তারা শক্তিশালী এক ভারত দলের সামনে পড়েছে, যারা গুরুত্বপূর্ণ মুহূর্তে সুযোগ নিয়েছে। ইংল্যান্ড এর থেকে শিখতে পারে।’


এদিকে আরেক সাবেক অধিনায়ক মাইকেল আথারটনও আছেন ইংলিশদের পক্ষেই। তিনি বলেন, ‘আমার মনে হচ্ছে এটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ। আমার মনে হয় ভারত জানে তারা প্রতিদ্বন্দ্বিতার সামনে পড়েছে। তবে দেশের মাটিতে তারা আসলে বেশিই ভালো। এ টেস্ট জয় আসলে ভারতের দিক থেকে দারুণ প্রচেষ্টা। টসে হেরেছিল, প্রথম ইনিংসে পিছিয়েও ছিল। কিন্তু ঘুরে দাঁড়িয়েছে।’


আরও খবর




আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত

বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত

১৪ মাস পর উদ্ধার নিখোঁজ শিশু, যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ

রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

হালুয়াঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ কর্মসূচি অনুষ্ঠিত

অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না- সাতক্ষীরায় আইনমন্ত্রী

বোদায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ২০২৬

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত


এই সম্পর্কিত আরও খবর

ভারত ম্যাচের আগে বাংলাদেশের বিশ্বাস, ‘কোনো কিছুই অসম্ভব নয়’

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

হিসাব চুকানোর ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কাল মিশরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল