শিরোনাম
বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

বাংলাদেশ মাঠপ্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ৩০ নভেম্বর ২০২৫ | হালনাগাদ:রবিবার ৩০ নভেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

বাংলাদেশ মাঠপ্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্মানিত মহাসচিব জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার উপরিচালক, স্থানীয় সরকার জনাব মোঃ বদরুদ্দোজা শুভ, ও জনাব মোঃ আল মামুন বিভাগীয় কমিশনারের একান্ত সচিব, ঢাকা। সভাপতিত্ব করেন- এস.এম জাহিদুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি, সভা পরিচালনা করেন-জনাব মোহাম্মদ ইউনুস।

বাংলাদেশ 'শিল্পকলা একাডেমি, ঢাকায় অনুষ্ঠিত সাধারণ সভায় বাংলাদেশের বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের প্রশাসনিক কর্মকর্তা এবং বিদায়ী প্ৰশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সাধারণ সভায় মূলত নিজেদের মধ্যে পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে পরস্পর ভালবাসা ও সমিতির কর্মকান্ড গতিশীল ও শক্তিশালীকরণের মাধ্যমে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর প্রচেষ্টা জানানো হয়। সভায় ৭৯জন অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। আগামীদিনে সমিতির কর্মকান্ডে গতিশীলতা আনয়নসহ যৌক্তিক দাবি-দাওয়া অর্জণে কল্যাণকামী কার্যনির্বাহী গঠন করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মাঠ পর্যায়ের বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের ১০ম গ্রেডভূক্ত প্রশাসনিক কর্মকর্তাদের ৮৩০টি পদ বিদ্যমান আছে। বাংলাদেশ সচিবালয়সহ বিভিন্ন দপ্তর, অধিদপ্তর ও পরিদপ্তরে কর্মকর্তাদের ১০ম গ্রেডভূক্ত ২য় শ্রেণীর কর্মকর্তাগণের ১ম শ্রেণির ৯ম গ্রেডে পদোন্নতির সোপান আছে; কিন্তু দুঃখজনক হলেও রাষ্ট্রীয় জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালনকারী মাঠপ্রশাসনের ১০ম গ্রেডভূক্ত ২য় শ্রেণীর প্রশাসনিক কর্মকর্তাদের ৯ম গ্রেডের ১ম শ্রেণীর কর্মকর্তা পদে পদোন্নতির সোপান নেই ।

জেলা প্রশাসক সম্মেলন ২০১৮ এর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মধ্য মেয়াদী ১ নং সিদ্ধান্তে "মাঠ প্রশাসনে কর্মরত ৩য় শ্রেণী কর্মচারীগণকে সচিবালয়ের কর্মচারীদের ন্যায় পর্যায়ক্রমে পদোন্নতি করার নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে" মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। তাছাড়া জেলা প্রশাসক সম্মেলন ২০১৯ এর জনপ্রশাসন মন্ত্রণালয়ের দীর্ঘ মেয়াদী ৯ নং সিদ্ধান্তে "পরীক্ষা- নিরীক্ষাক্রমে জেলা এবং উপজেলা প্রশাসনের ৩য় শ্রেণী কর্মচারীদের সহকারী কমিশনার (নন-ক্যাডার) পর্যন্ত পদোন্নতির বিধান করতে হবে" মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির ২৩ এপ্রিল ২০১৮ তারিখের সভায় সিদ্ধান্ত ও জেলা প্রশাসক সম্মেলন ২০১৮ এর সিদ্ধান্তের আলোকে জনপ্রশাসন মন্ত্রণালয় হতে গত ০১ এপ্রিল ২০২১ তারিখের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগের শর্ত মোতাবেক বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের সাংগঠনিক কাঠামোতে ৯ম গ্রেডের ২২২টি পদ সৃজনের সম্মতির জন্য অর্থ বিভাগে প্রস্তাব প্রেরণ করা হয় । অর্থ বিভাগ হতে গত ০৬ মে ২০২১ তারিখে উক্ত প্রস্তাবে অসম্মতি জ্ঞাপন করা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় হতে ৩০ জুন ২০২১ তারিখ উক্ত ২২২টি পদ সৃজনের সম্মতি চেয়ে পুনরায় অর্থ বিভাগে প্রস্তাব প্রেরণ করা হয়। কিন্তু অর্থ বিভাগ ১৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখে পুনরায় অসম্মতি জ্ঞাপন করে। ফলে উক্ত পদসমূহ সৃজনের বিষয়টি বাস্তবায়িত হয়নি ।

মন্ত্রিপরিষদ বিভাগ হতে গত ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে জেলা প্রশাসক সম্মেলন ২০১৮ ও ২০১৯ এর আলোকে উল্লিখিত ৯ম গ্রেডের পদ সৃজনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়। কিন্তু বিষয়টি বাস্তবায়ন ব্যতিত 

ইতোপূর্বের উল্লিখিত বিষয়সমূহ ১৯ ডিসেম্বর ২০২৩ তারিখ মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের প্রশাসনিক কর্মকর্তাদের ক্যারিয়ার প্লান তৈরীর নিমিত্ত গত ২৩ জুন ২০২৪ তারিখ একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় মাঠপ্রশাসনে ৯ম গ্রেডে প্রথম শ্রেণীর পদ সৃজনপূর্বক প্রশাসনিক কর্মকর্তাদের মধ্য হতে পদোন্নতির নীতিগত আলোচনা হয়। কিন্তু উক্ত সিদ্ধান্ত প্রস্তাব বাস্তবায়িত হয়নি। সমিতির পক্ষ হতে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহে ১০ম গ্রেডভুক্ত প্রশাসনিক কর্মকর্তা পদ হতে ৯ম গ্রেডে পদোন্নতির পদ সোপান তৈরীর নিমিত্ত প্রধান উপদেষ্টার কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট একাধিকবার লিখিত আবেদন করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ হতে গত ২০ জানুয়ারি ২০২৫ তারিখ সমিতির আবেদন জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়। কিন্তু বিষয়টির কোন সুরাহা হয়নি ।

জেলা প্রশাসক সম্মেলন ২০২৫ এর জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত মধ্য মেয়াদী ৫নং সিদ্ধান্তে জেলা ও উপজেলা প্রশাসনে ৯ম গ্রেডের একাধিক পদ সৃজন ও সৃষ্ট পদসমূহে প্রশাসনিক কর্মকর্তাদের মধ্য হতে পদোন্নতির মাধ্যমে পূরণের উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত হয়। উক্ত বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে একাধিকবার লিখিত আবেদন করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের জেলা প্রশাসক সম্মেলন ২০২৫ এর সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত কমিটির ১৭ আগস্ট ২০২৫ তারিখের সভায় জেলা প্রশাসক সম্মেলন ২০২৫ এর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে নতুন করে অর্থ বিভাগে প্রস্তাব প্রেরণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে দায়িত্ব প্রদান করা হয়। মাননীয় প্রধান অতিথির নিকট নিকট জেলা প্রশাসক সম্মেলন ২০২৫ এর উল্লিখিত সিদ্ধান্ত বাস্তবায়নের সহযোগিতা কামনা করা হয় ।

প্রশাসনিক কর্মকর্তাদের জন্য প্রণীত চার্টার অব ডিউটিজ সুনির্দিষ্ট ও বিস্তারিত না থাকায় চার্টার অব ডিউটিজ যথাযথভাবে বাস্তবায়নে সমস্যা হচ্ছে। অন্যান্য সকল অফিসেই কর্মকর্তা-কর্মচারীদের চার্টার অব ডিউটিজ সুনির্দিষ্ট ও বিস্তারিত আছে। বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের প্রশাসনিক কর্মকর্তাদের পূর্বের ন্যায় সুনির্দিষ্ট ও বিস্তারিত চার্টার অব ডিউটিজ প্রণয়নের জন্য গত ০২ ডিসেম্বর ২০২৪ তারিখ জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন করা হলেও অদ্যাবধি তা বাস্তবায়িত হয়নি। বিদ্যমান চার্টার অব ডিউটিজ বাস্তবায়ন ও বিস্তারিত চার্টার অব ডিউটিজ প্রণয়নে প্রধান অতিথির সহযোগিতা কামনা করা হয় ।

বাংলাদেশ মাঠপ্রশাসন, প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির সাধারণ সভায় প্রধান অতিথি শরফ উদ্দিন আহমেদ চৌধুরী, বিভাগীয় কমিশনার, ঢাকা বিভাগ, ঢাকা সমিতি কর্তৃক দাবীর সাথে একত্বতা ও সহমর্মিত প্রকাশ করেন এবং দাবীগুলো যৌক্তিক বলে একমত পোষন করেন। উক্ত দাবী বাস্তবায়নের সংশ্লিষ্টদের সাথে আলাপ আলোচনা করবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন।


আরও খবর




বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ

কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী