
মনোয়ার শাজাহানপুর ( বগুড়া) প্রতিনিধি বগুড়ার শাজাহানপুর উপজেলায় টাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।বুধবার (২২ জুলাই ) বিকাল ৪টার দিকে শাজাহানপুর উপজেলার মাদলা চাঁচাইতারা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. পারভেজ মোশারফ সিনাত (২৭), পিতা: .গোলাম মোস্তফা, গ্রাম: মাদলা চাঁচাইতারা, থানা: শাজাহানপুর, জেলা: বগুড়া।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল শাজাহানপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মির নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় অভিযুক্তের কাছ থেকে ২টি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তকে ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ (একশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জব্দকৃত টাপেন্টাডল ট্যাবলেট ঘটনাস্থলেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।





























