শিরোনাম
আনোয়ারায় ডাম্পার-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ আহত ৪ এতিমদের টাকা আত্মসাতের সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের ওপরে হামলা মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ শ্রীপুরে গড়াই নদীর ভাঙনে বিলীন ১০ একর জমি,হুমকিতে ৫০০ পরিবার নজিপুর পৌরসভায় মাস্টার প্ল্যান প্রণয়ন নিয়ে পরামর্শ সভা লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন লাকসামে নারীকে কুপিয়ে জখমের মামলায় যুবক গ্রেপ্তার জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নোয়াখালীর ৪৫০ নারীকে প্রশিক্ষণ
মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬

বহিষ্কৃতদের জন্য বন্ধই থাকছে বিএনপির দুয়ার

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২৯ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ২৯ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সিদ্ধান্ত অমান্য, দখল-চাঁদাবাজিসহ বিভিন্ন কারণে দল থেকে বহিষ্কৃত নেতাকর্মীদের বিষয়ে অনড় বিএনপি। তারা ফিরতে পারছেন না দলে। অভ্যন্তরীণ শৃঙ্খলা ধরে রাখতে তাদের না ফেরানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


দলকে গতিশীল করতে প্রাথমিক সদস্যপদ নবায়ন করছে বিএনপি। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ গোছানো ও নেতাকর্মীদের চাঙ্গা করতে সদস্যপদ নবায়ন করা হচ্ছে। এক কোটির ওপর সদস্য সংগ্রহ করার আশা করছে বিএনপি। এ মিশনে ত্যাগী, পরিশ্রমী, মেধাবী ও ভালো মানুষের মূল্যায়ন করতে চায় দলটি। তবে বিভিন্ন কারণে দল থেকে বহিষ্কার হওয়া নেতাকর্মীদের প্রাথমিক সদস্যপদ নবায়ন করা হবে না। গত ২০ জানুয়ারি রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 


প্রাথমিক সদস্যপদ নবায়নের এ কর্মসূচিতে নতুন সদস্য নেওয়া হবে না। শুধু পুরোনো সদস্যদের পদ নবায়ন করা হবে। তবে বিভিন্ন সময়ে দলের সিদ্ধান্ত অমান্য ও দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজ করায় বহিষ্কৃতদের দলে ফেরানো হচ্ছে না। দলটি বলছে, বহিষ্কৃতদের ফেরানোর বিষয়ে ইতিবাচক মনোভাব নেই শীর্ষ নেতৃত্বের। এই মুহূর্তে তাদের দলে ফেরালে আরও বিশৃঙ্খলা সৃষ্টি হবে। ত্যাগী, বিশ্বস্ত ও পরীক্ষিত নেতাকর্মীদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়বে। তা ছাড়া বিপদের সময় যারা দলের সঙ্গ ত্যাগ করেছে, দলের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছে, তাদের দরকার নেই। তাদের না ফেরানোর বিষয়ে বিএনপি বরাবরই কঠোর।



গতকাল মঙ্গলবার প্রাথমিক সদস্যপদ নবায়ন ফরম দেশব্যাপী জেলা ও মহানগর শাখায় বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রাথমিক সদস্যপদ নবায়ন কমিটির আহ্বায়ক রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, যারা বিভিন্ন কারণে দল থেকে বহিষ্কার হয়েছেন, অব্যাহতি পেয়েছেন, এরা কেউ সদস্যপদ নবায়ন করতে পারবেন না। যদিও তাদের সদস্যপদ ছিল কিন্তু আমরা যখন বহিষ্কার করি, তখন সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করি। তারা প্রাথমিক সদস্যপদ নিতে পারবেন না।


রিজভী বলেন, নানা ছোট ঘটনা অথবা ঘটনাও না, সেটা নিয়েই বিএনপিকে নানাভাবে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। ফ্যাসিবাদের দোসররা তো আছেই নানাভাবে। নানাদিক থেকে, প্রশাসনে, পুলিশে, নানা জায়গা থেকেই তারা কাজ করছে। সেজন্য আমরা যেন আমাদের রাজনৈতিক কার্যক্রম স্বচ্ছ রাখতে পারি, দোসররা ঢুকতে না পারে, অপপ্রচার যেন না করতে পারে, সেজন্য এই নবায়ন কার্যক্রমটা অনেকখানি গুরুত্বপূর্ণ।


জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর বিএনপির কিছু নেতাকর্মী দখল, চাঁদাবাজি, মামলা, বাণিজ্যসহ নানা অপকর্মে জড়িয়ে পড়ে। এ বিষয়ে অসংখ্য অভিযোগ আসে বিএনপির কাছে। ভাবমূর্তি রক্ষায় কঠোর হয় দলটি। অভিযোগ যাচাই-বাছাই করে অসংখ্য নেতাকর্মীকে বহিষ্কার করা হয়। দলটির দপ্তর সূত্র থেকে জানা যায়, ৫ আগস্টে শেখ হাসিনার পতনের পর থেকে শুধু কেন্দ্রীয়ভাবে ১ হাজার ৩১ নেতাকে বহিষ্কার ও অব্যাহতি দেওয়া হয়েছে। এ সময় ১ হাজার ২০৩ জনকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। কেন্দ্রীয়ভাবে ছাড়াও জেলা, মহানগর ও উপজেলা পর্যায়েও অনেকে বহিষ্কার করা হয়েছে। দলটি বলছে, সব মিলিয়ে কয়েক হাজার নেতাকর্মীকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়াও বিগত ১৬ বছরে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজ করার কারণে নির্বাহী কমিটির সদস্যসহ দলের হাজার হাজার নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে গত জাতীয় নির্বাচন, উপজেলা নির্বাচনে অংশ নেওয়া, প্রার্থীর পক্ষে কাজ করার কারণে শত শত বিএনপির নেতাকর্মীকে বহিষ্কার করা হয়।


বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ বলেন, যারা বহিষ্কৃত আছে তাদের প্রাথমিক সদস্যপদ নবায়ন করা হচ্ছে না। যদি কখনও বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়, তখন তারা সদস্যপদ নবায়ন করে নেবেন। নতুন কারও সদস্যপদ দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, কোনো অপরাধী, রাষ্ট্রদ্রোহী, গণতন্ত্র হত্যাকারী, ফ্যাসিস্ট বা স্বৈরাচারীবান্ধব যাতে দলে প্রবেশ করতে না পারে, এ জন্য নতুন সদস্য নেওয়া হচ্ছে না।


শিক্ষাপ্রতিষ্ঠান জামায়াতীকরণ হয়েছে


গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, এক বিশেষ দল স্বাস্থ্য মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়, বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় দখল করে নিয়েছে। সব বড় বড় বিশ্ববিদ্যালয়কে জামায়াতীকরণ করা হয়েছে। পত্রিকায় নিউজ হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জামায়াতীকরণ করা হয়েছে। এটা অত্যন্ত ভয়ংকর বিষয়। বড় বড় বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে জামায়াতী চেতনার লোকজনকে বসানো হয়েছে। আমাদের সমর্থিত লোকজন যেভাবে আওয়ামী লীগের আমলে বঞ্চিত হয়েছে, তেমনি এখনও বঞ্চিত হচ্ছে।


তিনি আরও বলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বলেছে, রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবে না। এগুলো তো হাসিনার কথার প্রতিধ্বনি। হাসিনা সরকার এবং রাষ্ট্রকে এক করে দিয়েছে। এই সরকার তো গণতান্ত্রিক আন্দোলনের ফসল। আর গণতন্ত্র মানেই হচ্ছে, আলোচনা-সমালোচনা হবে এবং সরকার সব শুনবে।



আরও খবর




আনোয়ারায় ডাম্পার-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ আহত ৪

এতিমদের টাকা আত্মসাতের সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের ওপরে হামলা

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

সাতক্ষীরার শ্যামনগরে এমপি গাজী নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ

রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার ॥ হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধার

মুরাদনগরে কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল, কঠিন হস্তে দমনের হুশিয়ারি

কুমিল্লার সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার

তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক

পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ

বোয়ালখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা

লালপুরে মোটরসাইকেল চোর চক্রের সদস্য গ্রেপ্তার, চোরাই মোটরসাইকেল উদ্ধার

শ্রীপুরে গড়াই নদীর ভাঙনে বিলীন ১০ একর জমি,হুমকিতে ৫০০ পরিবার

নজিপুর পৌরসভায় মাস্টার প্ল্যান প্রণয়ন নিয়ে পরামর্শ সভা

বন্দরে কুমির আতঙ্ক, ধরতে গিয়ে হিমশিম বন বিভাগের

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন

গাজীপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

আইনজীবী নেতাদের কথিত অবৈধ আবদার না মানায় আদালত বর্জন


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর ৩নং ওয়ার্ডে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত

দূর্গাপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

তিনি নেই, কিন্তু প্রশ্নটি রয়ে গেছে: খালেদা জিয়া আমাদের কী দিয়ে গেলেন?

মস্তক নত করেননি কভু: জন্মবার্ষিকীতে আপোষহীন নেত্রীর ফিরে দেখা

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিলেন মঈন খান

মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল

‘দলীয় বৈঠকের জন্য সচিবালয় নয়’, বিএনপির সমালোচনায় জামায়াত

রিজভীই হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব