শিরোনাম
হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

বন্যা পরবর্তী সময়ে আয়ের পথ তৈরিই এখন বড় চ্যালেঞ্জ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২৮ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৮ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

অচেনা ঘর। আসবাব, পোশাক, গৃহস্থালি পণ্য, বইপত্র সবই নিয়ে গেছে বানের জল। ভেসে গেছে দোকান পাট, ফসলি জমি, মাছের ঘের, গবাদিপশু। বানভাসি মানুষ ঘরে ফিরে দেখছেন আর কিছুই অবশিষ্ট নেই। উপার্জন বন্ধ হয়ে দিশেহারা কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা, ছোট দোকানি। গ্রামীণ অর্থনীতির মূল চালিকাশক্তি এমন হাজার হাজার স্বাবলম্বী মানুষকে দ্রুত আয়ের পথে ফিরিয়ে আনাই হবে বন্যা পরবর্তী বড় চ্যালেঞ্জ।


কলাগাছের ভেলায় ভাসছে মুরগির ছানা। মাইলের পর মাইল এভাবেই যাত্রা নিরাপদ আশ্রয়ের খোঁজে। কোন রকম উপার্জনের একমাত্র সম্বলকে বাঁচিয়ে রাখার প্রাণান্ত চেষ্টা পিতা-পুত্রের।


মানুষের সাথে গবাদিপশুও পাড়ি দিচ্ছে গলা কিংবা বুক সমান পানি। কোন রকমে বেঁচে থাকার লড়াই সবার। এমন কত শত পশু ভেসে গেছে বানের জলে তার হিসাবও নেই।


স্মরণকালের ভয়াবহ বন্যায় ভাসছে শত শত খামার, গবাদি পশু। সপ্তাহ ধরে নেই খাবার কিংবা পরিচর্যা। শত শত ডিম পড়ে আছে এক একটি খামারে।


প্রায় ৪ লাখ টাকা পুঁজি নিয়ে বিদেশ থেকে ফিরে সমন্বিত খামার করেছিলেন শাহাদাত নামে মীরসরাইয়ের এই উদ্যোক্তা। পানি নামার পর ফিরে দেখেন তার ১৬শ' মুরগি খামার এখন বিরাণভূমি।


ভেসে গেছে পুকুরের মাছও। বন্যায় এ অঞ্চলের এমন হাজারো ছোট উদ্যোক্তা এখন নিঃস্ব। জানান, ক্ষুদ্র ঋণ কিংবা সরকারি সহযোগিতা না পেলে আর ঘুরে দাঁড়ানো সম্ভব নয়।


এ উদ্যোক্তা বলেন, ‘সরকার যদি সহযোগিতা করে তাহলে আমরা নিতে বাধ্য। আমরা যে কিছু করবো সে টাকা নাই। আমি ব্যাংক লোন নেই নি। দীর্ঘ ১১ বছর কুয়েতে ছিলাম। সেখান থেকে যে পুঁজি হয়েছে, তার সঙ্গে স্ত্রীর অলংকার বিক্রি করে বিনিয়োগ করেছি।’


বানের পানি নামায় খুশিতে বাড়ি ফিরছেন অনেকে। কিন্তু বাড়ির অচেনা পরিবেশ দেখে হতবাক বানভাসি মানুষ। বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত ঘরে থাকার কোন উপায় নেই। আসবাবাপত্র, গৃহস্থালি পণ্য, বই-খাতা, মূল্যবান সনদ বা দলিল কিছুই অবশিষ্ট নেই।


খাদ্য সহায়তার পাশাপাশি এ অঞ্চলে এখন প্রয়োজন শত শত ঘরবাড়ি মেরামত, গৃহস্থালি পণ্য ও শিক্ষা উপকরণ সহায়তার।


মীরসরাই ও ফেনীতে মহুর নদীর অববাহিকায় প্রায় ৬ হাজার একরের মুহুরি মাছ চাষ প্রকল্প। দেশে মিঠা পানির বৃহৎ এ প্রকল্পে বছরে উৎপাদন হয় শত কোটি টাকার মাছ। এবারে কন্যায় ভেসে গেছে সব। শুধু এ প্রকল্পেই মৎস্য চাষি আছেন অন্তত ৭ হাজার।


জেলা মৎস্য কর্মকর্তার হিসাবে চট্টগ্রামে এবারের বন্যায় মৎস্য খাতে ক্ষতি হয়েছে ২৯০ কোটি টাকা। কৃষি নির্ভর এ অঞ্চলের মানুষ এখন দিশেহারা। পানিতে তলিয়েছে প্রায় ২ লাখ হেক্টর ফসলি জমি।


আউশের খেত, গ্রীষ্মকালীন সবজি চোখের সামনেই ভেসেছে সব। আবার চাষ শুরু করবেন, সে অর্থও নেই কারো হাতে। এক অধিবাসী জানান, যারা চাষের সঙ্গে জড়িত ছিলেন তাদের সবকিছু নষ্ট হয়ে গেছে। চাষীদের প্রতি সরকার যেন দৃষ্টি রাখে সে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।


কৃষক, ক্ষুদ্র খামারি, ব্যবসায়ী বা গ্রামীণ উদ্যোক্তা গ্রামাঞ্চলে অর্থনীতির প্রাণ ধরে রেখেছিলেন যারা, স্বাবলম্বী এসব মানুষ এখন নিঃস্ব, বসে আছেন ঋণের আশায়। আগামীতে তাদের আবারো উৎপাদনের ধারায় দ্রুত ফিরিয়ে আনাই হবে বন্যা পরবর্তী প্রধান চ্যালেঞ্জ।


আরও খবর




গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী