শিরোনাম
সংগ্রাম আর সত্যের পথে সাংবাদিক শফিকুল ইসলাম আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এসিড মেরে জ্বলসে দেয়ার হুমকি,মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ লালমোহনে ২৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-১ পদ-পদবি নয়, আদর্শ ও ঐক্যের রাজনীতি চান অষ্টগ্রাম ছাত্রদলের তরুণ নেতা অনিক চাটখিলে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে জিআইএস-ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত ধুনটে পৃথক তিন মামলায় আ.লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার লালমোহনে ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার সৈয়দপুরে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারে খাদ্য নমুনা পরীক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত দক্ষিণ সাঙ্গর এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬

বৃত্তি পরীক্ষার নামে শিক্ষা বানিজ্যে সাতক্ষীরায় কোচিং সেন্টারগুলোর চরম অব্যবস্থাপনা

প্রকাশিত:শনিবার ২৫ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:শনিবার ২৫ অক্টোবর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

জাহাঙ্গীর সরদার, বিশেষ প্রতিনিধি : বৃত্তি পরীক্ষার নামে সাতক্ষীরায় কিছু কোচিং সেন্টার এখন বাণিজ্যিক প্রতিযোগিতায় মেতে উঠেছে। শিশুদের ভবিষ্যৎ ও মানসিক বিকাশের সঙ্গে জড়িয়ে থাকা এসব কার্যক্রম এখন পরিণত হয়েছে অব্যবস্থাপনা, অনিয়ম আর অরাজকতার নিকৃষ্ট উদাহরণে। যা প্রকৃত শিক্ষা প্রদানের অন্তরায়।
শুক্রবার (২৪ অক্টোবর) সাতক্ষীরা শহরের নবারুণ স্কুলে বেসিক কোচিং সেন্টারের আয়োজিত তথাকথিত “বৃত্তি পরীক্ষা” শেষে দেখা যায় এক করুণ চিত্র। স্কুল প্রাঙ্গণে শত শত অভিভাবক ছুটোছুটি করছেন, কেউ সন্তানকে খুঁজে পাচ্ছেন না, কেউ আতঙ্কিত হয়ে পড়ে। কোমলমতি শিক্ষার্থীরা ক্লান্ত, কেউ কেউ ভীত ও বিভ্রান্ত। পুরো পরিবেশে এক ধরনের বিশৃঙ্খলা ও নিরাপত্তাহীনতার দৃশ্য ছিল স্পষ্ট।
অভিভাবকদের অভিযোগ, পরীক্ষার আয়োজন ছিল সম্পূর্ণ অব্যবস্থাপনায় ভরা। কোথায় বসবে, কখন পরীক্ষা শেষ হবে, কিভাবে সন্তানকে নিতে হবে- এসব বিষয়ে আয়োজকদের কোনো কার্যকর পরিকল্পনা ছিল না। অনেকেই বলেন, 'এটা পরীক্ষা নয়, যেন বিশৃঙ্খলার উৎসব!'
শিক্ষানুরাগী মহল বলছেন, এসব কোচিং সেন্টার বৃত্তি পরীক্ষার নামে অভিভাবকদের আবেগ ও উদ্বেগকে ব্যবহার করছে ব্যবসার হাতিয়ার হিসেবে। ভর্তি ফি, পরীক্ষার ফি, সার্টিফিকেট ফি- একের পর এক অজুহাতে চলছে অর্থ আদায়। অথচ পরীক্ষার মান, প্রশ্নের গুণগত মান কিংবা শিক্ষার্থীর প্রকৃত মূল্যায়নের কোনো নিশ্চয়তাই নেই।
অনেক সচেতন অভিভাবক মনে করেন, অল্প বয়সেই শিশুদের ওপর এমন অযৌক্তিক চাপ ও প্রতিযোগিতা তাদের মানসিক বিকাশে গুরুতর প্রভাব ফেলে। শিশুদের আনন্দময় শিক্ষাজীবন পরিণত হচ্ছে ভয় ও উদ্বেগের সাগরে।
তবে শুধু কোচিং সেন্টার নয়, এ দায় অনেকাংশে অভিভাবকদেরও। নিজেদের সামাজিক মর্যাদা ও 'প্রথম হওয়ার' মানসিকতার চাপে আমরাই সন্তানদের ঠেলে দিচ্ছি এমন এক প্রতিযোগিতায়, যেখানে শিক্ষার আনন্দ নেই- আছে শুধু নম্বরের যুদ্ধ।
একজন অভিভাবক বলেন, আমরা চাই সন্তান ভালো করুক, কিন্তু এমন ভিড়, এমন বিশৃঙ্খলায় ওরা শুধু ভয়ই পায়। এটা কোনো শিক্ষা নয়, এটা নির্যাতন।
এমন পরিস্থিতিতে অভিভাবকরা প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মতান্ত্রিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। তাঁদের মতে, 'বৃত্তি পরীক্ষার নামে বাণিজ্য বন্ধ না করলে আগামী প্রজন্মের শিক্ষার ভিত্তিই বিপন্ন হবে।'
এখনই সময়, শিক্ষা প্রশাসন এবং স্থানীয় কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ নেওয়ার। শিক্ষা হতে হবে শেখার আনন্দের, বাণিজ্যের হাতিয়ার নয়।


আরও খবর




সংগ্রাম আর সত্যের পথে সাংবাদিক শফিকুল ইসলাম

আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এসিড মেরে জ্বলসে দেয়ার হুমকি,মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ

লালমোহনে ২৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

পদ-পদবি নয়, আদর্শ ও ঐক্যের রাজনীতি চান অষ্টগ্রাম ছাত্রদলের তরুণ নেতা অনিক

চাটখিলে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে জিআইএস-ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত

ধুনটে পৃথক তিন মামলায় আ.লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

লালমোহনে ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার

সৈয়দপুরে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারে খাদ্য নমুনা পরীক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত

দক্ষিণ সাঙ্গর এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঘাটাইলে অবৈধ সিসা কারখানা গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শাজাহানপুরে সরকারি অফিসের ছাদে সোলার সিস্টেম ও নেট মিটারিং বিষয়ে আলোচনা সভা

সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

ফুলপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড


এই সম্পর্কিত আরও খবর

সংগ্রাম আর সত্যের পথে সাংবাদিক শফিকুল ইসলাম

আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এসিড মেরে জ্বলসে দেয়ার হুমকি,মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ

লালমোহনে ২৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

পদ-পদবি নয়, আদর্শ ও ঐক্যের রাজনীতি চান অষ্টগ্রাম ছাত্রদলের তরুণ নেতা অনিক

চাটখিলে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে জিআইএস-ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত

ধুনটে পৃথক তিন মামলায় আ.লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

লালমোহনে ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার

সৈয়দপুরে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারে খাদ্য নমুনা পরীক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত

দক্ষিণ সাঙ্গর এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঘাটাইলে অবৈধ সিসা কারখানা গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত