শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

ব্যাটারিচালিত রিকশার বিষয়ে ‘মাথাব্যথা নেই’ সংশ্লিষ্ট কোনও কর্তৃপক্ষের

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সিটি করপোরেশনের অনুমোদন না থাকলেও রাজধানীর অলিগলি থেকে শুরু করে প্রধান সড়ক; সবখানেই অবাধে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা। দিন দিন এসব বাহনের সংখ্যা বেড়েই চলেছে। ফলে সড়কে তৈরি হচ্ছে বিশৃঙ্খলা, স্বাভাবিক চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে অন্যান্য দ্রুতগতির যান। এছাড়াও এসব অটোরিকশার কারণে প্রায়শই দুর্ঘটনাও ঘটছে। এখন পর্যন্ত এসব রিকশা নিয়ন্ত্রণে কোনও পদক্ষেপ নিতে পারেনি সড়কপরিবহন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


রাজধানীর বিভিন্ন এলাকার ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথমদিকে কেবল এলাকাভিত্তিক এসব রিকশা চলতো। তখন পুলিশি অনেক ঝামেলার মধ্যেও পড়তে হতো চালকদের। ২০২২ সাল পর্যন্ত প্রধান সড়কে ওঠাও নিষেধ ছিল। উঠলে পুলিশ রিকশা আটক করে থানায় নিয়ে যেতো। পরবর্তী সময়ে পুলিশ, স্থানীয় রাজনৈতিক ও প্রভাবশালী ব্যক্তিদের চাঁদা দিয়ে অবাধে সড়কে চলাচল করা শুরু হয়। এদিকে সিটি করপোরেশন থেকেও রেজিস্ট্রেশনের কোনও বাধ্যবাধকতা ছিল না। ফলে অল্প সময়ের ব্যবধানে ব্যাটারিচালিত রিকশার সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়।


খোঁজ নিয়ে জানা যায়, এর মাঝে কয়েকদফা এসব রিকশা বন্ধের প্রচেষ্টা করলে ট্রাফিক পুলিশের সঙ্গে চালকদের সংঘর্ষের ঘটনাও ঘটে। এমনকি সংঘর্ষে মিরপুরের ট্রাফিক পুলিশের কিছু সদস্য আহত ও লাঞ্ছিত হন। এ ঘটনায় কয়েকজন রিকশাচালকে আটক করে তাদের বিরুদ্ধে মামলাও হয়। অভিযোগ আছে, পুলিশের ঊর্ধ্বতন কিছু কর্মকর্তা ধারাবাহিকভাবে তাদের কাছে ‘মাসোয়ারা’ নেন। যে কারণে পরবর্তী সময়ে এসব ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে আর কোনও ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। উল্টো এসব রিকশাচালক এলাকা ছেড়ে প্রধান সড়কেও চলাচল ও অবৈধ স্ট্যান্ড করতেও সাহস করেন।


সর্বশেষ গত ১৫ মে বনানীর বিআরটিএ কার্যালয়ে এক বৈঠকে সাবেক সড়কপরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের নির্দেশ দেয়। সেই নির্দেশের বিরোধিতা করে রাজধানীর কয়েকটি এলাকায় অটোরিকশা চালকরা বিক্ষোভ ও পুলিশ বক্স ভাঙচুর চালায়। এতে নিষেধাজ্ঞার পাঁচ দিনের মাথায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসে আওয়ামী লীগ সরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাটারিচালিত রিকশা বন্ধ না করে এর চলাচলের একটি নীতিমালা তৈরি করতে বলেন। তখন বিআরটিএ থেকে সেই নীতিমালা তৈরি জন্য উদ্যোগ নিতে শোনা গেলেও পরে আর কোনও অগ্রগতি দেখা যায়নি।


বর্তমানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন সড়ক সংশ্লিষ্ট কতৃর্পক্ষের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার বিষয়ে কথা বললেও তাদের জবাব ঢিলেঢালা। কেউ এর দায়িত্ব নিতে চাইছেন না।


ব্যাটারিচালিত অটোরিকশার চলাচলের নীতিমালার বিষয়ে জানতে চাইলে বিআরটিএ'র পরিচালক (রোড সেফটি) শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী বলেন, ‘ব্যাটারিচালিত অটোরিকশা বা সাধারণ রিকশা এইসব যানবাহনের বিষয়টি আমাদের না। এটি দেখবে সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশ বিভাগ। তারা যা উদ্যোগ নেয়।’


সিটি করপোরেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে নাম প্রকাশে অনিচ্ছুক এক সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ‘ব্যাটারিচালিত অটোরিকশা সিটি করপোরেশনের আইনে আওতাভুক্ত নয়। আমাদের রাজস্ব বিভাগ থেকে পায়ে চালিত রিকশার জন্য রেজিস্ট্রেশন দেওয়া হয়।’


তবে সিটি করপোরেশন থেকে রিকশার জন্য চলাচলের নির্দিষ্ট কোনও নীতিমালা দেওয়া নেই বলেও জানান তিনি। এই কর্মকর্তা বলেন, ‘নীতিমালার বিষয়টি ডিটিসিএ (ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ) থেকে দেখলে ভালো হয়। আমাদের আগামীকাল (আজ বৃহস্পতিবার) মিটিং আছে। সেখানে আমরা ব্যাটারিচালিত অটোরিকশার বিষয়টি তুলবো।’


এবিষয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে কেউ ফোন ধরেননি। তবে ডিটিসিএ এর একসূত্র জানান, ডিটিসিএ আপাতত সড়কে বাসের শৃঙ্খলা ফেরাতে রুট রেশনালাইজেশন নিয়ে ব্যস্ত। আনুষঙ্গিক আরও কিছু বিষয় নিজে কাজ করছে এই সংস্থাটি। তাই ব্যাটারিচালিত রিকশা নিয়ে তাদেরও কোনও উদ্যোগ নেই।


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী