শিরোনাম
শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনের আওতায় নিরপেক্ষ কমিশন গঠনের দাবি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ২৮ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:রবিবার ২৮ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

জনস্বার্থ বিবেচনায় খসড়া ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনের আওতায় নিরপেক্ষ কমিশন গঠনের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ (টিআইবি) ও আর্টিকেল নানটিন।  



খসড়া ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনে সরকারি বেশ কিছু সংস্থাকে জাতীয় স্বার্থ বিবেচনায় অবাধে ব্যক্তিগত তথ্য পাওয়া ও ব্যবহারের অবাধ ক্ষমতা দেওয়া, তা খুবই গুরুত্বপূর্ণ ঝুঁকি বলেও মনে করছে তারা।


রোববার (২৮ এপ্রিল) ধানমন্ডির টিআইবি’র কার্যালয়ে টিআইবি ও আর্টিকেল নাইনটিন এর যৌথ উদ্যোগে ‘খসড়া ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন, ২০২৪ : পর্যালোচনা ও সুপারিশ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে আর্টিকেল নাইনটিনের আঞ্চলিক পরিচালক (বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া) শেখ মনজুর-ই-আলম মূল প্রবন্ধ উপস্থাপন করেন।



টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, আমরা মনে করি অংশীজনকে সম্পৃক্ত করে তথ্য সুরক্ষা আইনটি চূড়ান্ত করা উচিত। আরেকটি বিষয় হচ্ছে ডেটা সুরক্ষা অথরিটি নামে যে সংস্থার কথা বলা আছে, সেটা সরকারি নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান। সরকার হচ্ছে ব্যক্তিগত তথ্যের ব্যবহারকারী। কাজেই এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ, আমাদের প্রস্তাব থাকবে তথ্য সুরক্ষার জন্য নিরপেক্ষ একটি কমিশন গঠন, যা সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকবে। আইনের সরকারি বেশকিছু সংস্থাকে জাতীয় স্বার্থ বিবেচনায় অবাধে ব্যক্তিগত তথ্য পাওয়ার ক্ষেত্রে অবাধ ক্ষমতা দেওয়া হচ্ছে, তা খুবই গুরুত্বপূর্ণ ঝুঁকি বলে মনে করি। জাতীয় স্বার্থ বা জনস্বার্থের ব্যাখ্যা নেই, আমার মনে হয় সেই ব্যাখ্যাও আইনে থাকতে হবে। একইসঙ্গে ওই তথ্য পাওয়ার ক্ষেত্রে জুডিশিয়াল প্রক্রিয়াকে অন্তর্ভুক্ত করতে হবে। আমরা মনে করি সরকার ইতিবাচক হিসেবে আইনটি সংশোধন ও প্রয়োগ করবে।


প্রবন্ধ উপস্থাপনের সময় শেখ মনজুর-ই-আলম বলেন, যেকোনো অনিয়মের বিরুদ্ধে ভিকটিম হিসাবে তথ্য সুরক্ষা আইনের আওতায় আমি যদি আপিল করতে চাই, তাহলে আমাকে সরকারের আরেকটি বডির কাছেই আপিল করতে হবে। যে প্রতিষ্ঠানের বাজেট, লোকবল ও সরকার নিয়ন্ত্রিত। ওই প্রতিষ্ঠানই ঠিক করবে তথ্য সুরক্ষা ঠিকমতো হচ্ছে কিনা। অর্থাৎ তথ্য সুরক্ষা আইনে সরকারি কাজ মনিটরিংয়ের দায়িত্ব সরকারকে দেওয়া হয়েছে। এটা কীভাবে সম্ভব? ডিজিটাল নিরাপত্তা আইনে অনেক ভালো ভালো ধারা রয়েছে। কিন্তু আমরা তার বাস্তবায়ন দেখিনি। ঠিক তেমনি তথ্য সুরক্ষা আইনের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। এটা পরিবর্তন করতে হবে। আমরা এটা হতে দিতে পারি না।




তিনি বলেন, বাংলাদেশের কোনো আইনে জনস্বার্থের কথা বলা হলেও তার সংজ্ঞা দেখতে পাইনি। ডেটা প্রটেকশন অফিসার নিয়োগ দেওয়ার কথা বলা হলেও, বাংলাদেশে সেই দক্ষ লোকবল কোথায়। তাছাড়া ছোট ছোট প্রতিষ্ঠান কীভাবে এ ধরনের একজন লোক নিয়োগ দেবে। তথ্য সুরক্ষা আইনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে, ব্যক্তি গোপনীয় তথ্য সুরক্ষা দেওয়া অর্থাৎ মৌলিক মানবাধিকারকে সুরক্ষা দেওয়া। আইন প্রণয়নে সেই বিষয়টি ভুলে যাচ্ছি। এজন্য পৃথক কমিশন গঠনের দাবি জানাচ্ছি।


অনুষ্ঠানে বলা হয়েছে, খসড়া আইনটিতে ব্যক্তিগত উপাত্তের সংজ্ঞা সুস্পষ্ট ও পর্যাপ্ত করা; বিচারিক নজরদারির মাধ্যমে ব্যক্তিগত তথ্য সুরক্ষার নিশ্চয়তা এবং সর্বোপরি সরকারের নিয়ন্ত্রণের বাইরে স্বাধীন ও নিরপেক্ষ তদারকি কর্তৃপক্ষ প্রতিষ্ঠাসহ বেশকিছু সুপারিশ টিআইবি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছিল। যার আংশিক গ্রহণ করা হয়েছে। বক্তব্যে আরও বেশ কিছু দাবি উঠে এসেছে, যার মধ্যে রয়েছে মৌলিক অধিকারের ক্ষেত্রে আইনের ভিত্তি মজবুত করা, ব্যক্তিগত ডেটাতে ফোকাস করার সুযোগ সংকুচিত করা, ডেটা স্থানীয়করণের বিধানগুলো সংশোধন করা কিংবা সম্পূর্ণরূপে অপসারণ, স্বাধীন ডেটা সুরক্ষা কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, ব্যক্তিগত ডেটা অ্যাক্সেসের জন্য বিচারিক তত্ত্বাবধায়ন ও জনস্বার্থে কার্যকলাপের জন্য ছাড় সীমিতকরণ ইত্যাদি।


আরও খবর




ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন

ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল

লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি

পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা

গোগনগর ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবি

বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী