শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

ড্যান্ডিখোরের দৌরাত্ম্যে অনিরাপদ ঢাকার ফুটপাত!

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২৯ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:বুধবার ২৯ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

সাম্প্রতিক এক জাতীয় গবেষণায় উঠে এসেছে হাড় হিম করা তথ্য: দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ মাদকাসক্ত। অর্থাৎ দেশের মোট জনসংখ্যার ৪.৮৮ শতাংশ এখন মাদকের জালে বন্দি। যার সিংহভাগই তরুণ সমাজ।


রাজধানীর কারওয়ান বাজার রেললাইন থেকে শুরু করে সোহরাওয়ার্দী উদ্যান, কিংবা ফার্মগেটের ফুটওভার ব্রিজ সন্ধ্যার পর এসব এলাকায় হাঁটলে মনে হবে আপনি কোনো হরর মুভির সেটে ঢুকে পড়েছেন। নির্জীব চোখের দৃষ্টি, কঙ্কালসার দেহ আর অসংলগ্ন আচরণ নিয়ে ড্রেন বা ফুটপাতে পড়ে থাকা মানুষগুলোকে দেখে আঁতকে ওঠেন পথচারীরা। দেখতে অনেকটা জম্বিদের মত। এই মানুষগুলোই মাদকের নেশায় হারিয়ে ফেলছে নিজেদের অস্তিত্ব।


সাম্প্রতিক এক জাতীয় গবেষণায় উঠে এসেছে হাড় হিম করা তথ্য, দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ মাদকাসক্ত। অর্থাৎ দেশের মোট জনসংখ্যার ৪.৮৮ শতাংশ এখন মাদকের জালে বন্দি। যার সিংহভাগই তরুণ সমাজ।


রাজধানীর ফুটপাত বা পার্কে দিনের বেলা যারা জম্বির মতো পড়ে থাকে, অন্ধকার নামলেই তাদের রূপ বদলে যায়। নেশার টাকার জোগাড় করতে এরা জড়িয়ে পড়ছে চুরি, ছিনতাই ও মাদক ব্যবসায়। ঢাকার অলিগলিতে এখন সাধারণ মানুষের চলাচল দুষ্কর হয়ে পড়েছে। শুধু ঢাকা বিভাগেই মাদকসেবীর সংখ্যা ২২ লাখ ৮৭ হাজার ৯৭০ জন, যা দেশের মধ্যে সর্বোচ্চ।



বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (BMU) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, মাদকের হাতে খড়ি হচ্ছে খুব অল্প বয়সে।৩৩ শতাংশ সেবনকারী ৮-১৭ বছর বয়সেই প্রথম নেশার স্বাদ নেয়। ৫৯ শতাংশ শুরু করে ১৮-২৫ বছর বয়সে। অর্থাৎ, একটি প্রজন্ম তাদের সৃজনশীল সময়ের পুরোটা ঢেলে দিচ্ছে মাদকের নীল দংশনে। গবেষণায় সিগারেটকে মাদক হিসেবে অন্তর্ভুক্ত না করা সত্ত্বেও এই সংখ্যা ৮২ লাখে পৌঁছেছে।



মাদকসেবীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে গাঁজা (৬০ লাখ ৭৯ হাজার ৯১৪ জন)। এরপরই আছে মরণঘাতী ইয়াবা (২২ লাখ ৯২ হাজার ৭০৫ জন) এবং অ্যালকোহল। তবে নতুন আতঙ্ক হিসেবে যোগ হয়েছে ইনজেকশন, ক্রিস্টাল মেথ (আইস) এবং এলএসডি। গবেষণার তথ্যমতে, একজন মাদকসেবী মাসে গড়ে ৬ হাজার টাকা ব্যয় করেন।


প্রায় ৯০ শতাংশ সেবনকারী জানিয়েছেন, মাদক এখন অত্যন্ত সহজলভ্য। ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহণকারীরা এইচআইভি ও হেপাটাইটিসের মতো সংক্রামক রোগের উচ্চঝুঁকিতে রয়েছেন। মাদক ছাড়ার আকুতি থাকলেও সুযোগ নেই চিকিৎসার।



বিএমইউর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম সতর্ক করে বলেছেন, "এটা ভাবার কারণ নেই যে শুধু কিছু খারাপ মানুষ মাদকাসক্ত। আমাদের সন্তানরাও এই ঝুঁকির বাইরে নেই।" অন্যদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ জানিয়েছেন, সরকার দেশের ৭টি বিভাগে ২০০ শয্যার পুনর্বাসন কেন্দ্র চালুর প্রকল্প হাতে নিয়েছে।


মাদকের এই ভয়াল বিস্তার কেবল একক কোনো সমস্যা নয়, এটি একটি সামাজিক যুদ্ধ। বেকারত্ব, পারিবারিক অস্থিরতা আর মাদকের সহজলভ্যতা আমাদের তারুণ্যকে জম্বিতে রূপান্তরিত করছে। ঢাকার ফুটপাতে পড়ে থাকা ওই মানুষগুলো আমাদের দেশের যুবশক্তি। তাদের সুস্থ জীবনে ফিরিয়ে আনা এবং মাদকের সরবরাহ বন্ধ করতে না পারলে এই ৮২ লাখের সংখ্যা অচিরেই কোটি ছাড়িয়ে যাবে, যা একটি জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট।


আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী