শিরোনাম
পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা গ্রেপ্তার বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
বুধবার ১১ নভেম্বর ২০২৬
বুধবার ১১ নভেম্বর ২০২৬

দেবী দুর্গার আগমন উপলক্ষে নাড়ু-মুড়কি তৈরিতে ব্যস্ত সনাতনী গৃহবধূরা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২৭ সেপ্টেম্বর ২০২৫ | হালনাগাদ:শনিবার ২৭ সেপ্টেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


আব্দুল গফুর, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :


 শরতের শুভ্রতা মনে করিয়ে দেয় বিপদনাশিনী দেবী দুর্গার আগমনী বার্তা। দুদিন বাদে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজা উপলক্ষে বাড়িতে বাড়িতে নাড়ু, মোয়া ও মুড়কি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন সনাতনী গৃহবধূরা। নিজেদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার জোর প্রস্তুতি নিচ্ছে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা। এছাড়া রঙ তুলিড় নিপুণ আঁচড়ে দেবী দুর্গাকে জীবন্ত করে তুলছেন শিল্পীরা। নানা রঙে বর্ণিল আলোকসজ্জায় সাজছে মন্ডপগুলো। মন্ডপে মন্ডপে এখন চলছে উৎসবের শেষ মুহুর্তের প্রস্তুতি। 


পূজা উদযাপন পরিষদের নেতাদের সূত্রে জানা গেছে, এবছর নন্দীগ্রাম উপজেলায় ৪৭টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। রোববার (২৮ সেপ্টেম্বর) মহা ষষ্ঠীপূজার মধ্যে দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। বৃহস্পতিবার (২ অক্টোবর) দেবীর বিসর্জনের মধ্যে দিয়ে এ উৎসব শেষ হবে। 


বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুকুমার সরকার বলেন, এবার নন্দীগ্রামে ৪৭টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পুজার সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে। তারা সার্বিক নিরাপত্তার বিষয়ে আমাদের আশ্বস্ত করেছেন। 


নন্দীগ্রাম কলেজ পাড়ার গৃহবধূ রুম্পা রানী দাস বলেন, দুর্গাপূজা আমাদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। এ অনুষ্ঠানকে ঘিরে প্রতিটি পরিবারে বিভিন্ন ধরনের নাড়ু, মোয়া ও মুড়কি তৈরি করা হয়। আমাদের সমাজে এটি যুগ যুগ ধরে চলে আসছে। আমি প্রতিবেশীদের নিয়ে নাড়ু, মোয়া ও মুড়কি তৈরির কাজ শেষ করলাম। আমি তিলের নাড়ু, দুুই ধরনের নারিকেলের নাড়ু, গঙ্গাজলী নাড়ু, মুড়ির মোয়া, চিড়ার মোয়া, চানাচুরের মোয়া, দুধের নাড়ু ও মুড়কি তৈরি করেছি। 


প্রতিমা তৈরির কারিগর মনোরঞ্জন মালাকার বলেন, আমি এবছর ৬টি প্রতিমা তৈরি করছি। এখন রঙের কাজ চলছে। প্রতিমা তৈরিতে যে জিনিসপত্র লাগে তার দাম বেশি। এজন্য লাভ খুব বেশি হয় না। ২০-৩০ হাজার টাকা প্রতিটি প্রতিমার মজুরি নিচ্ছি। 


নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাইম উদ্দিন বলেন, দুর্গাপূজা উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মন্ডপের গুরুত্ব বুঝে পুরুষ ও মহিলা পুলিশ সদস্যরা প্রতিটি মণ্ডপে থাকবে। এছাড়া তিন থেকে আটজন করে আনসার সদস্য প্রতিটি মণ্ডপে মোতায়েন থাকবে। নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে পুলিশ সদস্যরা টহলে থাকবে।


আরও খবর




পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা

মিষ্টির দোকানে প্রতিদিন পাখির মেলা, খাবার খেতে আসে হাজারো ময়না-কাক

প্রথম ধাপে চট্টগ্রামের ৫৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন

দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন

উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা

লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের

লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু


এই সম্পর্কিত আরও খবর

পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা

মিষ্টির দোকানে প্রতিদিন পাখির মেলা, খাবার খেতে আসে হাজারো ময়না-কাক

প্রথম ধাপে চট্টগ্রামের ৫৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন

দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন

উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা