শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬
ডেঙ্গু চোখ রাঙ্গালেও নেই তৎপরতা

ডেঙ্গু নিয়ে বেশি ভয় এবার!

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বছরজুড়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি কর্পোরেশনে ব্যাপক কর্মতৎপরতা দেখা যায়। তবুও প্রতি বছরই ভয়ংকর রূপ দেখিয়ে যাচ্ছে ডেঙ্গু। তবে চলতি বছরের পরিস্থিতি অন্যান্য বছরের তুলনায় একটু ব্যতিক্রম। কারণ, অভিভাবকশূন্য সিটি কর্পোরেশনের কাজের ধারাবাহিকতায় ভাটা পড়েছে। মেয়র-কাউন্সিলরদের অনুপস্থিতিতে এ বছর ডেঙ্গু নিয়ে আগের চেয়েও বেশি আতঙ্কিত নগরবাসী।


বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করে বলছেন, চলতি বছর আরও ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু। বহু মানুষের মৃত্যুর শঙ্কাও রয়েছে।


ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে ঢাকা দুই সিটি কর্পোরেশনের মেয়র, প্যানেল মেয়র ও কাউন্সিলররা অফিস করছেন না, এক কথায় তারা লাপাত্তা। কারণ, মেয়র-কাউন্সিলরদের অধিকাংশই আওয়ামী লীগের সমর্থক।



দুই সিটির ১৭২ কাউন্সিলরের মধ্যে ১৮ জন বিএনপিপন্থি। ওই ১৮ জন ছাড়া অন্য কোনো কাউন্সিলর অফিস করছেন না। যার ফলে ডেঙ্গু নিয়ন্ত্রণ, মশকনিধনসহ নাগরিকসেবার অন্যান্য কাজগুলোতে ভাটা পড়েছে।




এ অবস্থায় ঢাকার দুই সিটি কর্পোরেশনে মেয়রের স্থলে প্রশাসক বসিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তারা নাগরিকসেবায় কাজ শুরু করলেও মেয়র-কাউন্সিলরদের মতো তাদের মাঠে দেখা যাচ্ছে না। যদিও মেয়র-কাউন্সিলর থাকাকালীন সময়ে ডেঙ্গু নিয়ে খুব একটা সুফল ভোগ করেনি নগরবাসী। আর এ বছর নগর কর্তাদের ‘ছন্নছাড়া’ অবস্থার মধ্যে ডেঙ্গু পরিস্থিতি কী হতে পারে, তা নিয়ে আতঙ্কে রয়েছে নগরবাসী।



ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা মমিনুল ইসলাম। গত কয়েক সপ্তাহ ধরে নিজ এলাকায় মশকনিধন কর্মীদের তিনি দেখেননি। যেখানে মশা নিধনে ওষুধ ছেটানো তো দূরের কথা।


ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমাদের এলাকাসহ আশেপাশের এলাকায় গত কয়েক সপ্তাহে সিটি কর্পোরেশনের কোনো মশকনিধন কর্মী দেখতে পাইনি। ইদানিং বেড়েছে মশা। ডেঙ্গুর পিক সিজন চলছে। আগে তো কাউন্সিলররা এলাকার মশকনিধন কার্যক্রম তদারকি করতেন। কিন্তু এখন তো কাউন্সিলররাও নেই, ফলে কোনো ধরনের তদারকি নেই।


তিনি বলেন, মশকনিধন কর্মীরা নিজেদের ইচ্ছামতো কাজ করছে। যেদিন ইচ্ছা আসছে, যেদিন ইচ্ছা হচ্ছে না সেদিন আসছে না। এসব কারণে ভোগান্তিতে পড়েছি আমরা সাধারণ নাগরিকরা। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ডেঙ্গু মোকাবিলার যে প্রস্তুতি থাকে এবার সেটাও দেখা যাচ্ছে না।


একই কথা বলছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন বাসাবো এলাকার স্থায়ী বাসিন্দা হাসিবুর রহমান।


তিনি বলেন, অন্যান্য বছর ডেঙ্গু মোকাবিলায় সিটি কর্পোরেশনের কিছু না কিছু প্রস্তুতি থাকত। কিন্তু এ বছর কোনো মেয়র নেই, কাউন্সিলর নেই। কোনো প্রস্তুতিও দেখতে পাচ্ছি না। এবার যে পরিস্থিতি কী হবে, তা ভাবতেও ভয় লাগে। এলাকাভিত্তিক মশকনিধন কার্যক্রমগুলো ধীরগতিতে চলছে। আমরা কোনো মশকনিধন কর্মীর দেখাও পাই না। তাছাড়া, এ বছর সব এলাকায় মশাও অনেক বেড়েছে। এবার ডেঙ্গু আরও ভয়াবহ রূপ নিতে পারে।



বাংলাদেশে ডেঙ্গুর পিক সিজন সাধারণত ধরা হয় অগাস্ট থেকে অক্টোবর পর্যন্ত সময়কে। তবে এখনই দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। তার ওপর দেশে এখন এডিস মশার প্রজননের মূল মৌসুম হওয়ায় মানুষের মধ্যেও তৈরি হচ্ছে আতঙ্ক, উদ্বেগ ও শঙ্কা। যদিও সরকারের পক্ষ থেকে ডেঙ্গু নিয়ন্ত্রণে পর্যাপ্ত প্রস্তুতির কথা বলা হচ্ছে। তবে বাস্তব চিত্র বলছে, রোগীর ঢেউ আসার আগেই হাসপাতালগুলোতে পা ফেলার ঠাঁই নেই। বাধ্য হয়ে রোগীরা হাসপাতালের মেঝে-বারান্দায় থেকে চিকিৎসা নিচ্ছেন। আবার অতিরিক্ত রোগীর চাপে দম ফেলারও ফুরসত পাচ্ছেন না চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীরা।



২০২৩ সালে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা অতীতের সব রেকর্ড ভেঙেছে, সরকারি হিসাবে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছে। এর আগে ২০২২ সালে মৃত্যুর সংখ্যা ছিল ৮৬৮। অর্থাৎ বছরের ব্যবধানে দ্বিগুণেরও বেশি বেড়েছে মৃত্যুর হার। চলতি বছরও একই আশঙ্কা করা হচ্ছে।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ১৯ হাজার ৩৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১০৮ জনের।


বর্তমানে দিন কিংবা রাত, ঘরে কিংবা বাইরে, বাসা কিংবা অফিস সব জায়গায় এখন মশার উপদ্রব। পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, হাসপাতালগুলো ডেঙ্গু রোগীতে ভরে গেছে। এ অবস্থায় আতঙ্কে ভুগছেন রাজধানীবাসী।



বিভিন্ন সময়ে রাজধানীবাসী যানজট, জলাবদ্ধতা, গ্যাস কিংবা পানির সংকটের মতো নানা সমস্যার মুখে পড়েছেন। তবে সবকিছুকে ছাপিয়ে আলোচনায় এখন মশার উপদ্রব আর ডেঙ্গু আতঙ্ক। ডেঙ্গুর ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন নগরবাসী। ক্ষুদ্র মশার উৎপাতে রীতিমতো অসহায় মেগাসিটির বাসিন্দারা। কয়েল জ্বালিয়ে কিংবা অ্যারোসল দিয়েও রেহাই পাওয়া যাচ্ছে না। ফলে দিনের বেলায়ও মশারি টানাতে হচ্ছে অনেককে।



স্বাস্থ্য অধিদপ্তরের এক জরিপে দেখা গেছে, রাজধানী ঢাকার দুই সিটির ১৮টি ওয়ার্ডে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার লার্ভার ঘনত্বের পরিমাণ নির্দিষ্ট মানদণ্ডের চেয়ে বেশি। সেখানে বলা হয়— দুই সিটির ৯৯টি ওয়ার্ডের মধ্যে ১৮টিতে ব্রুটো ইনডেক্স ২০-এর হার বেশি। এর অর্থ হচ্ছে এসব এলাকার ১০০টির মধ্যে ২০টির বেশি পাত্রে মশার লার্ভা পাওয়া গেছে। এলাকাগুলো ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রয়েছে।


ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ঝুঁকিতে থাকা ওয়ার্ডগুলো হলো– ১২, ১৩, ২০, ৩৬, ৩১, ৩২, ১৭ ও ৩৩। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলো হলো– ৪, ১৩, ৫২, ৫৪, ১৬, ৩, ৫, ১৫, ১৭ ও ২৩।


বিশেষজ্ঞরা বলছেন, এবারও ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। অথচ ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন ডেঙ্গু নিয়ন্ত্রণে গতানুগতিক প্রস্তুতিতে সীমাবদ্ধ রেখেছে তাদের কার্যক্রম।


প্রতি বছরে শত কোটি টাকা খরচ করেও রাজধানীবাসীকে মশার কবল থেকে মুক্তি দিতে পারছে না দুই সিটি কর্পোরেশন। নানা পরিকল্পনা ও উদ্যোগ নেওয়া হলেও সবকিছু ব্যর্থ করে দিয়ে অপ্রতিরোধ্য গতিতে বিস্তার হচ্ছে এডিস মশা।


বিগত বছরগুলোতে মশা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নিয়েছিল ঢাকা উত্তর (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। দুই বছর আগে মশার উৎপত্তিস্থল খুঁজতে আধুনিক প্রযুক্তির ড্রোন ব্যবহার করেছিল ডিএনসিসি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যখন ড্রোন ব্যবহারের সার্বিক দিক নিয়ে আরও বিস্তর পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে, তখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) মশা মারতে অভিনব এক পদ্ধতি ব্যবহারের উদ্যোগ নিয়েছিল। মশা মারতে দুই বছর আগে খাল, নালা, ড্রেনসহ বিভিন্ন জলাশয়ে ব্যাঙ ছেড়েছিল সংস্থাটি।


ওই সময় ডিএসসিসি মনে করেছিল, জীববৈচিত্র্যের ভারসাম্য কাজে লাগিয়ে ব্যাঙগুলো পানিতে ভাসতে থাকা মশার লার্ভা খেয়ে ফেলবে। ফলে সেসব স্থানে মশা আর বংশবিস্তার করতে পারবে না। এ ছাড়া, জিঙ্গেল বাজিয়েও মশা নিয়ন্ত্রণের চেষ্টা করেছে তারা। এমন নানা উদ্যোগ নিয়েও ঢাকার দুই সিটি কর্পোরেশন নগরবাসীকে মশার অত্যাচার থেকে রক্ষা করতে পারেনি।



অপরদিকে দুই বছর আগে মশার উৎপত্তিস্থল খুঁজতে আধুনিক প্রযুক্তির ড্রোন ব্যবহার করেছিল ডিএনসিসি। পরবর্তীতে ডেঙ্গু মোকাবিলায় শহরজুড়ে যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকা এডিস মশার প্রজননস্থল এবং পরিবেশের জন্য হুমকিস্বরূপ পরিত্যক্ত পলিথিন, চিপসের প্যাকেট, আইসক্রিমের কাপ, ডাবের খোসা, অব্যবহৃত টায়ার, কমোড ও অন্যান্য পরিত্যক্ত দ্রব্যাদি সাধারণ মানুষের কাছ থেকে কিনে নেওয়ার উদ্যোগ নেয় সংস্থাটি। যদিও এসব তেমন কোনো কাজে আসেনি।



ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মশকনিধন সুপারভাইজার সাজেদুর রহমান বলেন, সামনে ডেঙ্গু আরও বাড়তে পারে— এমন বিষয় বিবেচনায় রেখে আমার নিয়মিত কাজ করে যাচ্ছি। আমাদের কাজের কোনো কমতি নেই। তবে এ কথা ঠিক যে সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে বর্তমানে কাউন্সিলর না থাকার কারণে কাজের কিছুটা ছন্দপতন হয়েছে। তবুও আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টায় কাজ করে যাচ্ছি।


ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার মশকনিধন কর্মী হাফিজুল ইসলাম বলেন, আগে কাউন্সিল অফিস থেকে কাজের দিকনির্দেশনা আসতো, এখন মশকনিধন সুপারভাইজার আমাদের কাজ ভাগ করে দেয়। সে অনুযায়ী আমরা মশার ওষুধ ছেটানোর কাজ করি। এখন যদি কেউ বলে আমাদের দেখা যায় না, তাহলে সে ভুল বলেছে।



ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ড. মুহ. শের আলী বলেন, নিয়মিত ও বিশেষ কর্মসূচির মাধ্যমে সফলভাবে ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে রাখতে পারব বলে আমরা আশাবাদী।


তিনি বলেন, এডিস মশার লার্ভা বিনষ্ট এবং জীবন্ত ও উড়ন্ত মশা নিধনের মাধ্যমে ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে নিয়মিতভাবে লার্ভিসাইডিং ও অ্যাডাল্টিসাইডিং করা হচ্ছে এবং এ কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর যে তালিকা পায়, আমরা সেসব রোগীর ঠিকানা অনুযায়ী বিশেষ মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করে থাকি।


ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. মাহমুদুল হাসান বলেন, এই সময় ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়। তাই ডিএনসিসির পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন কার্যক্রম জোরদার করা হয়েছে।



ডিএনসিসির মুখপাত্র মকবুল হোসাইন  বলেন, ১৯ সেপ্টেম্বর থেকে একযোগে ডিএনসিসির প্রতিটি অঞ্চলে সপ্তাহব্যাপী বিশেষ মশকনিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।


সার্বিক বিষয় নিয়ে কীটতত্ত্ববিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কবিরুল বাশার বলেন, কোনো এলাকায় ডেঙ্গু ছড়িয়ে গেলে জরুরি ভিত্তিতে হটস্পট ম্যানেজমেন্ট করতে হয়। এই মুহূর্তে ডেঙ্গুর সংক্রমণ ঠেকাতে বিজ্ঞানভিত্তিকভাবে এডিস মশার নিয়ন্ত্রণ করা প্রয়োজন। ডেঙ্গু রোগীর বাড়ির ঠিকানা সংগ্রহ করে প্রতিটি বাড়ির চতুর্দিকে ফগিং করে মশা মারতে হবে। যেন কোনোভাবেই ডেঙ্গু ভাইরাস বহনকারী মশাটি অন্য কাউকে আক্রান্ত করতে না পারে। ডেঙ্গুর চিকিৎসা দেওয়া হাসপাতালগুলোর চতুর্দিকে নিয়মিত ফগিং করতে হবে যেন সেখানে কোনো এডিস মশা বেঁচে না থাকে।


তিনি বলেন, ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান পর্যবেক্ষণ করলে বোঝা যায় সামনের দিনগুলোতে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে চলেছে। সেপ্টেম্বর মাসে একে নিয়ন্ত্রণ করতে না পারলে অক্টোবরে পরিস্থিতি আরও খারাপ হবে। 


অধ্যাপক ড. কবিরুল বাশার বলেন, সঠিক সময়ে সঠিক নিয়ন্ত্রণ পদ্ধতি বিজ্ঞানভিত্তিকভাবে প্রয়োগ করতে পারলে ডেঙ্গু সমস্যা সমাধান করা সম্ভব। সিটি কর্পোরেশন ও নগরবাসীর সম্মিলিত প্রয়াসের মাধ্যমে ডেঙ্গু সমস্যার একটি টেকসই স্থায়ী সমাধানের দিকে যেতে হবে।


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী