শিরোনাম
আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবীতে মানববন্ধন অষ্টগ্রামে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল ডাক্তার শূন্য দেখার কেউ নেই অভিযোগ এলাকাবাসী গঙ্গাচড়ায় তিস্তায় আকস্মিক ভাঙন,পরিদর্শনে উপজেলা বিএনপির নেতারা
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

দেশে সরকারিভাবে প্রথম ভাসমান রেস্তোরাঁ নির্মাণের উদ্যোগ

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:শুক্রবার ২৬ জুলাই ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২৬ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ভাসমান রেস্তোরাঁ পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ। গাজীপুর ও ঢাকার আশপাশে বেশকিছু এ ধরনের রেস্তোরাঁ রয়েছে। সরকারি উদ্যোগে এবারই প্রথম ভাসমান রেস্তোরাঁ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। রেস্তোরাঁটি হবে আধুনিক ও দৃষ্টিনন্দন। থাকবে সব ধরনের সুযোগ-সুবিধা।


‘টুঙ্গিপাড়ার গ্রামীণ পরিবেশ অক্ষুণ্ন রেখে ভাসমান রেস্তোরাঁ নির্মাণ এবং হোটেল মধুমতি, টুঙ্গিপাড়ার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ও আধুনিকায়ন’ প্রকল্পের আওতায় এ উদ্যোগ বাস্তবায়ন করবে বাংলাদেশ পর্যটন করপোরেশন। চলতি সময় থেকে জুন ২০২৬ মেয়াদে ১৭ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে এটি বাস্তবায়ন করা হবে। প্রস্তাবিত প্রকল্প নিয়ে আলোচনা করছে কমিশন। শিগগির প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন পেতে পারে।


প্রকল্পের আওতায় দেশি-বিদেশি পর্যটকদের মানসম্মত সেবা দিতে বাঘিয়া নদীর ঘাটে দৃষ্টিনন্দন এ ভাসমান রেস্তোরাঁ নির্মাণ করা হবে। পাশাপাশি সেবার মানোন্নয়ন করা হবে হোটেল মধুমতির। নদী ছাড়াও ৮১ দশমিক ১ শতক এলাকা জুড়ে অবকাঠামো নির্মাণ করা হবে রেস্তোরাঁর জন্য। এর আগে বেসরকারি উদ্যোগ দেশের নানান প্রান্তে ভাসমান রেস্তোরাঁ নির্মাণ করা হলেও প্রকল্পের আওতায় আধুনিক, দৃষ্টিনন্দন ও মানসম্মত কাজ এবারই প্রথম হচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের।



বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক (পরিকল্পনা) মো. মাহমুদ কবীর বলেন, ‘পদ্মা সেতুর কারণে টুঙ্গিপাড়ায় মানুষের যাতায়াত বাড়ছে। বঙ্গবন্ধুর সমাধি থাকার কারণে টুঙ্গিপাড়া এখন অন্যতম পর্যটন এলাকা হয়ে দাঁড়িয়েছে। এখানে আমাদের যে অবকাঠামোগত সুবিধা রয়েছে তা পর্যটকের তুলনায় খুবই কম। ভিআইপিসহ সরকারের গুরুত্বপূর্ণ অতিথিদের আধুনিক সুবিধা দিতেই আমাদের এ উদ্যোগ।’


সরকারি উদ্যোগে এবারই প্রথম ভাসমান রেস্তোরাঁ নির্মাণ কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমার জানা মতে এবারই প্রথম।’


প্রকল্পের আওতায় হোটেল মধুমতি ও টুঙ্গিপাড়ায় আগত পর্যটকদের উন্নত সেবা দেওয়ার জন্য দ্বিতীয় তলায় চারটি নতুন অতিথি কক্ষ নির্মাণ, দ্বিতীয় তলার খালি টেরেসে ৩০ থেকে ৩৫ আসনের ভিআইপি রেস্তোরাঁ নির্মাণ ও বিদ্যমান সুবিধা আধুনিকায়ন করা হবে।



দেশি-বিদেশি পর্যটকদের জন্য দৃষ্টিনন্দন ল্যান্ড স্কেপিংসহ থাকবে স্বাস্থ্যসম্মত ক্যাটারিং। আধুনিক সেবা দিতে ভাসমান রেস্তোরাঁ নির্মাণের লক্ষ্যে ছয়টি কিয়স্ক নির্মাণ, স্থানীয় পণ্যের বিপণন, রাজস্ব আয় বৃদ্ধিসহ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে আয় বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন করা হবে।



বাংলাদেশ পর্যটন করপোরেশন জানায়, নানা কারণে প্রকল্পটি গ্রহণ করা হচ্ছে। টুঙ্গিপাড়ায় বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য ও সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং দেশি-বিদেশি আগত পর্যটকদের পর্যটনসেবা দেওয়া হচ্ছে। এজন্য বাংলাদেশ পর্যটন করপোরেশন ২০০১ সালে টুঙ্গিপাড়ায় হোটেল মধুমতি নির্মাণ করে। যার বিদ্যমান অবকাঠামো প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল।



হোটলটিতে ২২টি অতিথি কক্ষ এবং ৫০ থেকে ৬০ আসনের একটি ভাসমান রেস্তোরাঁ রয়েছে। পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে এ হোটেলে আগত অতিথি সংখ্যা কয়েকগুণ বেড়েছে। বাস্তবতার নিরিখে চাহিদা পূরণ ও সেবার মান বাড়াতে আটটি নতুন কক্ষ তৈরি এবং বিদ্যমান সুবিধার আধুনিকায়ন করা আবশ্যক। বিষয়টি বিবেচনায় নিয়ে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।


আরও খবর




আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত

বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত

১৪ মাস পর উদ্ধার নিখোঁজ শিশু, যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ

রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

হালুয়াঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ কর্মসূচি অনুষ্ঠিত

অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না- সাতক্ষীরায় আইনমন্ত্রী

বোদায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ২০২৬

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক