শিরোনাম
বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনে ইউজিসিকে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ০৪ আগস্ট ২০২৫ | হালনাগাদ:সোমবার ০৪ আগস্ট ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

সাত কলেজ সমন্বয়ে ‌‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠন করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ (সোমবার, ৪ আগস্ট) সকালে সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মজিবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান বাস্তবতা ও সীমাবদ্ধতাকে বিবেচনায় নিয়ে একটি নতুন কাঠামো প্রস্তাব করা হয়েছে।’


সংবাদ সম্মেলনে জানানো হয়, কলেজগুলোকে চারটি স্কুলে ভাগ করে (স্কুল অব সায়েন্স, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ, স্কুল অব বিজনেস স্টাডিজ, স্কুল অব ল অ্যান্ড জাস্টিস) পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে।


ইউজিসির সদস্য তানজিম উদ্দিন খান জানান, সাত কলেজের বিভাগ ও আসনের সংখ্যা এখনো চূড়ান্ত হয়নি। আসন্ন ভর্তি পরীক্ষা পরিচালনা করবে অন্তর্বর্তীকালীন প্রশাসন। তবে এক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মার্জ করা হবে কি না, তা এখনও নির্ধারিত নয়। বিশ্ববিদ্যালয় হলে একাদশ শ্রেণিতে ভর্তি চালু হবে কি না, সেটি সেই সময়কার প্রশাসন সিদ্ধান্ত নেবে।


এসময় আগের সরকারের যত্রতত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সমালোচনা করেন ইউজিসির সদস্য তানজিম উদ্দিন খান।


সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা হবে ইন্টারডিসিপ্লিনারি ও হাইব্রিড; যেখানে ৪০% অনলাইন এবং ৬০% অফলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। সব ধরনের পরীক্ষা সশরীরে নেওয়া হবে। ইন্টারডিসিপ্লিনারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা প্রথম চারটি সেমিস্টারে নন-মেজর কোর্স করবে এবং পরবর্তী চারটি সেমিস্টারে ডিসিপ্লিন অনুযায়ী মেজর কোর্স পড়বে। পঞ্চম সেমিস্টারে নির্দিষ্ট শর্তপূরণ সাপেক্ষে শিক্ষার্থীরা ডিসিপ্লিন পরিবর্তন করতে পারবে। তবে ক্যাম্পাস পরিবর্তনের সুযোগ থাকবে না।


মজিবুর রহমান বলেন, ‘সবার জন্য সুবিধাজনক স্থানে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস নির্ধারণ করা হবে। সব কার্যক্রম পরিচালিত হবে একাডেমিক কাউন্সিল, সিনেট ও সিন্ডিকেটের মাধ্যমে। একজন কেন্দ্রীয় প্রক্টর থাকবেন এবং প্রতিটি কলেজে একজন পুরুষ ও একজন নারী ডেপুটি প্রক্টর থাকবেন। অর্থাৎ সাত কলেজে থাকবে ১৪ জন ডেপুটি প্রক্টর। সাত কলেজের মধ্যে পাঁচটিতে পূর্বের মতো উচ্চমাধ্যমিক স্তর চালু থাকবে। স্নাতক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা টাইম, স্পেস ও রিসোর্স শেয়ারিং পদ্ধতিতে একই ক্যাম্পাস ব্যবহার করবে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ হবে কেন্দ্রীয়ভাবে এবং কলেজগুলোর প্রয়োজন অনুযায়ী বণ্টন করা হবে।’


তিনি আরও বলেন, ‘বাজেট গ্রহণ ও ব্যবস্থাপনাও কেন্দ্রীয়ভাবে পরিচালিত হবে। প্রতিটি কলেজে থাকবে আধুনিক মানসম্পন্ন লাইব্রেরি, ক্যাফেটেরিয়া, মেডিকেল সেন্টার ও পরিবহন ব্যবস্থা। কেন্দ্রীয়ভাবে ভর্তি প্রক্রিয়া পরিচালিত হবে এবং প্রতিটি ডিসিপ্লিনে যৌক্তিকভাবে ছাত্রসংখ্যা নির্ধারণ করা হবে। প্রতিটি শিক্ষার্থীকে প্রথম বর্ষেই ল্যাপটপ ও প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হবে এবং স্বল্পমূল্যে ইন্টারনেট সুবিধা প্রদান করা হবে। সকল প্রশাসনিক কার্যক্রম (ভর্তি, রেজিস্ট্রেশন, আবেদন ইত্যাদি) ডিজিটাল সিস্টেমে সম্পন্ন হবে। শিক্ষার্থীরা যেকোনো অনুসন্ধান আইটি প্ল্যাটফর্মের মাধ্যমে করতে পারবে। বিদ্যমান শিক্ষার্থীরা পূর্বের কাঠামো অনুযায়ী শিক্ষা কার্যক্রম সম্পন্ন করবেন। সময়মতো পরীক্ষা গ্রহণ, ফল প্রকাশ এবং সেশনজট কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’


সংবাদ সম্মেলনে তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ধাপগুলো হলো: খসড়া আইন প্রণয়ন; খসড়া আইন অনুমোদন ও অধ্যাদেশ জারি; শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর; প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম শুরু করতে উপাচার্য নিয়োগসহ অন্যান্য পদক্ষেপ গ্রহণ।


ইউজিসির প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, সাত কলেজ নিয়ে প্রস্তাবিত কাঠামো বাস্তবায়নযোগ্য। এই কাঠামো চূড়ান্ত করে প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ আইন/অধ্যাদেশের খসড়া তৈরির অনুরোধ জানিয়ে ইতোমধ্যে ইউজিসিকে চিঠি পাঠানো হয়েছে।


উল্লেখ্য, সাতটি কলেজ হলো—


১. ঢাকা কলেজ


২. ইডেন মহিলা কলেজ


৩. সরকারি বাঙলা কলেজ


৪. সরকারি তিতুমীর কলেজ


৫. বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ


৬. কবি নজরুল সরকারি কলেজ


৭. সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। 


আরও খবর




বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ

কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী