শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

ধানের শীষের প্রার্থী পছন্দ না হওয়ায় নিজের ভোট নিজের প্রতীকে প্রদানের সিদ্ধান্ত- শফিকুল ইসলাম রাহী

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ২২ জানুয়ারী ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ২২ জানুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


বিশেষ প্রতিনিধি:


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম- ১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীকে ঘিরে নানা বিতর্ক ও রাজনৈতিক অবস্থানগত অসংগতির কারণে আমি ব্যক্তিগতভাবে তাকে সমর্থন করতে পারিনি। সেই প্রেক্ষাপটেই শুরু থেকেই নিজের ভোট নিজের প্রতীকে প্রদানের দৃঢ় প্রত্যয়ে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করি।


স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে প্রতীকে নির্বাচন করেছি, তা হলো মোটরসাইকেল। প্রত্যন্ত গ্রামাঞ্চলে যাতায়াত ও যোগাযোগের সবচেয়ে কার্যকর ও জনপ্রিয় বাহন হিসেবে মোটরসাইকেল সাধারণ মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই প্রতীক মানুষের বাস্তব জীবন ও প্রয়োজনের প্রতিফলন ঘটায় বলেই আমার কাছে তা বিশেষভাবে অর্থবহ মনে হয়েছে।


দুঃখের সঙ্গে বলতে হয়, চট্টগ্রাম- ১৪ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী বিএনপির দুঃসময়ে-বিশেষ করে বিগত প্রায় ১৭-১৮ বছরের আওয়ামী লীগ সরকার আমলে-নিজেকে কখনো প্রকাশ্যে বিএনপির একজন কর্মী বা সমর্থক হিসেবে উপস্থাপন করেননি। বরং ওই সময়ে তিনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন এমপি, মন্ত্রী এবং প্রশাসনের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন, যা তার রাজনৈতিক অবস্থান নিয়ে স্বাভাবিকভাবেই ব্যাপক প্রশ্নের জন্ম দেয়।


আরও উল্লেখযোগ্য বিষয় হলো, যে সময়ে আমরা অনেকেই ভোট বর্জনের নীতি অনুসরণ করেছি, সে সময়ে তিনি আওয়ামী লীগের সমর্থনে নির্বাচনে অংশগ্রহণ করে চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন এবং প্রায় দেড় মাস ওই পদে দায়িত্ব পালন করেন। অতীতে বিভিন্ন সময়ে তার দেওয়া বক্তব্যেও রাজনৈতিক অবস্থানের স্পষ্টতা পাওয়া যায়নি। কখনো আওয়ামী লীগের সঙ্গে আজীবন থাকার অঙ্গীকার, কখনো লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কর্ণেল (অব.) অলি আহমদের সঙ্গে আজীবন থাকার ঘোষণা, আবার কখনো জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের প্রশংসামূলক বক্তব্য-এসব পরস্পরবিরোধী অবস্থান একজন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীর রাজনৈতিক বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে।


পক্ষান্তরে আমি বিগত ১৭-১৮ বছর ধরে দলের সকল আন্দোলন-সংগ্রামে সরাসরি মাঠে সক্রিয় ছিলাম। এ সময়ে আমি একাধিক মামলা মোকাবিলা করেছি, কারাবরণ করেছি। নিজ এলাকা থেকে শুরু করে উপজেলা, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের সকল কর্মসূচিতে নেতাকর্মীদের সংগঠিত করে গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করেছি। দলীয় সহযোদ্ধাদের ওপর নেমে আসা হামলা, মামলা, নির্যাতন ও কারাবরণের সময় আমি তাদের পাশে ছিলাম-সুখ-দুঃখের সকল মুহূর্তে।


ধানের শীষ প্রতীক আমার আবেগ, ভালোবাসা ও রাজনৈতিক আদর্শের প্রতীক হওয়া সত্ত্বেও, এই বিতর্কিত প্রার্থীকে ভোট দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, রাজনীতিতে প্রতীক যেমন গুরুত্বপূর্ণ, তেমনি প্রতীকের বাহকের সততা, ত্যাগ ও রাজনৈতিক ধারাবাহিকতা আরও বেশি গুরুত্বপূর্ণ।


বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি আমার পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। আমার বিশ্বাস, সময়ের সঙ্গে সঙ্গে তিনি উপলব্ধি করবেন যে চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে একটি ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।


আমি আশাবাদী, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাজনীতির স্বার্থে ভবিষ্যতে এই ধরনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে এবং তৃণমূলের ত্যাগী, পরীক্ষিত ও আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা হবে।


আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

শেষ হচ্ছে কি হরমুজ সংকট? হামলা বন্ধে একমত যুক্তরাষ্ট্র-ইরান

লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস,এ যেন এক টুকরো বাংলাদেশ

‘জোড়াতালি’ দিয়ে কত দিন ‘ঠিকঠাক’ থাকবে তেলের বাজার

বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ আতঙ্কে জার্মানিতে ব্যক্তিগত বাঙ্কার তৈরির হিড়িক

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

উপসাগরে আবারও যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা অব্যাহত

ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত,মাহবুবুর রহমান সভাপতি- জহিরুল ইসলাম সাঃ সম্পাদক

সিন্ধু চুক্তি নিয়ে ভারতের নতুন অবস্থান, বাড়ছে কূটনৈতিক চাপ

‘খুব দ্রুতই আমরা এমন এক অস্ত্র দেখাবো, যা শত্রুরা সবচেয়ে বেশি ভয় পায়’

যুদ্ধের আগুনে পুড়ছে ইরানের অর্থনীতি, চাকরি হারিয়ে দিশেহারা লাখো মানুষ