শিরোনাম
ঘাটাইলে জমি নিয়ে বিরোধের জেরে ৭০০ ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ অষ্টগ্রামে পুলিশের বিশেষ অভিযান: ৮ কেজি গাঁজাসহ নারী-পুরুষ আটক আমতলীতে জেলেদের মানবিক সহায়তার চাল প্রশাসনিক কর্মকর্তার পেটে,জেলেদের মধ্যে ক্ষোভ বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা চাটখিলে সাংবাদিকের ওপর হামলা,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি চাটখিলে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য আনন্দ আনন্দ মিছিল কুমিল্লার নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে সভাপতি কাউছার সেক্রেটারী আনোয়ার ও সাংগঠনিক সম্পাদক সোহাগ নির্বাচিত নাঙ্গলকোটে সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসার সভাপতি মাস্টার ইয়াছিনের জানাজা ও দাফন সম্পন্ন
সোমবার ০২ নভেম্বর ২০২৬
সোমবার ০২ নভেম্বর ২০২৬

ধর্ষণের মতো অপরাধে জড়াচ্ছে কিশোররা?

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২৭ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৭ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

২১ এপ্রিল রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে ১২ বছরের এক কিশোরের বিরুদ্ধে। দুই দিন আগে ১৯ এপ্রিল রাজধানীর মিরপুরে ১১ বছরের এক শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে তিন কিশোরের বিরুদ্ধে, যাদের সবার বয়স ১২ থেকে ১৪ বছর। অভিযুক্ত তিন কিশোরকেই গ্রেফতার করা হলে তারা আদালতে দায় স্বীকার করে। পরে আদালত তাদের পাঠায় কিশোর উন্নয়ন কেন্দ্রে (সংশোধনাগার)।


সম্প্রতি শিশু ধর্ষণের বেশ কয়েকটি মামলায় দেখা যায়, অভিযুক্তদের বয়স ১৮ বছরের নিচে। যে কিশোরদের মাঠে খেলাধুলা করার কথা, যাদের হাতে থাকবে বই-পুস্তক, যারা স্কুল কলেজে হৈ-হুল্লোরে মেতে থাকবে, তারা কেন ধর্ষণের মতো অপরাধে জড়াচ্ছে‌?


বিশেষজ্ঞদের মতে, পর্নোগ্রাফির সহজলভ্যতা কিশোরদের এ ধরনের অপরাধে জড়ানো প্রধান কারণ। তবে কোনও অপরাধের পেছনে শুধু একটি কারণ দায়ী থাকবে তা নয়। একের অধিক কারণও থাকতে পারে এবং সেগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।


আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এ বছরের গত তিন মাসের (জানুয়ারি থেকে মার্চ) তথ্য বলছে, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১৮ বছরের নিচে অন্তত ৫০টি শিশু ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ছয় জন। আর ধর্ষণের পর হত্যা করা হয়েছে দুই জনকে। ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে একজন। এছাড়াও ১০টি শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।


২০২২ সালে প্রকাশিত মানুষের জন্য ফাউন্ডেশন ও বেসরকারি সংস্থা ইনসিডিন বাংলাদেশ ‘বাংলাদেশে শিশুর প্রতি সহিংসতা পরিস্থিতি’ শীর্ষক একটি জরিপ প্রকাশ করে। ঢাকাসহ মোট ১১টি জেলায় ৫ হাজার ৭৪টি শিশুর ওপর ২০২০ সালের জুন থেকে মে ২০২১ পর্যন্ত জরিপ চালানো হয়। জরিপে বলা হয়, ৫৫ শতাংশ শিশু পরিবারের ভেতরেই যৌন হয়রানির শিকার হয়েছে। জরিপে উঠে আসে, শতকরা ৩৪টি শিশু বিভিন্নভাবে পর্নোগ্রাফি দেখেছে। এর চেয়েও ভয়াবহ ব্যাপার হচ্ছে শতকরা ৭৫ দশমিক ১টি শিশু মোবাইল ফোনে ইন্টারনেটের মাধ্যমে পর্নোগ্রাফি দেখছে।


বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সালমা আলী বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক কারণে পারিবারিক মূল্যবোধ হ্রাস পাচ্ছে। যার কারণে উঠতি বয়সের কিশোরদের মধ্যে বিভিন্ন অপরাধ প্রবণতা বাড়ছে। তবে কিশোরদের মধ্যে যৌন নির্যাতনমূলক অপরাধ বৃদ্ধির প্রধান কারণ প্রযুক্তি ও ইনটারনেটের অপব্যবহার। শিশু-কিশোররা মাঠে শারীরিক চর্চার বিপরীতে ডিভাইসের বিভিন্ন সেক্সুয়াল গেমসে আশক্ত হচ্ছে। ফলে তাদের মধ্যে এ ধরনের অপরাধ সৃষ্টি হচ্ছে।


প্রযুক্তির নিয়ন্ত্রণের কথা উল্লেখ করে সালমা আলী বলেন, অনলাইনে বিভিন্ন গেমসের নামে যে অশ্লীলতা ছড়াচ্ছে সেটা নিয়ন্ত্রণ করতে হবে। কিশোরদের খেলার মাঠগুলোকে বন্ধ করে বিভিন্ন স্থাপনা তৈরি হচ্ছে। এরফলে কিশোররা ডিভাইসমুখী হয়ে এমন অপরাধের দিকে ঝুঁকছে। এটা প্রতিরোধ করতে হবে। 


মনোরোগ বিশেষজ্ঞ ডা. মো. রাহেনুল ইসলাম বলেন, শিশু-কিশোরদের কাছে পর্নোগ্রাফির সহজলভ্যতা তাদের এ ধরনের অপরাধে জড়িয়ে পড়ার একটি বড় কারণ। কিশোররা ডিভাইসের অপব্যবহার করে অনলাইনে বিভিন্ন অশ্লীল গেমসে আশক্ত হয়ে পড়ছে। যার কারণে তারা অল্প বয়সেই যৌন বিষয়ে আগ্রহী হচ্ছে।


তিনি আরও বলেন, শহরের শিশু-কিশোরদের প্রকৃতির সঙ্গে পরিচয় নেই বললেই চলে। একদিকে ডিভাইসনির্ভর কৈশোর, অন্যদিকে দৈনন্দিন সামাজিক জীবন না থাকার কারণে তাদের বেড়ে ওঠাটা ভিন্ন। এই সুযোগে তারা যেন অপরাধপ্রবণ হয়ে না ওঠে সেজন্য করণীয় নির্ধারণ করতে হবে।


বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পুলিশ সুপার ইনামুল হক সাগর বলেন, কিশোর অপরাধ নির্মূলে ও শনাক্তকরণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। পাশাপাশি থানা, বিট ও কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে তৃণমূল পর্যায় সচেতনতামূলক কাজ করা হচ্ছে যাতে গোড়া থেকেই অপরাধ নির্মূল করা যায়।


এই কর্মকর্তা আরও বলেন, পুলিশের সাইবার টিম প্রতিনিয়ত সাইবার পেট্রলিংয়ের মাধ্যমে সাইবার ওয়ার্ল্ড নিয়ন্ত্রণে কাজ করছে। সংশ্লিষ্টদের সমন্বয়ে অপরাধমূলত সাইটগুলোর কান্ট্রিলকসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। একইসঙ্গে পারিবারিক ও সামাজিক মূল্যবোধের পাশাপাশি সচেতনতা বাড়াতে হবে। সন্তান কী করছে, কোথায় যাচ্ছে তাদের গতিবিধি লক্ষ রাখতে হবে। অপরাধ নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে হবে।


তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ তথ্য দিয়ে সহায়তা চাওয়ার অনুরোধ জানান অভিভাবকদের প্রতি। প্রয়োজনে পরিচয় গোপন রাখা হবে বলেও এই কর্মকর্তা উল্লেখ করেন।  


আরও খবর




তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ১ লাখ টাকা জরিমানা

সূর্যমুখী থিয়েটারের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: আরিফুল ইসলাম পিয়াস সভাপতি, শফিকুল ইসলাম সম্পাদক

আনোয়ারায় ওষখাইন সদ্ধম্মানন্দ বিহারে কঠিন চীবর দানোৎসব

ঘাটাইলে জমি নিয়ে বিরোধের জেরে ৭০০ ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ

অষ্টগ্রামে পুলিশের বিশেষ অভিযান: ৮ কেজি গাঁজাসহ নারী-পুরুষ আটক

আমতলীতে জেলেদের মানবিক সহায়তার চাল প্রশাসনিক কর্মকর্তার পেটে,জেলেদের মধ্যে ক্ষোভ

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা

চাটখিলে সাংবাদিকের ওপর হামলা,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

চাটখিলে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য আনন্দ আনন্দ মিছিল

বন্দরে নিশা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন হাইকো‌র্টে

সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৪

কুমিল্লার নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে সভাপতি কাউছার সেক্রেটারী আনোয়ার ও সাংগঠনিক সম্পাদক সোহাগ নির্বাচিত

নাঙ্গলকোটে সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসার সভাপতি মাস্টার ইয়াছিনের জানাজা ও দাফন সম্পন্ন

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা