শিরোনাম
বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

দূতাবাস না থাকলেও শ্রমিক যাচ্ছে মঙ্গোলিয়ায়; উদ্বেগ বাড়ছে বিশেষজ্ঞদের

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ১৫ নভেম্বর ২০২৫ | হালনাগাদ:শনিবার ১৫ নভেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

বাংলাদেশি শ্রমিকদের সহযোগিতায় নেই কোনো কনস্যুলার সেবা কেন্দ্র বা বাংলাদেশ দূতাবাস। এছাড়া মানবপাচার ঝুঁকির তালিকায় আছে দেশটির নাম। রয়েছে শীতকালে তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার মতো বিরূপ আবহাওয়া। নানামুখী এসব সংকট সত্ত্বেও মঙ্গোলিয়ায় শ্রমিক পাঠানোর সরকারি সিদ্ধান্তের সমালোচনায় করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। বলছেন, পরিকল্পনা ছাড়াই কর্মী পাঠালে নিরাপত্তা ঝুঁকিসহ তৈরি হতে পারে নানা সংকট।


সেপ্টেম্বরে সাতটি খাতে মঙ্গোলিয়ায় কর্মী পাঠানোর অনুমোদন দেয় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। বহির্গমনের ছাড়পত্র পায় মেসার্স স্টারলিং ইন্টারন্যাশনাল লিমিটেড নামের ঢাকার একটি রিক্রুটিং এজেন্সি। ১৮ থেকে ৪০ বছর বয়সী বাংলাদেশি কর্মীদের অভিবাসন ব্যয় ধরা হয় প্রায় ২৪ কোটি টাকা। নিয়োগদাতা হিসেবে দেখানো হয় মঙ্গোলিয়ার এলবি প্লাটিনাম লাইন নামের একটি প্রতিষ্ঠানকে।


বহির্গমন অনুমোদন পত্রে উল্লেখ করা হয়, কর্মীরা মঙ্গোলিয়ায় পৌঁছার পর মন্ত্রণালয়কে প্রতিবেদন দাখিল করবে বাংলাদেশ দূতাবাস রিয়াদ। এছাড়া ফ্লাইট সিডিউল ও কর্মীর তালিকা মঙ্গোলিয়ার বাংলাদেশ দূতাবাসে দাখিল করতেও বলা হয় সেখানে। অথচ দেশটিতে বাংলাদেশ দূতাবাসই নেই। সৌদি আরবের রিয়াদের সঙ্গেও নেই এর কোনো সম্পর্ক। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ টিআইপি প্রতিবেদনে মঙ্গোলিয়াকে রাখা হয়েছে মানবপাচার ঝুঁকির দ্বিতীয় স্তরে।


একদিকে তাপমাত্রা অন্যদিকে শ্রমিকদের নিরাপত্তার ইস্যু, কর্মী পাঠানোর সক্ষমতা যাচাইয়ে রাজধানীর পুরনো পল্টনের প্রীতম জামান টাওয়ারে গিয়ে ওই রিক্রুটিং এজেন্সির কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া গেল না। ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সামিন খানের সঙ্গে ফোনে যোগাযোগ হলে তিনি নতুন ঠিকানা জানাবেন বলে ফোন কেটে দেন। হোয়াটসঅ্যাপে জানান, তিনি ঢাকার বাইরে।


এখন টিভির গন্তব্য এবার জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর কার্যালয়ে। প্রথমে গিয়ে সেখানে অনুমোদন দেয়া কর্মকর্তা পরিচালক তানজিল্লুর রহমানকে পাওয়া যায়নি। ফোনে যোগাযোগ হলে অপেক্ষা করতে বলেন তিনি। দেড় ঘণ্টা পর ফিরে এলেও ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি এ কর্মকর্তা। ঝুঁকিপূর্ণ দেশে কর্মী পাঠাতে অনুমতি দেয়ার আগে যাচাই বাছাই হয়েছে কি না জানতে চাইলেও এড়িয়ে যান তিনি।


তানজিল্লুর রহমান বলেন, ‘আমার স্বাক্ষরে অনেক কিছু অনুমোদন হয়। আপনি মাঠ পর্যায়ে গিয়ে যা খুঁজে পেয়েছেন তা-ই প্রচার করে দেন।’


বিএমইটির অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আবদুল হাই ও উপপরিচালক জোহরা মনসুরের সঙ্গেও কথা বলার চেষ্টা করা হয়। তারাও ক্যামেরায় কেউ কথা বলতে রাজি হননি। তবে মঙ্গোলিয়ার শ্রমিকরা চীন দূতাবাসের সহযোগিতা নিতে পারবেন বলে জানানো হয়।


মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর থেকে ২ ঘণ্টা ১৫ মিনিটে আকাশ পথে বেইজিং যাবার সুযোগ আছে। নিতে হবে চীনের ভিসা। অন্যদিকে সড়ক পথে রাশিয়ার মস্কো বাংলাদেশ দূতাবাসেও যাওয়া যায়। তবে দূরত্ব ছয় হাজার কিলোমিটারের বেশি। এ দূরত্ব ও ব্যয়বহুল পথ পাড়ি দিয়ে কীভাবে কনস্যুলার সেবা নিবেন বাংলাদেশিরা? জানতে চাওয়া হয় বেইজিং দূতাবাসের কাছে।


চীনের বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাস প্রধান সামুয়েল মুর্মু বলেন, ‘যেতে হলে দূতাবাসে আসতে হবে। যেহেতু পাসপোর্টে আইরিস বা যেটা দিতে হয় ফিঙ্গারপ্রিন্ট। এগুলো তো সশরীরে এসে দিতে হয়। যার কারণে ওদের বেইজিংয়ে আসতে হবে।’


অনুমোদের পর থেকে নভেম্বর পর্যন্ত ১৫৭ জন বাংলাদেশি গেছেন মঙ্গোলিয়ায়। তবে তাদের বর্তমান অবস্থা নিয়ে রিয়াদ, চীন বা হংকং কোনো দূতাবাসের কাছেই তথ্য নেই।



যেখানে দূতাবাস নেই, সেদেশে কর্মী পাঠানোর অনুমোদন নিয়েও প্রশ্ন তুলেছেন অভিবাসন সংশ্লিষ্টরা। সমস্যা হলে দায় নিতে হবে কর্তৃপক্ষকে।


অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনীর বলেন, ‘যেখানে আমাদের দূতাবাস নেই সেখানে আমাদের অভিবাসনটা কীভাবে হবে। অর্থাৎ আমি নিশ্চিত হতে চাবো যে এ চাহিদাটা নিয়ে এসেছে, একজন ব্যবসায়ী, বা একটা প্রতিষ্ঠান। সেখানে আসলেই সে কাজটা আছে তি না। যেখানে তাদের কর্মক্ষেত্র সেখানে আসলেই তাদের কর্মক্ষেত্র আছে।’


ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের ব্যবস্থাপক আল আমিন নয়ন বলেন, ‘যে মঙ্গোলিয়াতে আমাদের কোনো দূতাবাস, কনস্যুলেট নেই, খানে কেন এত শ্রমিক পাঠানোর উদ্যোগ নিচ্ছে রাষ্ট্র। আমাদের মন্ত্রণালয় থেকে কী দেখেছে যে সেখানে শ্রমিকদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে যাওয়ার পর।’


প্রবাসীদের দিক থেকে প্রতিনিয়ত যেখানে অনিরাপত্তার অভিযোগ আসছে, সেখানে যাচাই বাছাই ছাড়াই নতুন জায়গায় কর্মী নিয়োগের অনুমোদন গন্তব্য দেশে সঠিক কর্মসংস্থানের যেমন ঝুঁকি রয়েছে তেমনি মানবপাচারকারী চক্রের হাতে পড়ার শঙ্কাও বেশি। 


আরও খবর




বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ

কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী