শিরোনাম
পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন: ওসি আনোয়ার হোসেন
শনিবার ২৫ জুলাই ২০২৬
শনিবার ২৫ জুলাই ২০২৬

এবার ৫০০ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

‍আলোকিত দুনিয়া ডেস্ক
প্রকাশিত:শনিবার ২৪ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৪ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ইউক্রেনে রুশ আগ্রাসনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে রাশিয়ার ৫০০টিরও বেশি ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) মার্কিন বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেপুটি মার্কিন ট্রেজারি সেক্রেটারি ওয়ালি অ্যাডেইমো এই তথ্য জানান।


ওয়ালি অ্যাডেইমো জানান, রাশিয়ার সামরিক শিল্প কারখানা ও সেগুলোর সঙ্গে জড়িত অন্যান্য দেশের বিভিন্ন কোম্পানিও এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে। এসব কোম্পানি রাশিয়াকে তার চাহিদা অনুযায়ী পণ্য পেতে সহায়তা করে বলেও দাবি করে যুক্তরাষ্ট্র।


রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যুর জন্যও দেশটির জবাবদিহি চায় বলে জানান ওয়ালি অ্যাডেইমো। তিনি বলেন, শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র শত শত নিষেধাজ্ঞা আরোপ করবে। তবে আমাদের এটাও মনে রাখতে হবে যে যুক্তরাষ্ট্র একা এসব পদক্ষেপ নিচ্ছে না। নিষেধাজ্ঞা ও রফতানি নিয়ন্ত্রণের মাধ্যমে রাশিয়ার অর্থনীতির গতিকে বাধাগ্রস্ত করা হবে, যাতে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে রাশিয়াকে বেগ পেতে হয়। ইউক্রেন যুদ্ধ ও রুশ বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনির মৃত্যুতে রাশিয়াকে জবাবদিহি করতে চায় ওয়াশিংটন।’

ডেপুটি মার্কিন ট্রেজারি সেক্রেটারি বলেন, ইউক্রেনের শক্তি ও তাদের আত্মরক্ষার ক্ষমতা বাড়াতে কংগ্রেসের উচিত ইউক্রেনকে অস্ত্রসহ প্রয়োজনীয় সহায়তার বিষয়টি নিশ্চিত করা। ২০২২ সালে ইউক্রেনে ‘সামরিক অভিযান’ শুরু করার পর যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো রাশিয়ার ওপর কয়েক হাজার নিষেধাজ্ঞা দিয়েছে। এবারের নিষেধাজ্ঞার প্যাকেজটি তার সর্বশেষ ধাপ।


মার্কিন কংগ্রেস কিয়েভের জন্য অতিরিক্ত নিরাপত্তা সহায়তা অনুমোদন করবে কি না, তা নিয়ে সংশয় থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়ার ওপর চাপ বজায় রাখার সিদ্ধান্তে অটল। আর সে জন্যই নতুন এ নিষেধাজ্ঞার ঘোষণা।


বাইডেন প্রশাসন এরইমধ্যে ইউক্রেনের জন্য পূর্বের অনুমোদিত সব অর্থ শেষ করে ফেলেছে। তাছাড়া, রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে ইউক্রেনের জন্য অতিরিক্ত তহবিল গঠনের অনুরোধ স্থগিত রয়েছে।


মস্কোর আক্রমণ বন্ধ করার জন্য নিষেধাজ্ঞাগুলো যথেষ্ট নয় সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। 


তবে গত বছরের ডিসেম্বরে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট দাবি করেছিল, নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০২২ সালে রাশিয়ার অর্থনীতি ২ দশমিক ১ শতাংশ সংকুচিত হয়েছে।


যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাবিষয়ক প্রধান অর্থনীতিবিদ র‍্যাচেল লিঙ্গাস ট্রেজারির ওয়েবসাইটে বলেছেন, আগের পূর্বাভাসের চেয়েও ৫ শতাংশ কমেছে রাশিয়ার অর্থনীতি।


তবে অন্যান্য পরিসংখ্যান অনুযায়ী, প্রত্যাশার চেয়েও ভালো চলছে রাশিয়ার অর্থনীতি। ২০২৩ সালে ৩ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির পর গত বছরের অক্টোবর থেকে ১ দশমিক ৫ শতাংশ পয়েন্ট বেড়েছে রাশিয়ার। এসব পরিসংখ্যানের ওপর ভিত্তি করে ২০২৪ সালে রাশিয়ার ২ দশমিক ৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।


আরও খবর




পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন: ওসি আনোয়ার হোসেন

ধর্মমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় অগ্নিকান্ডে ৩ টি গরুসহ আসবাবপত্র পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

আজমিরীগঞ্জে নদী ভাঙনের দিশেহারা চার গ্রামের মানুষ

লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন


এই সম্পর্কিত আরও খবর

শেষ হচ্ছে কি হরমুজ সংকট? হামলা বন্ধে একমত যুক্তরাষ্ট্র-ইরান

লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস,এ যেন এক টুকরো বাংলাদেশ

‘জোড়াতালি’ দিয়ে কত দিন ‘ঠিকঠাক’ থাকবে তেলের বাজার

বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ আতঙ্কে জার্মানিতে ব্যক্তিগত বাঙ্কার তৈরির হিড়িক

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

উপসাগরে আবারও যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা অব্যাহত

ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত,মাহবুবুর রহমান সভাপতি- জহিরুল ইসলাম সাঃ সম্পাদক

সিন্ধু চুক্তি নিয়ে ভারতের নতুন অবস্থান, বাড়ছে কূটনৈতিক চাপ

‘খুব দ্রুতই আমরা এমন এক অস্ত্র দেখাবো, যা শত্রুরা সবচেয়ে বেশি ভয় পায়’

যুদ্ধের আগুনে পুড়ছে ইরানের অর্থনীতি, চাকরি হারিয়ে দিশেহারা লাখো মানুষ