শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

ফার্মেসিতে মিলছে না খাবার স্যালাইন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২৭ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৭ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

শুক্রবার দুপুর ২টা। শাহবাগের বিপণিবিতানে ওষুধের দোকানের সামনে সড়কে রিকশা থামিয়ে খাবার স্যালাইন কিনতে আসেন চালক মোহাম্মদ আলী। নাজ ফার্মাসহ কয়েকটি ফার্মেসি ঘুরেও তিনি স্যালাইন পাচ্ছিলেন না। পাঁচ-ছয়টি দোকানে খোঁজার পর এক দোকান থেকে চার প্যাকেট স্যালাইন কিনে নেন তিনি।পরে নাজ ফার্মার কর্মচারী এবং মোহাম্মদ আলীর সঙ্গে কথা হয়। 


দোকানি জানান, অতিরিক্ত গরমে স্বাভাবিকভাবে স্যালাইনের চাহিদা বেড়েছে। বৃহস্পতিবার স্যালাইন শেষ হয়ে গেছে। আমাদের এ মার্কেটে সপ্তাহে এক দিন কোম্পানির প্রতিনিধিরা স্যালাইন সাপ্লাই দেন। আর শুক্রবার ছুটির দিন থাকায় সরবরাহ বন্ধ। শনিবার কোম্পানিগুলো সরবরাহ করলে হয়তো বিক্রি করা সম্ভব হবে, নইলে কাস্টমারদের ফিরিয়ে দেওয়া ছাড়া কোনো উপায় নেই।


মোহাম্মদ আলী বলেন, এবারের মতো গরম আমার জীবনে দেখিনি। রাস্তায় বের হলেই শরীরটা রোদে পুড়ে যায়। কিন্তু আমাদের তো আর ঘরে বসে থাকার উপায় নেই! গরম পড়লেও রিকশা নিয়ে বাইরে বের হতে হয়। গরমে আর টিকতে পারছিলাম না, শরীরে শক্তি যেন কমে আসছিল। তাই স্যালাইন খেয়ে একটু জিরিয়ে নেব।


শুধু এই রিকশাচালক নন, তার মতো আরও অনেকেই তপ্ত রোদ থেকে একটু প্রশান্তি পেতে ফার্মেসিতে দৌড়াচ্ছে স্যালাইনের জন্য। কিন্তু চাহিদামতো মিলছে না খাবার স্যালাইন। ভুক্তভোগী রোগী ও তাদের স্বজনরা বলছে, যে ফার্মেসিতেই স্যালাইনের জন্য যাচ্ছি মিলছে একই উত্তর-সাপ্লাই নেই, ভাই কী করব?


ফার্মেসির দোকানিরা বলছেন, প্রায় পুরো মাসেই তাপপ্রবাহ চলছে। আর তীব্র গরমে অতিরিক্ত চাহিদা তৈরি হওয়ায় সেই অনুপাতে খাবার স্যালাইনের জোগান দিতে পারছে না সংশ্লিষ্ট কোম্পানিগুলো। গত কয়েক দিনের তাপপ্রবাহের কারণেও খাবার স্যালাইনের এ সংকট তৈরি হয়েছে বলেও জানান দোকানিরা। 


একইসঙ্গে চলমান তাপপ্রবাহ আর অতিরিক্ত গরমে ডায়রিয়া, সর্দি-কাশি, নিউমোনিয়া, হাঁপানি, শ্বাসকষ্ট, ফুড পয়জনিং এবং ভাইরাসসহ নানা রোগের ওষুধের চাহিদাও বেড়েছে কয়েকগুণ। পাশাপাশি বেড়েছে গ্যাস্ট্রিকসহ বিভিন্ন ওষুধের দামও। আর বিভিন্ন কোম্পানির বিক্রয় প্রতিনিধিরাও ফার্মেসিতে প্রয়োজনের তুলনায় স্যালাইন সরবরাহ কম দেওয়ার কথা স্বীকার করলেও কোনো ধরনের সংকট নেই বলেও জানিয়েছেন। আর কোনো স্যালাইনের দাম বাড়েনি বলেও জানান। 


শুক্রবার সরেজমিনে রাজধানীর মালিটোলা, বংশাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা, শাহবাগ ফার্মগেট এবং বাংলামোটরসহ বিভিন্ন এলাকার অলিগলির বিভিন্ন ফার্মেসি ঘুরে এ দৃশ্য দেখা গেছে। প্রায় সব দোকানেই কমবেশি খাবার স্যালাইনের সংকট রয়েছে। চাহিদার অনুপাতে খুচরা দোকানিদেরও খাবার স্যালাইন সরবরাহ করতে পারছে না অনেক পাইকারি দোকান। সংশ্লিষ্টরা বলছেন, গরমের সময় স্বাভাবিকভাবেই স্যালাইনের চাহিদা বাড়ে। এবারের অত্যধিক গরমে সে চাহিদা বেড়েছে কয়েকগুণ। তবে স্যালাইনের দাম বাড়েনি।


সরেজমিন রাজধানীর বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে, পাইকারি এবং খুচরা দোকানে বিভিন্ন কোম্পানির খাবার স্যালাইনের মধ্যে একমি টেস্টি স্যালাইন, এসএমসির (সোশ্যাল মার্কেটিং কোম্পানি) ‘ওরস্যালাইন এন’, এসএমসির ফ্লুটি, নিওস্যালাইন, রাইস স্যালাইন ওরাল পাউডার, বিভিন্ন এনার্জি ও অরেঞ্জ সফট ড্রিংক পাউডার স্যালাইনের চাহিদা কয়েকগুণ বেড়েছে।


পুরান ঢাকার গোলক পাল লেনের মা ফার্মেসির মালিক হরি দয়াল সরকার  বলেন, গরমের কারণে বর্তমানে চাহিদা স্বাভাবিকের চেয়ে ৩০-৪০ গুণ বেশি বেড়েছে, তাই তা পূরণ করা কঠিন হয়ে পড়েছে। আগে ২-৩ প্যাকেট স্যালাইন বিক্রি করলেও এখন ৭-৮ প্যাকেট বিক্রি করছি। এমন গরম থাকলে আরও বিক্রি হবে।


বংশাল এলাকার এক দোকানি বলেন, আমরা গত কয়েক দিন ধরেই চাহিদামতো খাবার স্যালাইন পাচ্ছি না। কোম্পানিগুলো ঠিকভাবে সাপ্লাই দিতে পারছে না। গরমের কারণে আমাদের চাহিদা হচ্ছে ১০ প্যাকেট । কিন্তু আমরা পাচ্ছি ২ প্যাকেট। ফলে আমরা খুচরা দোকানিরা বিপাকে পড়ে গেছি। স্যালাইন না থাকায় অনেককে ফিরিয়ে দিতে হচ্ছে ।


বংশাল এলাকায় ওরস্যালাইন সাপ্লাই দেন এসএমসির বিক্রয় প্রতিনিধি শহিদুল ইসলাম। তিনি বলেন, সাধারণ সময়ে এ এলাকায় স্যালাইন সাপ্লাই করি ২০ কার্টন। এখন চাহিদা বেড়েছে ৫০ কার্টনের। ফলে ফার্মেসিগুলোর চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে। তবে কোনো ধরনের সংকট এবং দাম বাড়েনি বলেও জানান তিনি।


শাহবাগ এলাকার মেডিসিন প্লাস ফার্মেসির কর্মচারী ফয়সাল হোসেন  বলেন, গরম বাড়ার পর থেকে স্যালাইনের চাহিদা অনেকগুণ বেশি বেড়েছে এবং বিক্রিও বেশি হচ্ছে। আর স্যালাইন ছাড়াও গ্লুকোজ, নাপা, প্যারাসিটামল ইত্যাদি পণ্যেরও বিক্রি বেড়েছে। তবে কোনো সংকট নেই।


দোকানিরা জানান, প্রতি প্যাকেট এসএমসির ওরস্যালাইন বিক্রি হচ্ছে ৬ টাকায় এবং একই কোম্পানির টেস্টি স্যালাইন বিক্রি হচ্ছে ৭ টাকায়। সারারণ সময়ে দিনে হয়তো ৩-৪ প্যাকেট স্যালাইন বিক্রি হতো। এখন ২০ থেকে ৩০ প্যাকেট বিক্রি হচ্ছে। এমন দেখা গেছে, অনেকেই বক্সসহও কিনে নিয়ে যাচ্ছেন।


ফার্মেসিগুলো চাহিদামতো স্যালাইন পাচ্ছে না-এমন অভিযোগের বিষয়ে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানির মার্কেটিং বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, টানা গরমের কারণে স্বাভাবিকভাবেই খাবার স্যালাইনের চাহিদা বেড়েছে। আর এ কারণেই হয়তো বাজারে কিছুটা সংকট তৈরি হয়ে থাকতে পারে। তবে আমাদের কোম্পানি ভালোভাবেই স্যালাইন সরবরাহ করছে। কোনো ধরনের সংকট নেই।


এদিকে ফার্মেসির মালিক ও কর্মচারীরা জানিয়েছেন, গত কিছু দিন ধরে সর্দি-জ্বর কাশি, নিউমোনিয়া, গলাব্যথা, বমি, ফুড পয়জনিংসহ বিভিন্ন রোগের ওষুধের পাশাপাশি গ্যাস্ট্রিক ও ডায়াবেটিসের ওষুধ এবং অ্যান্টিবায়োটিকের চাহিদা কয়েকগুণ বেড়েছে। একইসঙ্গে কিছু কিছু ওষুধের দামও বেড়েছে।


শাহবাগসহ বিভিন্ন এলাকার কয়েকটি দোকানে খোঁজ নিয়ে দেখা গেছে, টাইপ-২ ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহৃত গ্লিকলিড এমআর ৩০ এমজি ক্যাপসুল এক পাতা (১০টি) কয়েক সপ্তাহ আগে বিক্রি হতো ৬০ টাকায়। তা এখন বেড়ে হয়েছে ১২০ টাকা পাতা। আর গরমের কারণে নিউমোনিয়া কনজাক্টিভাইটিস, এন্ডোকার্ডাইটিস এবং সাইনোসাইটিসসহ ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টিবায়োটিক মক্সিফ্লক্সাসিন ০৫ ড্রপস ৪০ টাকা থেকে বেড়ে ৭০ টাকা হয়েছে। এ ছাড়াও অপটিমক্স এবং এ-জেডসহ বেশকিছু ওষুধের দামও বেড়েছে ওষুধের দাম বৃদ্ধি ও এবং স্যালাইন সংকটের বিষয়ে ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। 


আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী