শিরোনাম
পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও মামলার হুমকি গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১ লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম ধুনটে গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড মর্ডান ইয়োগা'র উদ্যেগে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত
রবিবার ২১ জুন ২০২৬
রবিবার ২১ জুন ২০২৬

ফ্যাসিস্টের দোসর সাতক্ষীরার ডিসি মোস্তাক আহমেদ খাদ্য মন্ত্রণালয়ে বদলী

প্রকাশিত:সোমবার ১০ নভেম্বর ২০২৫ | হালনাগাদ:সোমবার ১০ নভেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image



গাজী হাবিব, সাতক্ষীরা:
শেখ হাসিনার ঘনিষ্ঠ, ফ্যাসিস্ট সাতক্ষীরার ডিসি মোস্তাক আহমেদ অবশেষে ঢাকায় বদলী করা হয়েছে। তাকে খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

অপরদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত শনিবার দিবাগত রাতের এক প্রজ্ঞাপনে মিস আফরোজা আখতারকে সাতক্ষীরার ডিসি হিসেবে যোগদানের আদেশ দেওয়া হয়েছে। তিনি ২৮ তম বিসিএস প্রশাসনের কর্মকর্তা। বর্তমানে পাবনা জোনাল সেটেলমেন্ট অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।

জানা যায়, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর মোস্তাক আহমেদকে সাতক্ষীরার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেন বর্তমান অন্তর্বর্তী সরকার। এর আগে তিনি পরিচালক তোষাখানা ইউনিট, মন্ত্রী পরিষদ বিভাগে কর্মরত ছিলেন।

মোস্তাক আহমেদ সাতক্ষীরায় যোগদানের পরপরই ফ্যাসিস্টের চরিত্র উন্মোচন করেন। জাহির করতে থাকেন ক্ষমতার অপব্যবহার। খাসজমি উদ্ধারের নামে জেলা প্রশাসনের অনুমোদিত কোটি টাকা ব্যয়ে নির্মিত শ্রমিক ইউনিয়নের অফিস বুলডোজার দিয়ে ভাঙচুর, আলিপুর ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ও বিএনপি নেতা আলহাজ্ব মোঃ আব্দুর রউফের সাথে জনসম্মুখে অসদাচরণ, জেলা আইনশৃঙ্খলা মিটিং এ রাজনীতিবিদদের ক্রিমিনাল ও সাংবাদিকদের মুনাফেক বলে বেশ সমালোচিত হয়েছেন। শুধু এমনই নয়, সম্প্রতি জুম্মার নামাজে শহরের কামান নগর মসজিদের ইমামের সাথে বেয়াদবি করে মুসল্লিদের জনরোষে পড়েন।

সাতক্ষীরা পৌরসভার একাধিকবার নির্বাচিত মেয়র ও বিএনপি নেতা তাসকিন আহমেদ চিশতির সাথে অসৌজন্যমূলক আচরণ করাসহ বিভিন্ন জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি কর্মকর্তা -কর্মচারী ও সাধারণ খেটে খাওয়া মানুষের সাথে তার রুক্ষ ও অসম্মানজনক আচরণে সাতক্ষীরা বাসী অতিষ্ঠ হয়ে ওঠেন।

এদিকে, শেখ হাসিনার রেখে যাওয়া সাতক্ষীরার ফ্যাসিস্টদের সাথে রয়েছে তার ঘনিষ্ঠতা। আওয়ামী ফ্যাসিস্টদের নিয়ে নিয়মিত গোপন ও প্রকাশ্য মিটিং করা, ডিসি বাংলোতে নিয়মিত নাচ- গানের আসর বসানোসহ ফ্যাসিস্টদের নিয়ে খাওয়া -দাওয়া ও মাস্তির ব্যবস্থা রাখা হতো বাংলোতে। স্থানীয় সাংবাদিকদের মধ্যে বিভাজন সৃষ্টি করে ফ্যাসিস্টদের সুবিধা দেওয়াই তার উদ্দেশ্য।

এছাড়া, দুর্নীতি ছিলো তার আপাদ মস্তকে। ডিসি আয়কৃত খাস জমি উদ্ধারের ভয় দেখিয়ে শহরের ধনাঢ্য ব্যবসায়ীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন তিনি।
জেলা প্রশাসনের এল আর ফান্ডের নামে জেলার ইটভাটা ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কয়েক কোটি টাকা তিনি হাতিয়ে নিয়েছেন বলে ইতোমধ্যেই অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

সাতক্ষীরা জেলা প্রশাসকের বাংলোর দেয়ালে জুলাই আন্দোলনের আঁকা গ্রাফিতি মুছে ফেলে তিনি স্বৈরাচারী আচরণের মুখোশ উন্মোচন করেছেন।

সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাতক্ষীরা পৌর মেয়র ও বিএনপি নেতা তাসকিন আহমেদ চিশতী এসব বিষয়ে খুলনা বিভাগীয় কমিশনার ও সংশ্লিষ্ট মন্ত্রী পরিষদসহ বিভিন্ন দপ্তরে ডিসি মোস্তাক আহমেদের বিরুদ্ধে লিখিত অভিযোগও দিয়েছেন।

তবে,সুচতুর ফ্যাসিস্ট ডিসি মোস্তাক আহমেদ দিনের পর দিন তার এই অনৈতিক কার্যকলাপ চেপে রাখতে জেলার শীর্ষ কয়েক জামায়াত ও বিএনপি নেতাদের সাথে ঘনিষ্ঠতা রাখতেন। শেখ হাসিনার ঘনিষ্ঠ হয়েও তার আচরণে ছিলো কখনো জামায়াত, কখনো বিএনপি। যে কারণে অনেক রাজনৈতিক নেতা সবকিছু জানার পরও চুপ থাকেন।

তথ্যানুসন্ধানে আরো জানা যায়, সাতক্ষীরার ডিসি মোস্তাক আহমেদ ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্প পুরস্কার পেয়েছিলেন ।

তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করে রাখেন। এছাড়া, ফ্যাসিস্ট সরকারের আমলে তার আওয়ামী প্রীতির অসংখ্য ছবি নিজের ফেসবুকে পোস্ট করে রেখেছিলেন। যা এই প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে।


আরও খবর




পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও মামলার হুমকি

ফেনীতে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত আটক

ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ আটক

মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে সরকারি গুদামে ধান সংগ্রহের তথ্য নিয়ে লুকোচুরি

জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে এমপি কামরুলের বৃক্ষরোপণ

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার

গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১

লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

আড়াইহাজারে নদী থেকে পা ও কোমর বাঁধা অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ

চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক

আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই


এই সম্পর্কিত আরও খবর

পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও মামলার হুমকি

ফেনীতে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত আটক

ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ আটক

মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে সরকারি গুদামে ধান সংগ্রহের তথ্য নিয়ে লুকোচুরি

জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে এমপি কামরুলের বৃক্ষরোপণ

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার

গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১

লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ