শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

গাইবান্ধায় বিদ্যালয়ের পুরাতন ভবন দখল করে প্রি-ক্যাডেট স্কুল চালানোর অভিযোগ

প্রকাশিত:সোমবার ১১ মে ২০২৬ | হালনাগাদ:সোমবার ১১ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

‎মোঃ কাওছার আহম্মেদ, গাইবান্ধা ঃ ‎ ‎গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা-এর ৭নং তালুককাননপুর ইউনিয়নের সুন্দইল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়-এর পুরাতন ভবনে অনুমোদনহীনভাবে একটি বেসরকারি প্রি-ক্যাডেট স্কুল পরিচালনার অভিযোগ উঠেছে। শুধু ভবনই নয়, বিদ্যালয়ের সরকারি আসবাবপত্র, বেঞ্চ, চেয়ার, টেবিল ও বৈদ্যুতিক ফ্যান ব্যবহার করেও বছরের পর বছর কার্যক্রম চালানোর অভিযোগে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ‎ ‎স্থানীয় সূত্র ও গোপন তথ্যে জানা গেছে, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যালয় পরিচালনা কমিটিকে ‘ম্যানেজ’ করে সরকারি প্রতিষ্ঠানের পুরাতন ভবনে জামালপুর হাট প্রি ক্যাডেট স্কুল পরিচালনার সুযোগ করে দিয়েছেন। অভিযোগ রয়েছে, সরকারি সম্পদ ব্যবহার করে ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের বাণিজ্যিক কার্যক্রম চালানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দীর্ঘদিন নীরব রয়েছে। ‎ ‎এলাকাবাসীর দাবি, শিক্ষার্থীদের স্বার্থে নির্মিত সরকারি ভবন ও সম্পদ এখন ব্যক্তিগত প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে চলে গেছে। এতে মূল বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। অনেকেই এটিকে “সরকারি সম্পদের প্রকাশ্য অপব্যবহার” বলে আখ্যা দিয়েছেন। ‎ ‎স্থানীয় একাধিক সচেতন ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন,সরকারি বিদ্যালয়ের ভবন ও মালামাল ব্যবহার করে কীভাবে একটি প্রাইভেট প্রতিষ্ঠান চালানো হয় সেটাই এখন বড় প্রশ্ন। সবকিছু যেন প্রভাব খাটিয়ে করা হচ্ছে। প্রশাসনের চোখের সামনেই এসব অনিয়ম চলছে।” ‎ ‎অভিযোগ রয়েছে, পুরাতন ভবনের কক্ষ ছাড়াও বিদ্যালয়ের বৈদ্যুতিক ফ্যান, বেঞ্চ ও অন্যান্য শিক্ষা উপকরণ নিয়মিতভাবে প্রি-ক্যাডেট স্কুলের কাজে ব্যবহার করা হচ্ছে। অথচ এসব সম্পদ সরকারি বরাদ্দের আওতায় শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত। ‎ ‎এ বিষয়ে সুন্দইল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়-এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শাহনাজ জেসমিন বলেন, ‎“স্থানীয়ভাবে আলোচনা করেই ভবন ব্যবহার করা হচ্ছে। কোনো অনিয়ম করা হয়নি। অভিযোগগুলো অতিরঞ্জিত।তবে তার এমন বক্তব্যে সন্তুষ্ট নন স্থানীয়রা। তাদের প্রশ্ন সরকারি বিদ্যালয়ের সম্পদ ব্যবহার করতে হলে যথাযথ কর্তৃপক্ষের লিখিত অনুমোদন কোথায়? ‎ ‎অন্যদিকে আব্দুর রউফ, পরিচালক, জামালপুর হাট প্রি ক্যাডেট স্কুল বলেন,বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এখানে অবৈধ কিছু নেই।”তবে স্থানীয়দের অভিযোগ, “সমন্বয়” এর আড়ালেই চলছে সরকারি সম্পদ ব্যবহারের অপচেষ্টা। ‎ ‎এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান ‎ বলেন,সরকারি বিদ্যালয়ের ভবন বা সম্পদ অন্য কোনো প্রতিষ্ঠানের কাজে ব্যবহারের বিষয়টি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ‎ ‎এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শিক্ষা প্রতিষ্ঠানের নামে সরকারি সম্পদ ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিলের অভিযোগে দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত