শিরোনাম
শেরপুরে তিন বছর পর অটোভ্যান চালক মন্নাছ হত্যার রহস্য উদঘাটন,গ্রেপ্তার-৩ বাঙ্গরায় বিদেশী মদ,ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ১২ মুরাদনগরে তিনটি ড্রেজার অপসারণ,ব্যবসায়ীকে জরিমানা আলীকদম সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে মিয়ানমারের ১৪ নাগরিক আটক রাত আটটার পর দোকান খোলা রাখায় মুরাদনগরে ৯ দোকানিকে জরিমানা বাঙ্গরায় মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭ মাদকমুক্ত মুরাদনগর গঠনে বাখরাবাদে র‍্যালী ও সমাবেশ গুরুদাসপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু মোহাম্মদীয়া ফুড এন্ড হাউজিং এর চেয়ারম্যান মনির হোসেন বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার মুন্সীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী নুর
বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬

গাজীপুর মহানগর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানার মুখে দুই অবৈধ খাদ্য কারখানা

প্রকাশিত:বুধবার ১৯ আগস্ট ২০২৬ | হালনাগাদ:বুধবার ১৯ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

শফিকুল স্টাফ রিপোর্টারঃগাজীপুর মহানগর এলাকায় জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর যৌথ উদ্যোগে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালত অভিযানে দুটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিএসটিআই আইন এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন লঙ্ঘনের দায়ে এই জরিমানা আদায় করা হয়। আদালত সূত্রে জানা গেছে, মহানগরের ২৫ নং ওয়ার্ডের পূর্ব ভূরুলিয়া এলাকার শাওন শিকদারের মালিকানাধীন ‘তাবাসসুম ফুড’ নামের একটি অনুমোদনহীন বেকারি ফ্যাক্টরিতে প্রথমে অভিযান চালানো হয়। সেখানে বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী ৫০ হাজার টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা—সহ মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে ২৪ নং ওয়ার্ডের চাপুলিয়া টেকপাড়া এলাকার ‘সুমন আইসক্রিম’ কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ লঙ্ঘনের দায়ে এই প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। যৌথভাবে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তাশরীফুল ইসলাম এবং নূর নাহিন নিশাদ। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই গাজীপুর অফিসের ফিল্ড অফিসার (সিএম) মোঃ রিয়াজ হোসেন মোল্লা এবং পরিদর্শক (মেট্রোলজি) আফসানা ইসলাম কেয়া। অভিযান শেষে বিএসটিআই গাজীপুর জেলা কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, জনস্বার্থে এবং ভোক্তাদের অধিকার রক্ষায়, ভেজাল খাদ্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং অবৈধ ও অনুমোদনহীন কারখানার বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আরও খবর




শেরপুরে তিন বছর পর অটোভ্যান চালক মন্নাছ হত্যার রহস্য উদঘাটন,গ্রেপ্তার-৩

বাঙ্গরায় বিদেশী মদ,ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ১২

মুরাদনগরে তিনটি ড্রেজার অপসারণ,ব্যবসায়ীকে জরিমানা

আলীকদম সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে মিয়ানমারের ১৪ নাগরিক আটক

রাত ৮টায় স্কুলে জ্বলছে ফ্যান-লাইট, বাইরে বিদ্যুৎ সাশ্রয়ের অভিযান—প্রশ্ন স্থানীয়দের!

রাত আটটার পর দোকান খোলা রাখায় মুরাদনগরে ৯ দোকানিকে জরিমানা

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তল-গু‌লিসহ গ্রেপ্তার ৩

বাচ্চু এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলনের প্রতিবাদে ভালুকায় পাল্টা সংবাদ সম্মেলন

মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৪

নরসিংদীতে প্রথমবারের মতো আসছেন আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ

টাঙ্গুয়ার হাওরে পরিবেশ আইন লঙ্ঘন: ৩ হাউজবোটকে অর্থদণ্ড

মোহনগঞ্জে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ পাঠাগারের যাত্রা শুরু

ফোনে কালেমা পড়ার পর মসজিদে মিলল ব্যক্তির ঝুলন্ত মরদেহ

রাণীনগরে বেশি দামে সার বিক্রির দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের বিচারের দাবিতে মানববন্ধন

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

আলোর পথ যুব সংঘের উদ্যোগে নৌকা ভ্রমন

৩২ বছরের সম্পর্কের টানে সৌদি থেকে গোয়াইনঘাটে কফিল, অসুস্থ কর্মচারীকে দেখতে ছুটে এলেন প্রবাসী মালিক

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নরসিংদী সরকারী কলেজের ছাত্র মুয়াজ নিহত

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

ভূমিহীন মানুষের বহুতল ভবনের প্রয়োজনীয়তা কতটুকু!- চনপাড়াবাসী

মনপুরার মনোয়ারা বেগম মহিলা কলেজ সরকারিকরণের উদ্যোগ, শিক্ষাঙ্গনে উচ্ছ্বাস

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

আগামীকাল ডুয়েটে ভর্তি পরীক্ষা মহারণ, ক্যাম্পাসজুড়ে প্রস্তুতি সম্পন্ন


এই সম্পর্কিত আরও খবর

শেরপুরে তিন বছর পর অটোভ্যান চালক মন্নাছ হত্যার রহস্য উদঘাটন,গ্রেপ্তার-৩

বাঙ্গরায় বিদেশী মদ,ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ১২

মুরাদনগরে তিনটি ড্রেজার অপসারণ,ব্যবসায়ীকে জরিমানা

আলীকদম সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে মিয়ানমারের ১৪ নাগরিক আটক

রাত ৮টায় স্কুলে জ্বলছে ফ্যান-লাইট, বাইরে বিদ্যুৎ সাশ্রয়ের অভিযান—প্রশ্ন স্থানীয়দের!

রাত আটটার পর দোকান খোলা রাখায় মুরাদনগরে ৯ দোকানিকে জরিমানা

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তল-গু‌লিসহ গ্রেপ্তার ৩

বাচ্চু এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলনের প্রতিবাদে ভালুকায় পাল্টা সংবাদ সম্মেলন

মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৪

নরসিংদীতে প্রথমবারের মতো আসছেন আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ