শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

গোবিন্দগঞ্জে খাদ্য নিয়ন্ত্রণ অফিসে এমপি শামীম লিংকনের গুরুত্বপূর্ণ বৈঠক, উত্তরাঞ্চলের খাদ্য নিরাপত্তায় নতুন সম্ভাবনা

প্রকাশিত:বুধবার ২০ মে ২০২৬ | হালনাগাদ:বুধবার ২০ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

‎মোঃ কাওছার আহম্মেদ, গাইবান্ধা ঃ ‎ ‎উত্তরাঞ্চলের খাদ্য সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি আধুনিক সিএসডি (সেন্ট্রাল স্টোরেজ ডিপো) স্থাপনের উদ্যোগ গুরুত্বের সঙ্গে এগিয়ে যাচ্ছে। গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম লিংকন এর সক্রিয় প্রচেষ্টা ও তদবিরে বিষয়টি এখন সরকারের উচ্চ পর্যায়ে আলোচনায় এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ‎ ‎সম্প্রতি গোবিন্দগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ রওশানুল কাওছারের সঙ্গে এক বিশেষ গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন এমপি শামীম লিংকন। বৈঠকে গোবিন্দগঞ্জে আধুনিক সিএসডি স্থাপনের প্রয়োজনীয়তা, খাদ্যশস্য সংরক্ষণ ব্যবস্থা উন্নয়ন, উত্তরাঞ্চলের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের স্বার্থ সংরক্ষণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। ‎ ‎সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রস্তাবিত সিএসডিটি প্রায় ১২ থেকে ১৫ একর জমির ওপর নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। এতে আধুনিক খাদ্য গুদাম, উন্নত সংরক্ষণ ইউনিট, ট্রাক টার্মিনাল, লোড-আনলোড সুবিধা, প্রশাসনিক ভবনসহ প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হবে। প্রাথমিকভাবে প্রায় ৫০ হাজার মেট্রিক টন চাল ও গম সংরক্ষণের সক্ষমতা তৈরির পরিকল্পনা রয়েছে। ‎ ‎বিশেষজ্ঞদের মতে, গোবিন্দগঞ্জ উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপজেলা। এটি রংপুর বিভাগের অন্যতম কৃষিপ্রধান ও বাণিজ্যিক এলাকা। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, শুধুমাত্র গোবিন্দগঞ্জ উপজেলাতেই প্রায় ৩১ হাজার ১২০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে এবং সম্ভাব্য উৎপাদন ২ লাখ মেট্রিক টনেরও বেশি। প্রতিবছর এ অঞ্চল থেকে বিপুল পরিমাণ ধান, চাল ও গম দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। ‎ ‎বর্তমানে রংপুর বিভাগে কেবল দিনাজপুর জেলায় একটি সিএসডি থাকায় গাইবান্ধাসহ আশপাশের জেলার খাদ্যশস্য সংরক্ষণ ও পরিবহনে নানা সীমাবদ্ধতা তৈরি হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, গোবিন্দগঞ্জে আধুনিক সিএসডি নির্মিত হলে রংপুর বিভাগের ৮টি জেলা এবং পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার ৯২টি এলএসডির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে খাদ্যশস্য সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থা আরও দ্রুত, সহজ ও সাশ্রয়ী হবে। ‎ ‎আলোচনায় এমপি মোহাম্মদ শামীম লিংকন বলেন, “গোবিন্দগঞ্জের ভৌগোলিক অবস্থান, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও কৃষি উৎপাদনের সক্ষমতা বিবেচনায় এখানে একটি আধুনিক সিএসডি সময়ের দাবি। এটি বাস্তবায়িত হলে কৃষকরা ন্যায্যমূল্য পাবেন, খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে এবং উত্তরাঞ্চলের খাদ্য ব্যবস্থাপনায় নতুন গতি আসবে। ‎ ‎তিনি আরও বলেন, রংপুর সুগার মিলের পতিত জমি ব্যবহার করে সহজেই সিএসডি নির্মাণ করা সম্ভব। এতে সরকারের অতিরিক্ত ভূমি অধিগ্রহণের প্রয়োজন কমবে এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ‎ ‎গোবিন্দগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ রওশানুল কাওছার বলেন, “গোবিন্দগঞ্জের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত এবং এটি উত্তরাঞ্চলের কেন্দ্রীয় অবস্থানে রয়েছে। এখানে একটি সিএসডি স্থাপন হলে খাদ্য সংরক্ষণ ও বিতরণ কার্যক্রম অনেক বেশি কার্যকর ও গতিশীল হবে। ‎ ‎এদিকে স্থানীয় কৃষক, ব্যবসায়ী ও সচেতন মহল এমপি শামীম লিংকনের এ উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। তাদের প্রত্যাশা, সরকারের দ্রুত সিদ্ধান্তের মাধ্যমে গোবিন্দগঞ্জে আধুনিক সিএসডি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের খাদ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।


আরও খবর




দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত