শিরোনাম
গ্যাস সংকটকে পুঁজি করে মুরাদনগরে ভাড়া নৈরাজ্য,প্রশাসনের হস্তক্ষেপ কামনা নাইয়ারায় ১১তম বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শেরপুরে পিকআপের মুড়ির বস্তার নিচে ৫৮৪ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ২ আখাউড়ার খড়মপুর মাজার দানবাক্সে ওরসে মিললো কোটি টাকার বেশি নাঙ্গলকোটে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু পত্নীতলায় শিহাড়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন ইউএনও শ্রীপুরে প্রবাসীর বাড়িতে হামলা,ভাঙচুর ও লুটপাট, নিরাপত্তাহীনতায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা কারাগারে তারু মিয়ার মৃত্যুর গুজব, জীবিত আছেন-নিশ্চিত করল কারা কর্তৃপক্ষ জামালগঞ্জে উড়াল সড়ক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করলেন -এমপি কামরুল
বুধবার ১৯ আগস্ট ২০২৬
বুধবার ১৯ আগস্ট ২০২৬

গ্যাস সংকটকে পুঁজি করে মুরাদনগরে ভাড়া নৈরাজ্য,প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ১৯ আগস্ট ২০২৬ | হালনাগাদ:বুধবার ১৯ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ

সিএনজি স্টেশনগুলোতে হঠাৎ করে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে অভ্যন্তরীণ ও আঞ্চলিক সড়কগুলোতে শুরু হয়েছে চরম ভাড়া নৈরাজ্য। সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশাসহ ছোট যানবাহনের চালকরা মনগড়া বাড়তি ভাড়া হাঁকাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার খোঁজ নিয়ে জানা যায়, কিছুদিন ধরে উপজেলার ব্যস্ততম সড়ক মুরাদনগর-ইলিয়টগঞ্জ, মুরাদনগর-রামচন্দ্রপুর, মুরাদনগর-কোম্পানীগঞ্জ, কোম্পানীগঞ্জ-নবীনগর, কোম্পানীগঞ্জ-শ্রীকাইল, কোম্পানীগঞ্জ-কুমিল্লা সড়কসহ বিভিন্ন অভ্যন্তরীণ ও আঞ্চলিক পথে যাতায়াতকারী সাধারণ মানুষকে জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। গ্যাসের সঠিক সরবরাহ না থাকায় দীর্ঘ সময় ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থেকে জ্বালানি পাচ্ছেন না বলে এই অজুহাতকে ঢাল বানিয়ে চালকরা দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত ভাড়া দাবি করছেন। সিএনজিচালিত অটোরিকশার পাশাপাশি ইলেকট্রিক ও ব্যাটারিচালিত অটোরিকশা চালকরাও সুযোগ বুঝে ভাড়া বাড়িয়ে দিয়েছেন, যা সাধারণ যাত্রীদের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনের যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও রোগীরা|

ঢাকা থেকে প্রতি সপ্তাহে  ইলিয়টগঞ্জ থেকে মুরাদনগরে সিএনজি দিয়ে যাতায়াতকারী একজন চাকরিজীবী যাত্রী মীর হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, গ্যাস সংকট চালকদের সমস্যা হতে পারে, কিন্তু সেই সুযোগে আমাদের পকেট কাটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ৮০ টাকার ভাড়া কখনো ১৫০ টাকা হতে পারে না। কোনো তদারকি না থাকায় যে যার মতো ইচ্ছা ভাড়ার হার বসিয়ে দিয়েছে। ভাড়ার নৈরাজ্যের বিষয়ে তিনি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মুরাদনগর থেকে রামচন্দ্রপুর প্রতিদিন যাতায়াতকারী সুমন বলেন, এই সড়কে নিয়মিত ভাড়া ছিল ৪০ টাকা। এখন সেই ভাড়া নিচ্ছে ৭০-৮০ টাকা করে। কিছু বললে তারা উল্টো গ্যাস সংকট দেখিয়ে তর্ক করে।

রাসেল নামে আরেক যাত্রী বলেন, আমি বাখরাবাদ থেকে মুরাদনগর আসা যাওয়া করি। ভারা ৩০ টাকা করে হলেও গ্যাস সংকটের কথা বলে ৪০-৫০ টাকা করে নিচ্ছে।

এ বিষয়ে এক সিএনজিচালিত অটোরিকশার চালক বলেন, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস পাচ্ছি না। কাজ বন্ধ রেখে বসে থাকলে পরিবার চালাব কীভাবে? অল্প যেটুকু গ্যাস পাচ্ছি, তা দিয়ে পোষাচ্ছে না বলেই কিছুটা বাড়তি ভাড়া নিতে বাধ্য হচ্ছি।

রাস্তায় কয়েকজন যাত্রীর সাথে কথা হলে তারা বলেন, মুরাদনগর উপজেলা সদরের অভ্যন্তরীণ বিভিন্ন সড়কে চলাচলের সিএনজিচালিত অটোরিকশাগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের এক চরম নৈরাজ্য চলছে। কোনো প্রকার নির্ধারিত নীতিমালা না মেনে ইচ্ছেমতো ভাড়া বাড়িয়ে নেওয়া হচ্ছে। ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ২০ টাকা, ২০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৩০ টাকা, ৩০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৪০ টাকা। প্রতিটি রুটে এই অহেতুক বাড়তি ভাড়া আদায় করা হলেও বিষয়টি তদারকি করার যেন কেউ নেই।

যাত্রী সাধারণের দাবি, অবিলম্বে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই ভাড়া নৈরাজ্য বন্ধ করতে হবে। একই সঙ্গে ফিলিং স্টেশনগুলোতে দ্রুত গ্যাসের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন তারা।


আরও খবর




গ্যাস সংকটকে পুঁজি করে মুরাদনগরে ভাড়া নৈরাজ্য,প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর পরবর্তী "গণমাধ্যম চ্যালেঞ্জ ও সম্ভাবনা"

গাজীপুর মহানগর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানার মুখে দুই অবৈধ খাদ্য কারখানা

ঘাটাইলে ৫ দিনের জমজ নবজাতক ফেলে পলাতক মা

গাইবান্ধার ডিসিকে প্রত্যাহার, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত

ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে মুরাদনগরের দাদি-নাতনির মৃত্যু

গাজীপুর মহানগর এলাকায় অনুমোদনহীন 'তাবাসসুম ফুড’ বেকারি ফ্যাক্টরিকে জরিমানা

নাইয়ারায় ১১তম বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

‘বাংলা কিউআর’ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধিতে জনতা ব্যাংকের প্রচারণা

সুনামগঞ্জে হাওরে উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোহনগঞ্জে মাদকবিরোধী বৈঠকের পরপরই মাদকসহ আটক ১: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

হাজিরা দিয়েই উধাও শিক্ষকরা? ২টা ২০ মিনিটেই তালাবদ্ধ চন্দিয়া মহিলা কলেজ

আশ্বাসেই শেষ, নদীর পেটে ভোরের পাখি বিদ্যালয়

দলিল লেখকদের বিরুদ্ধে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

গাজীপুরে বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ অভিযান, সুমন আইসক্রিমকে জরিমানা

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

আলোর পথ যুব সংঘের উদ্যোগে নৌকা ভ্রমন

৩২ বছরের সম্পর্কের টানে সৌদি থেকে গোয়াইনঘাটে কফিল, অসুস্থ কর্মচারীকে দেখতে ছুটে এলেন প্রবাসী মালিক

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

চাপুলিয়ায় জামিনে বেরিয়েই ফের অপরাধে লিপ্ত ‘মাদক সম্রাট ও চোর’ শাকিল, এলাকাবাসী অতিষ্ঠ

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নরসিংদী সরকারী কলেজের ছাত্র মুয়াজ নিহত

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

ভূমিহীন মানুষের বহুতল ভবনের প্রয়োজনীয়তা কতটুকু!- চনপাড়াবাসী

মনপুরার মনোয়ারা বেগম মহিলা কলেজ সরকারিকরণের উদ্যোগ, শিক্ষাঙ্গনে উচ্ছ্বাস


এই সম্পর্কিত আরও খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর পরবর্তী "গণমাধ্যম চ্যালেঞ্জ ও সম্ভাবনা"

গাজীপুর মহানগর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানার মুখে দুই অবৈধ খাদ্য কারখানা

ঘাটাইলে ৫ দিনের জমজ নবজাতক ফেলে পলাতক মা

গাইবান্ধার ডিসিকে প্রত্যাহার, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত

ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে মুরাদনগরের দাদি-নাতনির মৃত্যু

গাজীপুর মহানগর এলাকায় অনুমোদনহীন 'তাবাসসুম ফুড’ বেকারি ফ্যাক্টরিকে জরিমানা

নাইয়ারায় ১১তম বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

‘বাংলা কিউআর’ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধিতে জনতা ব্যাংকের প্রচারণা

সুনামগঞ্জে হাওরে উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোহনগঞ্জে মাদকবিরোধী বৈঠকের পরপরই মাদকসহ আটক ১: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড