শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬
নিজ এলাকায় গড়েছিলেন পারিবারিক সাম্রাজ্য

হাছান মাহমুদের দখল করা ২১২ একর জমি উদ্ধার

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ২৯ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৯ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ক্ষমতার দাপটে নিজ পরিবারের নামে দখলে নিয়েছিলেন ২১২ একর জমি। গড়ে তুলেছিলেন পার্ক, বাগান, খামার, চাষের পুকুরসহ নানা স্থাপনা। এসব জমি খেয়াল খুশিমতো দখলে নিয়ে নিজ সংসদীয় এলাকায় পারিবারিক সাম্রাজ্য গড়েছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। দীর্ঘ ১৬ বছর পর এইসব জমি ফিরে পাচ্ছে বন বিভাগ। রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জমি উদ্ধার করেছে বনবিভাগ।


পাহাড়ের টিলায় বন বিভাগের জায়গা দখলে নিয়ে গড়ে তোলা হয়েছিল বিশাল গোয়ালের খামার। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার খুরুশিয়ায় আট বছর আগে এই খামার গড়ে তুলেছিলেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী হাছান মাহমুদের ভাই এরশাদ মাহমুদ। সোমবার অভিযান চালিয়ে এই জায়গা উদ্ধার করে বন বিভাগ। যদিও এই সুযোগে এখানে লুটপাট চালায় দুর্বৃত্তরা। নিয়ে যায় শতাধিল গরু ও খামারের নানা অবকাঠামো।


টিলার চারপাশে চোখে পড়লো ছোট-বড় বেশ কয়েকটি পুকুর। যেখানে দীর্ঘদিন ধরে নানা জাতের মাছ চাষ করা হতো। বন বিভাগের অন্তত ৫০ একর জায়গা দখলে নিয়ে এই গোয়াল ও মাছের খামার গড়েছিলেন এরশাদ মাহমুদ।


স্থানীয় একজন বলেন, '২০০ এর বেশি গরু ছিল, কয়েকটা পুকুর আছে। তারা অনেকদিন ধরে এগুলো করেছে।'


আশপাশের আরও বেশ কয়েকটি পাহাড় ও বিভাগের জায়গা দখলে নিয়েছিল হাছান মাহমুদের পরিবার। যার মোট আয়তন ২১২ একর। বন বিভাগের খুরুশিয়া রেঞ্জের অদূরে সুখবিলাস নামের এই বিনোদন কেন্দ্র ও দুধপুকুরিয়ার একটি মাল্টা বাগানটিও হাছান মাহমুদ পরিবারের বিশাল সাম্রাজ্যের অংশ ছিল। অভিযানের পর এসব এলাকার বড় বড় পুকুর ঘিরে চলে স্থানীয়দের মাছ ধরার হিড়িক। সোমবার থেকে লাগাতার অভিযানে এসব জমিতে গড়ে তোলা সব স্থাপনা গুড়িয়ে দেয় বন বিভাগ।


চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ খুরুসিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম বলেন, 'খুরুসিয়া, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম শহর রেঞ্জ একসাথে হয়ে আমরা অভিযান পরিচালনা করি। গোয়াল রাখার জন্য ৬টা শেডঘর আমরা ভেঙে দেই। এছাড়াও পাশে তিনটা পুকুর ছিল, সেগুলো কেটে পানি নিষ্কাশন করি।'


কর্মকর্তাদের দাবী, এক বছর আগে বেদখলে থাকা এসব জমি উদ্ধারে জেলা প্রশাসন বরাবর আবেদন করেছিল বন বিভাগ। তবে, হাছান মাহমুদের রাজনৈতিক প্রভাবের কারণে তা এতদিন সম্ভব হয়নি।


মো. আশরাফুল ইসলাম বলেন, '১০৫ একর আমরা বন বিভাগের দখলে নিয়ে এসেছি। আর বাকিগুলোর অবকাঠামো নেই। এগুলো এমনি বনের জায়গা। এগুলো অচিরেই সবগুলো আমাদের নিজেদের দখলে নিয়ে চলে আসবো।'


অভিযোগ আছে, গত ১৬ বছর ধরে নিজেদের খেয়াল খুশিমতো বন বিভাগের এসব জায়গা দখলে নেয় হাছান মাহমুদের পরিবার। বুধবার (২৮ আগস্ট) পর্যন্ত যেসবের ১০৫ একর উদ্ধার হয়েছে।


চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মারুফ হোসেন বলেন, 'আমাদের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে আমাদের বাকি যে বনভূমিগুলো আছে, সেখানে বৃক্ষরোপন করা হবে। জেলা প্রশাসকের কাছে উচ্ছেদ প্রস্তাবও দেয়া আছে। সে অনুযায়ী আমরা উচ্ছেদ করছি আর এখানে পিউর মামলা দাখিল করা হবে।'


২০০৮ সাল থেকে টানা চতুর্থবারের মতো চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক হাছান মাহমুদ। দেড় দশকেরও বেশি সময় তার ছত্রছায়ায় এলাকায় দখল ও লুটপাটের রাজত্ব কায়েমের অভিযোগ রয়েছে পরিবারের সদস্যদের বিরুদ্ধে।


আরও খবর




কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী