শিরোনাম
মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কালীগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ অসহায় পরিবারের পাশে আলহাজ্ব হযরত আলী: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত নাঙ্গকোটে হাফেজে কোরআনের মা-বাবা হতে চাই শীর্ষক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ আজমিরীগঞ্জে ৫০ শয্যার আধুনিক ভবন,তবু সেবা মিলছে ৩১ শয্যার! বাক্সবন্দি যন্ত্রপাতি নষ্ট শেরপুর সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬

হার্দিককে বিশ্বকাপে খেলতে যে শর্ত দিলেন রোহিত!

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:বুধবার ১৭ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:বুধবার ১৭ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

অনেক নাটকীয়তার পর গুজরাট টাইটান্স ছেড়ে পুরনো ঢেরা মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরেছিলেন হার্দিক পান্ডিয়া। রোহিতের জায়গায় অধিনায়কত্বও পেয়ে যান। তবে চলতি আইপিএলে কোনো কিছুই যেন ঠিকঠাক যাচ্ছে না। গুজরাটকে দুই আসরে নেতৃত্ব দিয়ে একবার চ্যাম্পিয়ন ও আরেকবার রানার্স-আপ করেছিলেন হার্দিক। তবে এবার এখন পর্যন্ত মুম্বাইয়ের হয়ে মুদ্রার উল্টো পিঠ দেখছেন যেন। ৬ ম্যাচে চার হারের বিপরীতে মাত্র দুই জয়ে পয়েন্ট টেবিলে আটে আছে পাঁচ বারের চ্যাম্পিয়নরা।




দলের বাজে সময়ের মতো খরা যাচ্ছে হার্দিকের ব্যাটে-বলেও। সর্বশেষ ম্যাচে ধোনির কাছে হ্যাটট্রিক ছক্কা হজমের পর হার্দিকের বোলিং সামর্থ্য নিয়ে আবারও প্রশ্ন উঠছে। এ ছাড়া প্রায় প্রতি ম্যাচেই সমর্থকদের দুয়োধ্বনি শুনতে হচ্ছে। এতসব খারাপ খবরের মধ্যে আরেকটা অস্বস্তির খবর ভারতীয় এই অলরাউন্ডারের জন্য, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও হার্দিকের জায়গা নিশ্চিত নয়। 


আইপিএল শেষ হলেই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। জাতীয় দলের বিমানে ওঠার কী সুযোগ পাবেন হার্দিক পান্ডিয়া? সেই শর্ত বেঁধে দিলেন রোহিত শর্মারা। রিপোর্ট অনুযায়ী, জাতীয় দলে ফিরতে হলে হার্দিককে একটি বোলিং বিভাগে উন্নতি করতে হবে।



ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, সম্প্রতি অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড় ও প্রধান নির্বাচক অজিত আগারকর একটি বৈঠক করেছেন। প্রায় দুঘণ্টা ধরে চলে সেই আলোচনা। জুন মাসে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত হতে চলা বিশ্বকাপের দল নিয়েই কথাবার্তা হয়। ১৫ জনের চূড়ান্ত স্কোয়াডে সুযোগ পেতে হার্দিককে বোলিং বিভাগে উন্নতি করতে হবে। মুম্বাই অধিনায়ক আইপিএলে কেমন বোলিং করেন, তার ওপরই নির্ভর করছে তার জাতীয় দলের ভাগ্য।



ভারতীয় টিম ম্যানেজমেন্ট হার্দিকের ফিটনেস নিয়েও যথেষ্ট চিন্তিত। ইতোমধ্যে অনেকেই বলাবলি করছেন, তিনি চোট লুকিয়ে খেলছেন। তাই তাকে খুব বেশি বল করতে দেখা যাচ্ছে না। ৬ ম্যাচে মাত্র ১১ ওভার হাত ঘুরিয়েছেন হার্দিক। পেয়েছেন মোটে ৩ উইকেট। চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচের শেষ ওভারে ৪ বলে ২০ রান তুলেছিলেন ধোনি। ব্যাট হাতেও ফর্মের ধারেকাছে নেই। ৬ ম্যাচে করেছেন মাত্র ১২১ রান।


গত বছর বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে চোট পান হার্দিক। তারপর চলতি আইপিএল দিয়ে মাঠে নামেন। এর মধ্যে রোহিত শর্মা মুম্বাইয়ের অধিনায়কত্বকে সরানো নিয়ে একরাশ বিতর্ক হয়েছে। এবার জাতীয় দলের অধিনায়কের হাতেই নির্ভর করছে হার্দিক পাণ্ডিয়ার ভবিষ্যৎ। 


আরও খবর




চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে দুইজনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মুরাদনগরে ফুফু-ভাতিজা নিহত, জায়গা নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ

শাজাহানপুরে আমরুল ইউনিয়ন যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

মাঠের বাস্তব চিত্র তুলে ধরুন, আমরা ব্যবস্থা নেব’: নারায়ণগঞ্জের এসপি

চন্দনাইশে বন্যার্ত ৭৬৬ পরিবারে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করেন রেড ক্রিসেন্ট

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম

সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড

বন্যার ক্ষয়ক্ষতি কমাতে উলিপুরে ‘প্রভাতী’ প্রকল্পের সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদরের বি‌ভিন্ন জলাশয়-পুকুরে ১০ হাজার পোনা অবমুক্ত

ফতুল্লায় দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

ভারত ম্যাচের আগে বাংলাদেশের বিশ্বাস, ‘কোনো কিছুই অসম্ভব নয়’

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

হিসাব চুকানোর ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কাল মিশরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল