শিরোনাম
লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু মুরাদনগরে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর পূর্ব অষ্টগ্রামে গুদাম থেকে চাল না তুলেই বিতরণের অভিযোগ,চাল নষ্ট থাকারও দাবি নওগাঁয় অবৈধ তেল বিপণনে বিএসটিআইয়ের ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত সৈয়দপুর বিএইউএসটিতে পুঁজিবাজারে বিনিয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বুধবার ২৮ অক্টোবর ২০২৬
বুধবার ২৮ অক্টোবর ২০২৬

‘হেনস্থা’র শিকার পরিবার, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন আমির

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:বুধবার ২৮ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৮ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

পিএসএলের ম্যাচ চলাকালে মাঠে পরিবারের সদস্যরা হেনস্থার শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার মোহাম্মদ আমির। ‘অগ্রহণযোগ্য’ আচরণের শিকার হওয়ার কথা উল্লেখ করে তিনি পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের শরণাপন্ন হয়েছেন। তার এই অভিযোগ পিএসএল ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতান্সের ডেপুটি কমিশনারের বিরুদ্ধে।



তবে এমন অভিযোগ তিনি সামনে এনেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টের মাধ্যমে। নিজের টুইটার (বর্তমানে এক্স) হ্যান্ডলে আমির লিখেছেন, ‘মুলতানের ডেপুটি কমিশনারের অগ্রহণযোগ্য আচরণে আমরা বিস্মিত, যিনি আমার পরিবারের সঙ্গে বাজে আচরণ করেছেন। অহংকারী মনোভাব নিয়ে তিনি মাঠের মালিকানা নিজের দাবি করে সম্পূর্ণ অন্যায্যভাবে ম্যাচ চলাকালে মাঠ থেকে বের করে দিয়েছেন পরিবারের সদস্যদের।’



এরপর ওই টুইটে তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়মকে মেনশন করে লিখেন, ‘ক্ষমতার এই অপব্যবহার কোনোভাবেই মানা যায় না! কর্তৃপক্ষকে তাৎক্ষণিক এই সমস্যার পদক্ষেপ নেওয়ার অনুরোধ করছি।’


বর্তমানে পাকিস্তানে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পিএসএলের নবম আসর চলছে। যেখানে বাঁ-হাতি পেসার আমির খেলছেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে। দ্বিতীয় সর্বোচ্চ দামের ক্যাটাগরি প্ল্যাটিনাম রাউন্ড থেকে তাকে দলটি দলে ভেড়ায়। এর আগে ২০১৬ আসর থেকে করাচি কিংসের হয়ে খেলে আসছিলেন এই তারকা। এদিকে, চলতি আসরে মাঠের পারফরম্যান্সে ধরাছোঁয়ার বাইরে মুলতান। দলটির নেতৃত্ব দিচ্ছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান।


এর আগে পিসিবির সঙ্গে মতপার্থক্যের জেরে ২০২০ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন আমির। যদিও এরপর থেকে তিনি বিশ্বব্যাপী নানা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো খেলে আসছেন। সাম্প্রতিক সময়ে একাধিকবার জাতীয় দলে ফেরা নিয়ে প্রশ্ন করা হলে নিজের অনিচ্ছার কথা জানান আমির। এমনকি মোহাম্মদ হাফিজ পাকিস্তানের টিম ডিরেক্টর থাকাকালে তার সঙ্গে যোগাযোগও করেন। কিন্তু তার প্রস্তাব ফিরিয়ে আপাতত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেই মনোযোগ বলে জানান ৩১ বছর বয়সী এই পেসার।


বর্তমানে পাকিস্তানের পেস বিভাগের নেতৃত্বে আছেন শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহরা। ইতোমধ্যে তাদের লাইনআপ থেকে আরও বেশ কয়েকজন তরুণ পেসারের আন্তর্জাতিক অভিষেক হয়েছে। তরুণদের সুযোগ করে দেওয়ার জন্যও জাতীয় দলে ফেরার ইচ্ছা নেই বলে মন্তব্য আমিরের।


আরও খবর




লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল

আড়াইহাজারে দূষণের দায়ে প্রবাসী হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা

মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নারায়ণগঞ্জে শব্দদূষণ ৪ যানবাহনকে জরিমানা

কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন

লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু

মুরাদনগরে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

পূর্ব অষ্টগ্রামে গুদাম থেকে চাল না তুলেই বিতরণের অভিযোগ,চাল নষ্ট থাকারও দাবি

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

নওগাঁয় অবৈধ তেল বিপণনে বিএসটিআইয়ের ১০ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

সৈয়দপুর বিএইউএসটিতে পুঁজিবাজারে বিনিয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

লালমোহনে চরভূতা ইউনিয়ন জিয়া পরিষদের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

অষ্টগ্রামের ঐতিহাসিক জিয়া প্যাভিলিয়ন পুনর্নির্মাণের দাবি বিএনপি নেতা জাকির হোসেন মুকুলের

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ


এই সম্পর্কিত আরও খবর

দুর্গা পাশায় মেম্বার প্রার্থী বশির গাজীর পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে রিয়াদ চৌধুরীর সাক্ষাৎ

দাবায় ঢাকা উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা

ভারত ম্যাচের আগে বাংলাদেশের বিশ্বাস, ‘কোনো কিছুই অসম্ভব নয়’

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই