শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন জেমিমা

‍আলোকিত দুনিয়া ডেস্ক
প্রকাশিত:বৃহস্পতিবার ১৭ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৭ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, কারাবন্দি নেতা ইমরান খানের স্বাস্থ্যগত অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার সাবেক স্ত্রী ও যুক্তরাজ্যের নাগরিক জেমিমা খান গোল্ডস্মিথ। এই দম্পতির সন্তানদের সঙ্গে ইমরান খানকে টেলিফোনে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।


মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দু’টি বার্তা পোস্ট করেন তিনি। প্রথম বার্তায় তিনি বলেন, “আমি সাধারণত পাকিস্তানের রাজনীতি নিয়ে কোনো মন্তব্য করি না। তাছাড়া অনেক রাজনৈতিক ইস্যুতে আইকে’র (ইমরান খান) সঙ্গে আমার মতবিরোধও রয়েছে। কিন্তু আমার এখনকার এই বার্তা রাজনীতি নিয়ে নয়, বরং আমার সন্তানদের বাবা, মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন নিয়ে।”


দ্বিতীয় বার্তায় তিনি বলেন, “আমি এবং আমাদের দুই সন্তান সুলাইমান এবং কাসিম খান- আমরা জানতে পেরেছে যে গত কয়েক সপ্তাহে ইমরান খানের স্বাস্থ্যের গুরুতর অবনতি ঘটেছে। পাকিস্তানের বর্তমান সরকার ইমরান খানের সঙ্গে তার পরিবারের সদস্য ও আইনজীবীদের সাক্ষাতে নিষেধাজ্ঞা দিয়েছে এবং এমনকি আদালতের আদেশ অমান্য করে তার সঙ্গে তার ছেলেদের ফোনে কথা বলাও বন্ধ করে দিয়েছে। সুলাইমান এবং কাসিমের সঙ্গে তার সর্বশেষ কথা হয়েছিল গত ১০ সেপ্টেম্বর।”


    “তাছাড়া আমরা জানতে পেরেছি, কারাগারের যে কক্ষে ইমরান খান রয়েছেন- সেই কক্ষের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। কারাগারে তার রান্নার দায়িত্বে যে বাবুর্চি ছিল, তাকেও ছুটি দেওয়া হয়েছে। বাইরের পৃথিবী থেকে সম্পুর্ণ বিচ্ছিন্ন, অন্ধকার একটি ঘরে রাখা হয়েছে তাকে। তার আইনজীবীরাও তার সার্বিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়েছেন।”


পার্লামেন্টের বিরোধী দলের সদস্যদের অনাস্থা ভোটে ২০২২ সালের ১০ এপ্রিল ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রায় দেড়শ মামলা করা হয়েছে ইমরান খানের বিরুদ্ধে। এসব মামলার অধিকাংশই দুর্নীতি মামলা। ২০২৩ সালের আগস্ট থেকে পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের আদিয়ালা কারাগারে আছেন ইমরান।


গত ১৫ ও ১৬ অক্টোবর ইসলামাবাদে ইউরো-এশীয় আঞ্চলিক জোট সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলন ছিল। সম্মেলনের সার্বিক নিরাপত্তার স্বার্থে ইমরান খানের সঙ্গে তার বর্তমান স্ত্রী বুশরা বিবি, পরিবারের সদস্য এবং আইনজীবীদের সাক্ষাতে নিষেধাজ্ঞা দেয় পাঞ্জাবের রাজ্য সরকার। সেই নিষেধাজ্ঞা আদেশে বলা হয়, ৮ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে এই নিষেধাজ্ঞা।


প্রসঙ্গত, জেমিমা গোল্ডস্মিথ ইমরান খানের প্রথম স্ত্রী। যুক্তরাজ্যের নাগরিক জেমিমার সঙ্গে ইমরান খান বিবাহবন্ধনে আবদ্ধ হন ১৯৯৫ সালে, ২০০৪ সালে তাদের বিচ্ছেদ ঘটে। সুলাইমান ইসা ও কাসিম নামে এই দম্পতির দুই ছেলে রয়েছে। জেমিমার সঙ্গে ছাড়াছাড়ির কয়েক মাস পর বিবিসির সাংবাদিক রেহাম খানকে বিয়ে করেন ইমরান খান, কিন্তু ২০১৫ সালেই তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। তারপর ২০১৮ সালে বুশরা বিবি নামের এক নারীকে বিয়ে করেন ইমরান।


বিচ্ছেদের পর জেমিমা গোল্ডস্মিথ ইংল্যান্ডে ফিরে লেখালেখি, চলচ্চিত্র ও তথ্যচিত্র নির্মাণে মন দেন। ইমরান-জেমিমা দম্পতির দুই সন্তান তাদের মায়ের সঙ্গেই আছেন। সূত্র, স্কাই নিউজ



আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

শেষ হচ্ছে কি হরমুজ সংকট? হামলা বন্ধে একমত যুক্তরাষ্ট্র-ইরান

লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস,এ যেন এক টুকরো বাংলাদেশ

‘জোড়াতালি’ দিয়ে কত দিন ‘ঠিকঠাক’ থাকবে তেলের বাজার

বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ আতঙ্কে জার্মানিতে ব্যক্তিগত বাঙ্কার তৈরির হিড়িক

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

উপসাগরে আবারও যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা অব্যাহত

ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত,মাহবুবুর রহমান সভাপতি- জহিরুল ইসলাম সাঃ সম্পাদক

সিন্ধু চুক্তি নিয়ে ভারতের নতুন অবস্থান, বাড়ছে কূটনৈতিক চাপ

‘খুব দ্রুতই আমরা এমন এক অস্ত্র দেখাবো, যা শত্রুরা সবচেয়ে বেশি ভয় পায়’

যুদ্ধের আগুনে পুড়ছে ইরানের অর্থনীতি, চাকরি হারিয়ে দিশেহারা লাখো মানুষ