শিরোনাম
বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

জানুয়ারিতেই বই দেওয়ার দাবি এনসিটিবির, অনিশ্চয়তা সংশ্লিষ্টদের

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ১৫ নভেম্বর ২০২৫ | হালনাগাদ:শনিবার ১৫ নভেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

মাধ্যমিক স্তরের বিনামূল্যের পাঠ্যবই ছাপা নিয়ে কিছুটা সমস্যা থাকলেও আগামী জানুয়ারিতে সব শিক্ষার্থী পাঠ্যবই হাতে পাবেন বলে দাবি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। তবে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির (বিএমএসএস) নেতারা বলছেন, সরকারের আন্তরিকতা ও প্রচেষ্টা থাকলে জানুয়ারিতে পাঠ্যবই দেওয়া সম্ভব হবে। অন্যথায় জানুয়ারিতে সব বই দেওয়া সম্ভব হবে না।


যথাসময়ে পাঠ্যবই ছাপা, বাঁধাই ও সরবরাহের জন্য সম্প্রতি মূদ্রণ মালিকদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় ও এনসিটিবি বৈঠক করেছে। জানতে চাইলে এনসিটিবির অন্তর্বর্তী চেয়ারম্যান মো. মাহবুবুল হক পাটওয়ারী বলেন, ‘আমাদের পরিকল্পনা জানুয়ারিতেই বই দিয়ে দেওয়ার। আর আমরা সেভাবেই কাজ করছি।’


এনসিটিবি জানায়, ২০২৬ শিক্ষাবর্ষের ষষ্ট শ্রেণির পাঠ্যবই ছাপতে প্রথম টেন্ডার আহ্বান করা হয়েছিল চলতি বছরের ৪ মে। পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণির পাঠ্যবই ছাপা ও সরবরাহের জন্য দরপত্র আহ্বান করা হয়। প্রাক-প্রাথমিকের গত ১৮ মে দরপত্র আহ্বান করার পর তা উন্মুক্ত করা হয় গত ১৭ জুন। টেন্ডার আহ্বানের পর প্রাথমিক প্রথম থেকে তৃতীয় শ্রেণির বই ৩০ জুন এবং চতুর্থ-পঞ্চম শ্রেণির বইয়ের দরপত্র উন্মুক্ত হয়েছে ১৫ জুলাই। ষষ্ঠ শ্রেণির বই ২ জুন, সপ্তম শ্রেণির বই ৪ জুন, অষ্টম শ্রেণির বই ২৩ জুন, নবম শ্রেণির বই ২৪ জুলাই এবং ইবতেদায়ির বইয়ের দরপত্র উন্মুক্ত হয়েছে গত ১০ জুলাই। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর একটি লটের বইয়ের দরপত্র উন্মুক্ত করা হয়েছে গত ১৯ জুন। কিন্তু ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভায় ক্রয় প্রস্তাব অনুমোদন না হওয়ায় পুনঃদরপত্র আহ্বান করে পাঠ্যবই ছাপার কার্যক্রম চালায় এনসিটিবি।


সঠিক সময়ে পাঠ্যবই ছাপা এবং শিক্ষার্থীদের হাতে পৌঁছানো সম্ভব হবে কিনা জানতে চাইলে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির (বিএমএসএস) সাবেক সভাপতি তোফায়েল খান  বলেন, ‘প্রাথমিকের পাঠ্যবই ছোট, কম সময়েই ছাপা হয়ে যাবে। মাধ্যমিক নিয়ে সমস্যা আছে। ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে ক্রয় অনুমোদন না হওয়ায় মাধ্যমিকের কয়েকটি শ্রেণির কিছু লটের পাঠ্যবই ছাপার ক্ষেত্রে দফায় দফায় পুনঃদরপত্র আহ্বান করা হয়। আর সে কারণে বই ছাপা কাজে সময় নষ্ট হওয়ায় যথাসময়ে পাঠ্যবই ছাপা ও সরবরাহ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। মন্ত্রণালয় ও এনসিটিবির মধ্যে সমন্বয়হীনতার কারণে সময় নষ্ট হয়েছে। পাঠ্যবই ছাপার ক্ষেত্রে শুরু থেকেই ভালো উদ্যোগ নিয়েছিল এনসিটিবি। সরকারের আন্তরিকতা ও প্রচেষ্টা থাকলে জানুয়ারিতে পাঠ্যবই দেওয়া সম্ভব হবে। অন্যথায় জানুয়ারিতে সব বই দেওয়া সম্ভব হবে না।’  


প্রাথমিক স্তরের পাঠ্যবই ছাপা ও সরবরাহ কাজে এগিয়ে রয়েছে বলে জানান তোফায়েল খান। আর এনসিটিবি জানায়, নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই ছাপা শেষ করে ডিসেম্বরের মধ্যে প্রতিষ্ঠান পর্যায়ে পৌঁছে যাবে।


জানতে চাইলে প্রাথমিকের বইয়ের দায়িত্বে থাকা এনসিটিবির উৎপাদন নিয়ন্ত্রক আবু নাসের টুকু বলেন, ‘নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যই ছাপা শেষ হবে। আগামী ডিসেম্বরের মধ্যে বই দেওয়া সম্ভব হবে। আগামী জানুয়ারিতেই প্রাথমিকের সব বই শিক্ষার্থীরা পাবেন।’


এদিকে গত ১০ নভেম্বর ইবতেদায়ি মাদ্রাসা (প্রাথমিক স্তর), মাধ্যমিক স্তরের (বাংলা ও ইংরেজি ভার্সন) ষষ্ঠ, নবম ও দশম শ্রেণির পাঠ্যবই মূদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য পুনঃদরপত্র আহ্বান করা হয়। এরপর দরপত্র উন্মুক্ত হলে এনসিটিবির সঙ্গে চুক্তি হলে নির্ধারিত সময় থেকে পাঠ্যবই ছাপার কাজ শুরু হবে। দুই মাসেরও কম সময়ের মধ্যে ইবতেদায়ি মাদ্রাসার প্রথম থেকে পঞ্চম শ্রেণির পাঠ্যবই, মাধ্যমিক বাংলা ও ইংরেজি ভার্সনের ষষ্ট, নবম ও দশম এই দিন শ্রেণির পাঠ্যবই মাত্র দুমাসের কম সময়ে ছাপা এবং প্রতিষ্ঠান পর্যায়ে পৌঁছানো সম্ভব নয় বলে অনিশ্চয়তার কথা জানান সংশ্লিষ্টরা।


এ প্রসঙ্গে এনসিটিবির অন্তর্বর্তী চেয়ারম্যান মো. মাহবুবুল হক পাটওয়ারী বলেন, ‘আমরা গত ৬ নভেম্বরও একটি চুক্তি করেছি। মূদ্রণ প্রতিষ্ঠান ১২ দিনের মধ্যে বই দিয়েছে। সাব-লটের কাজের রিটেন্ডার (পুনঃদরপত্র) করা হয়েছে। কয়েকটি লটের ক্ষেত্রে এমনটি হয়েছে। তারা যথাসময়ে বই দিয়ে দেবে।’


মূদ্রণ মালিকদের সঙ্গে সব বই ছাপা, বাঁধাই ও সরবরাহের চুক্তি শেষ হয়েছে কিনা জানতে চাইলে এনসিটিবির মো. মাহবুবুল হক পাটওয়ারী বলেন, ‘সব চুক্তি শেষ না হলেও চুক্তির পর যে সময় দিতে হয় সে সময়ের জন্য অপেক্ষা করছি না, তাদের (মুদ্রণ প্রতিষ্ঠান) মোটিভেট করছি চুক্তির সময়ের আগেই যেন বই করে ফেলে। তাদের কিছু সমস্যা রয়েছে, সেগুলো সমাধানের চেষ্টা করছি। বিদ্যুৎ নিয়ে তাদের একটি কনসার্ন ছিল—সেগুলো সমাধান করেছি। আমরা গত পরশুদিন শিক্ষা উপদেষ্টার সঙ্গে আমরা মুদ্রণ প্রতিষ্ঠান মালিকদের নিয়ে বসেছিলাম। আমদের দিক থেকে যেগুলো করার আছে আমরা করবো।’


মাধ্যমিক স্তরের পাঠ্যবই ছাপা প্রসঙ্গে এনসিটিবির বিতরণ নিয়ন্ত্রক মোহাম্মদ মতিউর রহমান খান পাঠান বলেন, ‘আমরা যথাসময়ে পাঠ্যবই দিতে পারবো। ইবতেদায়ির (প্রাথমিক স্তর) অর্ধেক বই ছাপা হয়ে গেছে। এ মাসের ২৫ তারিখের বাকি বই ছাপা হয়ে যাবে। নবম শ্রেণির বই ছাপা শুরু হয়েছে। ৯৭টি প্রেসের মধ্যে ৯২টি প্রেস ছাপা শুরু করে দিয়েছে। ষষ্ঠ, সপ্তম ও নবমের চুক্তি যদি শেষ করতে পারি তাহলে ৩০ দিনের মধ্যে তারা বই দিতে পারবে। সমস্যা হবে না।’


গত ১০ নভেম্বরে পুনঃদরপত্র আহ্বান কেন জানতে চাইলে মোহাম্মদ মতিউর রহমান খান পাঠান বলেন, ‘কিছু কিছু লটে যোগ্য বিডার না পাওয়ায় রি-টেন্ডার হয়েছে। মাত্র কয়েকটি লটের কাজ, এগুলো অল্প সময়ে অর্ডার হয়ে অল্প সময়ে কাজ হয়ে যাবে।’


প্রসঙ্গত, ২০২৬ সালের শিক্ষাবর্ষের জন্য প্রায় ৩০ কোটির বেশি পাঠ্যবই ছাপাবে এনসিটিবি। এর মধ্যে প্রাক-প্রাথমিক থেকে প্রাথমিক স্তরের জন্য প্রায় ৮ কোটি ৪৯ লাখ ২৫ হাজার এবং মাধ্যমিক স্তরে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ২১ কোটি ৪০ লাখসহ মোট ৩০ কোটি পাঠ্যবই ছাপার কার্যক্রম চলছে। এছাড়া ছাপার কার্যক্রম চলছে ইবতেদায়ি মাদ্রাসার প্রথম থেকে পঞ্চম শ্রেণির পাঠ্যবই।


আরও খবর




বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ

কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী