শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

জোট গড়ল পিটিআই, ‘ভাগাভাগির প্রধানমন্ত্রিত্বে’ নারাজ বিলাওয়াল

‍আলোকিত দুনিয়া ডেস্ক
প্রকাশিত:মঙ্গলবার ২০ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২০ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্লামেন্টে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সঙ্গে জোট গঠনে নীতিগতভাবে সম্মত হয়েছে। ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদে এক বৈঠকের পর এমন সিদ্ধান্ত নিয়েছে দলটি। বিবিসি বলছে, এর মাধ্যমে কেন্দ্রীয় ও পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে সংরক্ষিত নারী আসন এবং সংখ্যালঘু আসন টানতে চাইছে তারা। এদিকে পাকিস্তান পিপলস পার্টি-পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, ভাগাভাগির প্রধানমন্ত্রিত্বের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি। আর পিটিআইয়ের সিনেটর ফয়সাল জাভেদ বলেছেন, ইমরান খান আবারও প্রধানমন্ত্রী হবেন। 


সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সঙ্গে পিটিআইয়ের জোট 


এবারের নির্বাচনে সুন্নি ইত্তেহাদ কাউন্সিল একটি আসনে বিজয়ী হয়েছে। ইমরানের দল তাদের সঙ্গে জোট গড়ার মাধ্যমে কেন্দ্রীয় ও পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে সংরক্ষিত নারী আসন এবং সংখ্যালঘু আসন টানতে চাইছে। এর আগে পিটিআই পাঞ্জাব ও কেন্দ্রে ওয়াহদাত-ই-মুসলিমিনের সঙ্গে জোট গঠন করে। গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে করে পিটিআইয়ের মুখপাত্রের ঘোষণা দেন। 


নারাজ বিলাওয়াল


তবে এই সিদ্ধান্ত জামাত-ই-ইসলামিকে অস্বস্তিতে ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। জামাত-ই-ইসলামির সঙ্গে খাইবার পাখতুনখোয়ায় একই ধরনের একটি জোট গঠন করার কথা রয়েছে পিটিআইয়ের। এর প্রতিক্রিয়ায় জামাত-ই-ইসলামি বলেছে যে, খাইবার পাখতুনখোয়ায় পিটিআইয়ের সঙ্গে ‘সীমিত জোট’ গড়তে আগ্রহী নয় তারা।


বিরোধী দলের বেঞ্চে বসতে রাজি হওয়ার দুই দিন পর রোববার পিটিআই কেন্দ্রে, পাঞ্জাবে এবং খাইবার পাখতুনখোয়ায় সরকার গঠন করতে তাদের প্রচেষ্টা জোরদার করেছে। এর অংশ হিসেবেই সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সঙ্গে এই নতুন জোট গঠন করেছে তারা।


প্রধানমন্ত্রিত্ব প্রশ্নে বিলাওয়াল 


পাকিস্তান পিপলস পার্টি-পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, ‘আমাকে বলা হয়েছিল প্রথম তিন বছর তাদেরকে দিতে এবং পরের দুই বছর আমাকে প্রধানমন্ত্রী হতে। কিন্তু আমি তা মানা করেছি।’ রোববার পাকিস্তানের থাট্টায় এক র্যালিতে ভাষণ দেওয়ার সময় এমনটা বলেছেন তিনি। তিনি বলেন, ‘অন্য রাজনৈতিক দলগুলো যে উপায়ে প্রধানমন্ত্রী হতে চায়, আমি সেভাবে হতে চাই না। আমাকে যদি প্রধানমন্ত্রী হতে হয় তা হলে পাকিস্তানের জনগণ আমাকে প্রধানমন্ত্রী বানাবে।’ তিনি আরও বলেন, ‘যারা আমাদের কাছে সমর্থন চাইতে এসেছে, তাদের কাছ থেকে মন্ত্রণালয় নেব না আমরা, বরং আমরা জনগণের স্বার্থ দেখব।’ আসিফ আলি জারদারি পিপিপির প্রেসিডেন্ট প্রার্থী হবেন বলেও ঘোষণা দিয়েছেন তিনি।


৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচনে কোনো দল সরকার গঠনের জন্য এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। স্বতন্ত্র প্রার্থীরা মোট ১০১টি আসনে জয়ী হয়েছে। এর মধ্যে ৯৩টি আসনেই জয় পেয়েছেন পিটিআই সমর্থিত প্রার্থীরা। অন্যদিকে নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ পিএমএল-এন ৭৫টি আসন পেয়েছে আর বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি-পিপিপি পেয়েছে ৫৪টি আসন। এখন এসব দল জোট গঠন করে নতুন সরকার গঠন করার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে।


বিলাওয়াল ভুট্টোর বক্তব্যের পর মুসলিম লীগ-নওয়াজ-এর সমঝোতা কমিটির প্রধান ইশাক দার তার দল এবং পিপলস পার্টির নেতাদের সমঝোতা আলোচনার নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন। এই নিয়মের অংশ হিসেবে দুই দলের সমঝোতা কমিটির কোনো সদস্য আলোচনার প্রক্রিয়া বা কোন কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সে সম্পর্কে কোনো কিছু প্রকাশ করতে পারবে না। দলগুলোর মধ্যে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও হয়নি এবং বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে, যা শেষ দিন পর্যন্ত চলতে থাকবে।


তিনি বলেন, চতুর্থ দফার সমঝোতা আলোচনা শেষ হয়েছে। সোমবার বিকালে পঞ্চম দফা আলোচনা শুরু হবে। এই আলোচনা শেষে গুরুত্বপূর্ণ অগ্রগতি আসবে বলে আশা করা হচ্ছে। ‘দুই দলের ঐকমত্যের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, সমঝোতা আলোচনা শেষ না হওয়া পর্যন্ত কোনো কিছু নিয়ে কথা বলা উচিত নয়।’ তবে ইশাক দার নিশ্চিত করেছেন যে, জোট সরকার গঠনের ক্ষেত্রে ক্ষমতায় থাকার ‘সময়-ভাগাভাগির’ বিষয়ে আলোচনা হয়েছে।


ফয়সাল জাভেদের দাবি, ইমরান প্রধানমন্ত্রী হচ্ছেন 


পিটিআই সিনেটর ফয়সাল জাভেদ বলেছেন, মিয়ানওয়ালি থেকে নির্বাচন করবেন তার দলের শীর্ষ নেতা ইমরান খান। ‘এবং আল্লাহ চাইলে তিনি আবার পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন।’ নিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জাভেদ আরও বলেন, ৮ ফেব্রুয়ারির নির্বাচনে পাকিস্তানের জনগণ অভূতপূর্ব সাড়া দিয়েছে। 


গত বছরের মে মাসে পিটিআইয়ের ওপর সেনা-নিপীড়ন শুরুর পর পালিয়ে থাকতে বাধ্য হয়েছিলেন জাভেদ। এরপর গতকাল তিনি প্রথম প্রকাশ্যে আসেন। পেশওয়ারের উচ্চ আদালতে এক শুনানির সময় উপস্থিত ছিলেন তিনি।


আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

শেষ হচ্ছে কি হরমুজ সংকট? হামলা বন্ধে একমত যুক্তরাষ্ট্র-ইরান

লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস,এ যেন এক টুকরো বাংলাদেশ

‘জোড়াতালি’ দিয়ে কত দিন ‘ঠিকঠাক’ থাকবে তেলের বাজার

বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ আতঙ্কে জার্মানিতে ব্যক্তিগত বাঙ্কার তৈরির হিড়িক

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

উপসাগরে আবারও যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা অব্যাহত

ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত,মাহবুবুর রহমান সভাপতি- জহিরুল ইসলাম সাঃ সম্পাদক

সিন্ধু চুক্তি নিয়ে ভারতের নতুন অবস্থান, বাড়ছে কূটনৈতিক চাপ

‘খুব দ্রুতই আমরা এমন এক অস্ত্র দেখাবো, যা শত্রুরা সবচেয়ে বেশি ভয় পায়’

যুদ্ধের আগুনে পুড়ছে ইরানের অর্থনীতি, চাকরি হারিয়ে দিশেহারা লাখো মানুষ