শিরোনাম
বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

জুলাই গনঅভ্যুত্থানে শহীদ সাগর গাজীর কবর জেয়ারত করেন গলাচিপা ছাত্র অধিকার পরিষদ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ০৬ আগস্ট ২০২৫ | হালনাগাদ:বুধবার ০৬ আগস্ট ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

মুহাম্মদ মুনতাসীর মামুন, গলাচিপা উপজেলা প্রতিনিধি :


গত ৫ আগস্ট, ২০২৪ তারিখে পটুয়াখালীর গলাচিপার কৃতি সন্তান শহীদ সাগর গাজীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, গলাচিপা উপজেলা শাখা তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও কবর জিয়ারত করেছে।

গত বছর জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানী ঢাকার উত্তরায় এক মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন ছাত্রনেতা সাগর গাজী। তাঁর এই আত্মত্যাগ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের কাছে এক অনন্য প্রেরণা। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে গলাচিপা উপজেলার সর্বস্তরের নেতাকর্মীরা একত্রিত হয়ে তাঁর গ্রামের বাড়িতে যান এবং কবর জিয়ারত করে তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন। এসময় তাঁরা মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

কবর জিয়ারত শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, গলাচিপা উপজেলা শাখার সভাপতি আরিফ বিল্লাহ এবং সাধারণ সম্পাদক তাওহীদ ইমরান।

সভাপতি আরিফ বিল্লাহ তাঁর বক্তব্যে বলেন, “শহীদ সাগর গাজীর আত্মত্যাগ আমাদের কাছে কেবল একটি শোকের স্মৃতি নয়, বরং একটি অগ্নিমন্ত্র। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের বিনিময়ে আমরা যে অধিকার ও স্বাধীনতা পেয়েছি, তা রক্ষা করতে আমাদের অঙ্গীকারবদ্ধ থাকতে হবে। সাগর গাজী প্রমাণ করে গেছেন যে, একজন সাধারণ ছাত্রও দেশের জন্য অসাধারণ আত্মত্যাগ করতে পারে। আমরা তাঁর আদর্শকে ধারণ করে একটি শোষণমুক্ত, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করে যাব।”

সাধারণ সম্পাদক তাওহীদ ইমরান বলেন, “শহীদ সাগর গাজীর আত্মত্যাগ আমাদের কাছে অনুপ্রেরণার এক চিরন্তন উৎস। তাঁর রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। আমরা ছাত্রদের অধিকার ও দেশের গণতন্ত্র রক্ষায় সর্বদা আপসহীন থাকব। আমাদের লড়াই চলবে যতক্ষণ পর্যন্ত না আমরা একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারছি, যেখানে সাগর গাজীর মতো ছাত্রদের আর রক্ত দিতে হবে না। আজকের এই দিনে আমরা শপথ নিচ্ছি, শহীদদের স্বপ্ন পূরণে আমরা শেষ রক্তবিন্দু দিয়েও লড়ে যাব।”

এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি তারিকুল ইসলাম মুন্না এবং মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রাব্বি, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রাব্বি, সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রুবেল, অর্থ সম্পাদক রাজিব মৃধা। এছাড়াও সংগঠনের সদস্য আরাফাত, হামিম, সায়েম রেজা, নিজাম উদ্দিন ও তুহিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ দৃঢ়তার সাথে বলেন যে, শহীদ সাগর গাজীর আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর আদর্শকে ধারণ করে তাঁরা একটি অধিকার-ভিত্তিক সমাজ গঠনে নিরন্তর কাজ করে যাবেন।


আরও খবর




বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ

কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী