শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ,দুইতীরে লাখো দর্শনার্থীর ভিড় চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লন্ডনের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে সফলভাবে ডিগ্রি অর্জন করলেন কুমিল্লার খাদিজা সরকার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে,বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে - স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাঙ্গলকোটের কাশিপুর নেছারীয়া বালিকা দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬

জুলাইয়ে পোশাক রপ্তানি বেড়েছে ২.৮৮ শতাংশ

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:সোমবার ৩০ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:সোমবার ৩০ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে তৈরি পোশাক পণ্য রপ্তানি থেকে বাংলাদেশ আয় করেছে ৩.১৮ বিলিয়ন ডলার, যা আগের বছরের জুলাইয়ের তুলনায় ২.৮৮ শতাংশ বেশি। ২০২৩ সালের জুলাই মাসে তৈরি পোশাক পণ্য রপ্তানি করে আয় হয়েছিল ৩.০ বিলিয়ন ডলার।


অন্যদিকে, চলতি অর্থবছরের (২০২৪-২৫) প্রথম মাস জুলাইয়ে বাংলাদেশের রপ্তানি আয় ২.৯ শতাংশ বেড়ে ৩.৮২ বিলিয়ন হয়েছে। ২০২৩ সালের জুলাইয়ে, বাংলাদেশের রপ্তানি আয় ছিল ৩.৭১ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক গত সপ্তাহে এ তথ্য প্রকাশ করেছে।



ওভেন পণ্য থেকে রপ্তানি আয় ৩.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ১.৪৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যেখানে নিট পণ্যের রপ্তানি আয় ২ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১.৭২ বিলিয়ন ডলারে।




এ ব্যাপারে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ভারপ্রাপ্ত সভাপতি আবদুল্লাহ হিল রাকিব বলেন, ‘অর্থবছরের প্রথম মাসে ইতিবাচক সূচনা হওয়া ভালো লক্ষণ। কিন্তু তিন সপ্তাহ ধরে শ্রমিক বিক্ষোভের কারণে উৎপাদন বাধাগ্রস্ত হওয়ায় আমরা রপ্তানির প্রবৃদ্ধি নিয়ে চিন্তিত।’



‘সাভার ও আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের কারণে ২০ দিনের বেশি সময় ধরে বিভিন্ন কারখানায় উৎপাদন বন্ধ থাকায় নির্ধারিত সময়ের মধ্যে পণ্য পাঠানোর ক্ষেত্রে ইতিমধ্যেই পোশাক খাত সমস্যায় পড়েছে। রপ্তানিকারকদের যেমন আকাশপথে পণ্য পাঠাতে হয়, তেমনি অতিরিক্ত চার্জও বহন করতে হয়’, বলে জানান ব্যবসায়ী নেতা।


আবদুল্লাহ হিল রাকিব বলেন, ‘রপ্তানি প্রবৃদ্ধির ভবিষ্যৎ দিক সম্পর্কে মন্তব্য করতে আমাদের অপেক্ষা করতে হবে।’



নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান শঙ্কা প্রকাশ করে বলেন, ‘আমরা আসন্ন মৌসুমের কাজের আদেশ নিয়ে খুব টেনশনে আছি। কারণ সাম্প্রতিক শ্রমিকদের অস্থিরতা এবং রাজনৈতিক পরিবর্তনের কারণে ক্রেতারা ধীরে ধীরে কাজের আদেশ দিচ্ছেন।’



‘রপ্তানি প্রবৃদ্ধি ইতিবাচকভাবে ধরে রাখতে সরকারকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যদিকে, শ্রমিক অসন্তোষ চলতে থাকলে ক্রেতারা অন্যদেশে চলে যেতে পারে। তাই শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবাইকে শিল্পের স্বার্থে কাজ করতে হবে।’ যোগ করেন ফজলে শামীম এহসান।


রপ্তানির বিষয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক খোন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘জুলাই মাসে রপ্তানির প্রবৃদ্ধি মন্থর। রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে আরও বেশি প্রবৃদ্ধি দরকার। রপ্তানি মন্দার জন্য দেশীয় কারণের চেয়ে বৈশ্বিক কারণ বেশি দায়ী। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপে উচ্চ মূল্যস্ফীতির কারণে সেখানে ভোক্তাদের ক্রয়ক্ষমতাকে আরও খারাপ করেছে। এর ফলে আমাদের পণ্যের চাহিদা কমছে।’


দেশের বর্তমান পরিস্থিতি শিল্পের উৎপাদনকে ব্যাহত করেছে। দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শ্রমিক অসন্তোষের কারণে স্বল্প মেয়াদে শিল্প কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে, বলে জানান এ অর্থনীতিবিদ।


তিনি দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা ও শ্রমিক অসন্তোষ দূর করার প্রতি জোর দিয়েছেন। অন্যথায়, দুই অঙ্কের প্রবৃদ্ধি নিশ্চিত করা কঠিন হবে।


বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, গত জুলাই মাসে কৃষিপণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৮০.২ মিলিয়ন ডলার। এখাতে প্রবৃদ্ধি হয়েছে ১১.২ শতাংশ। প্লাস্টিক পণ্য ২০ মিলিয়ন ডলার আয় করেছে, যা এক বছর আগের একই সময়ে ১৬.৫ মিলিয়ন ডলারের তুলনায় ১৮.৭ শতাংশ বেশি।


চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি আয় ৪.৫ শতাংশ বেড়ে ৯৮.৪ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। পাট ও পাটজাত পণ্যের আয় ১৬ শতাংশ হ্রাস পেয়ে ৫৯ মিলিয়ন ডলার হয়েছে। বিশেষায়িত টেক্সটাইল সেক্টর ২৬.৬ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। এ খাত থেকে রপ্তানি আয় বৃদ্ধি পেয়েছে ৩১.৭ শতাংশ।


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ,দুইতীরে লাখো দর্শনার্থীর ভিড়

ঢাকাস্থ ধর্মপাশা-মধ্যনগর উন্নয়ন ফোরামের নতুন কমিটি

বিএনপির সরকার জনগণের সরকার: পানি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত

মাধ্যমিক শিক্ষার অস্থিরতা: সংকট কোন জায়গায়?

আগুনে সর্বস্ব হারালেন বিধবা রেখা বেগম

ময়মনসিংহে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেঙ্গুমুক্ত তারাগঞ্জ গড়তে মাঠে উপজেলা প্রশাসন

ঘাটাইল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি

ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন নির্মাণ বাজেটে অনুমোদন হয়েছে - মনিরুল হক চৌধুরী এমপি

মনপুরার উন্নয়নে আশ্বাস নয়, কাজের মাধ্যমে বাস্তবায়ন চান এমপি নয়ন

কুমারী পরিচয়ে একাদিক বিয়ে, কয়েক যুবককে নিঃস্ব করছে সাথী

সরকারের জনকল্যাণমুখী কাজের প্রচারণা ও আলোকিত গফরগাঁও গড়ার লক্ষ্যে মতবিনিময়

রাণীনগরে শুরু হয়েছে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বোদা উপজেলার মাড়েয়া বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি রিপন ও সম্পাদক বাবু

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা জমিদারবাড়ি কালের গর্ভে হারিয়ে যাওয়া এক শেকড়


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প