শিরোনাম
বাঙ্গরায় এলাকাবাসীর সহায়তায় ইয়াবাসহ একজন গ্রেপ্তার মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার পত্নীতলায় দুই দিনে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯ ডিজিটাল প্রতারণার তথ্য ও প্রবণতা তুলে ধরতে চালু হলো ‘বাংলাদেশ ডিজিটাল প্রতারণা মানচিত্র’ রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আইএইচটিতে ‘অনৈতিক সম্পর্কের’ গুঞ্জন, শিক্ষক-শিক্ষার্থীর দাবি—উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার সামাজিক ও মানবিক কাজে ব্যস্ত সময় পার করছেন ছাত্রদলের আহ্বায়ক ও মেয়র পদপ্রার্থী আরিফুল ইসলাম রোমান বান্দরবান সদর উপজেলা পিআইও মিল্টন দস্তিদার দুদকের মামলায় কারাগারে
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬

জুলাইয়ে ১০ মাসের মধ্যে সর্বনিম্ন রেমিট্যান্স

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:শুক্রবার ০২ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ০২ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

হঠাৎ করেই জুলাই মাসের মাঝামাঝি সময়ে প্রবাহ কমে প্রবাসী আয়ে। প্রথম ২৭ দিনে রেমিট্যান্স আসে ১৫৬ কোটি ৭৪ লাখ ডলার। পরে মাসের শেষ চার দিনে তা অনেকটাই বেড়ে দাঁড়ায় প্রায় ১৯১ কোটি ডলার। এরপরও তা গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন। আমদানি-রপ্তানির ঘাটতি পূরণ করা এই প্রবাসী আয় কমায় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আর তাই সমস্যা সমাধানে যথাযথ উদ্যোগ নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।


প্রবাসীদেরে একজন বলেন, ‘নেটওয়ার্ক বন্ধের কারণে আমরা দেশে রেমিট্যান্স পাঠাতে পারি নাই।’


আরেকজন বলেন, ‘বাংলাদেশে খোলা বাজারে ডলারের দাম বেশি পাওয়ায় এইজন্য হুন্ডি ব্যবসায়ীদের মাধ্যমে টাকা পাঠাতে অনেকে আগ্রহ প্রকাশ করছে।’


কিছুটা বাড়তি অর্থ আর পাঠানোর সাথে সাথে পরিবারের কাছে পৌঁছে যাওয়া। যে কারণে হুন্ডিকে বেছে নেন বলে জানাচ্ছিলেন প্রবাসীরা।


গত ১৯ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত ব্যাংকের লেনদেন হয় এক কার্যদিবস। আর এসময় দেশে রেমিট্যান্স আসে ৭ কোটি ৮০ লাখ ডলার। অথচ চলতি মাসের প্রথম ১৮ দিনে প্রতিদিন গড়ে প্রবাসী আয় আসে সাত কোটি ৯০ লাখ ডলার।


সীমিত লেনদেনের প্রভাবের কথা বলা হলেও পরের তিন কার্যদিবসে রেমিট্যান্স প্রবাহ আরও কম দেখা গেছে। যেখানে ২৪ জুলাই পর্যন্ত রেমিট্যান্স আসে ১৫০ কোটি ডলার। সেখানে ২৭ জুলাই পর্যন্ত আসে ১৫৬ কোটি ৭৪ লাখ ডলার। এতে ২৫ থেকে ২৭ জুলাই পর্যন্ত এ আয় আসে মাত্র ৬ কোটি ৭৪ লাখ ডলার।


তথ্য অনুযায়ী, চলতি জুলাই মাসের প্রথম ১৩ দিনে আসে ৯৭ কোটি ৮৬ লাখ ৪০ হাজার ডলার এবং ১৪ থেকে ২০ জুলাই ৭ দিনে আসে ৪৫ কোটি ৭০ লাখ ৫০ হাজার ডলার। আর পরের সপ্তাহ অর্থাৎ ২১ থেকে ২৭ জুলাই তা নেমে দাঁড়ায় ১৩ কোটি ৮০ লাখ ৬০ হাজার ডলারে।


এ হিসাব অনুযায়ী জুলাইয়ের ২৭ দিনে প্রতিদিন গড়ে প্রবাসী আয় এসেছে ৫ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৭৪ ডলার। যা আগের মাস জুনের চেয়ে কম। আবার ২৮ থেকে ৩১ জুলাই সেই ঘাটতি অনেকটাই পূরণ হয়েছে। ফলে জুলাই মাসে রেমিট্যান্স এসেছে প্রায় ১৯১ কোটি ডলার।


এরপরও তা গত ১০ মাসে মধ্যে সর্বনিম্ন রেমিট্যান্স। এরআগে গত বছরের সেপ্টেম্বরে সর্বনিম্ন ১৩৩ কোটি ৪৩ লাখ ডলার এ আয় এসেছিল। আর বিগত তিন অর্থবছরে সবচেয়ে বেশি আসে গত জুন মাসে। সে মাসে এ আসে ২৫৪ কোটি ১৬ লাখ ডলার।


তাই হঠাৎ করে এ আয় কমে যাওয়ায় বড় কারণ হিসেবে বলা হচ্ছে হুন্ডি ও খোলা বাজারে ডলারের দাম বৃদ্ধি। সেই সাথে ব্যাংক খাতের সমস্যা ও ভোগান্তির কথাও তুলে ধরেন কেউ কেউ।


প্রবাসীদের একজন বলেন, ‘ব্যাংকে দুই লাখ টাকা পাঠালে সেখানে তুলতে গেলে হাতে দেয় ১০ হাজার টাকা। যেই সমস্যার জন্য টাকা পাঠায় সেটা আরও বেড়ে যায়।’


আরেকজন বলেন, ‘ব্যাংকে টাকা পাঠালে তিনদিন পর্যন্ত অপেক্ষা করতে হয়। আমার পরিবার গিয়ে ঘণ্টার পর ঘণ্টা গিয়ে সেখানে অপেক্ষা করে। আর এই হুন্ডিতে টাকা পাঠায়। দিনে দিয়ে দিনে টাকা হাতে পায়।’


এদিকে গত কয়েকদিনে রেমিট্যান্স কম আসায় বেড়েছে খোলা বাজারে ডলারের দাম। কিছুদিন আগেও যেখানে প্রতি ডলার ১২১ থেকে ১২২ টাকায় বিক্রি হতে দেখা গেছে। তা বেড়ে হয়েছে ১২৪ থেকে ১২৫ টাকা।


মূলত সর্বোচ্চ ১১৯ টাকা দাম নির্ধারণে ডলার সংকটে পড়েছে মানিচেঞ্জার প্রতিষ্ঠানগুলো। তাই নির্ধারিত দামে বিক্রি করতে না পারায় আনুষ্ঠানিক বিক্রি বন্ধ করে দিয়ে বাড়তি দামেই লেনদেন চালাচ্ছে অনেক প্রতিষ্ঠান।


রেমিট্যান্স হুন্ডিতে পাঠানো হলে যার কাছে পাঠানো হচ্ছে তিনি পেলেও সেই বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতি ও ব্যাংকিং চ্যানেলে প্রবেশ করে না। এতে আমদানি ও রপ্তানির মাঝে যে ঘাটতি থাকে তা পূরণে রিজার্ভের উপর নির্ভর করতে হয়। তাই বিশ্লেষকরা বলছেন রেমিট্যান্স একদিকে যেমন ডলারের চাহিদা পূরণ করে তেমনি রিজার্ভ বাড়াতে সহায়তাও করে। আর প্রবাসী আয় যদি কমে যায় তাহলে শুধু রিজার্ভ বা আমদানি রপ্তানি নয়। বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর।


কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, গত ২০২৩-২৪ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত রপ্তানি হয়েছে ৩ হাজার ৭৩৪ কোটি টাকা। আর এসময় আমদানি হয়েছে ৫ হাজার ৭৫৬ কোটি টাকা। সে হিসাবে আমদানি-রপ্তানির মধ্যে ঘাটতি রয়েছে ২ হাজার ২২ কোটি টাকা। তবে চলতি বছর থেকে রেমিট্যান্স প্রবাহ না বাড়লে এ ঘাটতি আরো বেশি হত বলে জানিয়েছে বিশ্লেষকরা।


দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের অবদান রপ্তানি থেকে বেশি বলে জানান এই সাবেক গভর্নর।


সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের অবদান অপরিসীম। রেমিট্যান্সের মাধ্যমে সব থেকে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে।’


আর এই আয় যদি কোনো কারণে কমে যায় তাহলে অর্থনৈতিক সংকট দেখা দেয়ার কথা জানিয়েছে এই অর্থনীতিবিদ।


অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, ‘ফরমাল চ্যানেলে রেমিট্যান্স আসা বন্ধ হয়ে যায় তাহলে আমদানি শীতলতা ছিল তা রাখতে পারবেন না। এক্ষেত্রে অবাধে আমদানি করা সম্ভব হবে না। সেক্ষেত্রে ফরমাল চ্যানেলে রেমিট্যান্স আসা বন্ধ হয় তাহলে অর্থনীতিতে বড় ধাক্কা পড়বে আবার।’


তাই অর্থনীতি স্বাভাবিক রাখতে সমস্যা নিরসনের পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ।


অর্থনীতি বিশেষজ্ঞ অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘চলমান পরিস্থিতি নিয়ে প্রবাসীরাও দুশ্চিন্তায় রয়েছে। এখানে কারফিউ চলছে, ইন্টারনেট বন্ধ করে রাখায় তারা কথাবার্তা বলতে পারছে না। একে তারাও প্রভাবিত হয়েছে। তাদের এই দুশ্চিন্তা দুর করতে হলে তাদের প্রণোদনা, তাদের সন্তান ও পরিবারকে দু:চিন্তামুক্ত করতে হবে।’


বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ২০২২-২৩ অর্থবছরে দেশে ২ হাজার ১৬১ কোটি ডলারের প্রবাসী আয় এসেছিল। আর ২০২৩-২৪ অর্থবছরে প্রবাসী আয় এসেছে ২ হাজার ৩৯১ কোটি ডলার। 


আরও খবর




বাঙ্গরায় এলাকাবাসীর সহায়তায় ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পূর্ব সুন্দরবনে ট্রলারসহ ৪ বস্তা হরিণ ধরার মালা ফাঁদ জব্দ করেছেন বনরক্ষীরা

বাঁশখালীতে বাড়িতে চুরির অভিযোগ, নগদ টাকা-স্বর্ণালংকারসহ ক্ষতি ১০ লাখের বেশি

ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলনে সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার

শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য

পত্নীতলায় দুই দিনে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯

১নং মাওনা ইউনিয়নকে একটি আধুনিক মাদকমুক্ত ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে চান মাসুদ্ রানা

চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ

ডিজিটাল প্রতারণার তথ্য ও প্রবণতা তুলে ধরতে চালু হলো ‘বাংলাদেশ ডিজিটাল প্রতারণা মানচিত্র’

শ্বশান ব্রিজের কাছে বিশাল গর্ত: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: প্রতিমন্ত্রী টুকু

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা জমিদারবাড়ি কালের গর্ভে হারিয়ে যাওয়া এক শেকড়


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প