শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

কান্দা সংকুচিত হয়ে বাঁধে রূপান্তর: হাওরে মাটি সংকটে নতুন বিপর্যয়ের শঙ্কা

প্রকাশিত:শুক্রবার ২২ মে ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ২২ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

আহম্মদ কবির,স্টাফ রিপোর্টার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওরাঞ্চলে ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও মেরামতের কাজে দানবযন্ত্র এক্সক্যাভেটরের লাগামহীন ব্যবহারের কারণে প্রাকৃতিক কান্দাগুলো ক্রমেই সংকুচিত হয়ে বাঁধে রূপান্তরিত হচ্ছে। এতে হাওরের স্বাভাবিক ভূ-প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে বাঁধ নির্মাণের জন্য প্রয়োজনীয় মাটির উৎস নিয়েও দেখা দিচ্ছে গভীর সংকট।স্থানীয় কৃষক ও হাওরপাড়ের বাসিন্দাদের অভিযোগ,প্রতি বছর ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও মেরামতের সময় হাওরের বিভিন্ন কান্দা থেকে এক্সক্যাভেটর দিয়ে বিপুল পরিমাণ মাটি কেটে নেওয়া হয়। ফলে অল্প সময়ের মধ্যেই অনেক কান্দা সমতল ভূমিতে পরিণত হচ্ছে বা সরাসরি বাঁধে রূপান্তরিত হচ্ছে। দীর্ঘদিনের এই প্রক্রিয়ায় হাওরের প্রাকৃতিক উঁচু-নিচু ভূমির কাঠামো নষ্ট হয়ে যাচ্ছে, যা একসময় পানি প্রবাহ নিয়ন্ত্রণ ও জলধারণ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ ছিল।স্থানীয়দের মতে,এসব পরিবর্তনের প্রভাব কেবল প্রাকৃতিক ভারসাম্যেই সীমাবদ্ধ নয়।একসময় যেসব কান্দা হাওরের পানি প্রবাহ নিয়ন্ত্রণে সহায়তা করত, সেগুলো এখন ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে।ফলে কোথাও কোথাও পানি আটকে থাকা,আবার কোথাও দ্রুত ভাঙনের প্রবণতা দেখা দিচ্ছে।এছাড়া এসব কান্দা স্থানীয় কৃষকদের দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ গোচারণভূমি হিসেবেও ব্যবহৃত হতো। বর্ষা শেষে বিস্তীর্ণ কান্দাজুড়ে গবাদিপশু চরানো হতো,যা গ্রামীণ জীবিকা ও কৃষিভিত্তিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ।কিন্তু নির্বিচারে মাটি কাটার ফলে সেই প্রাকৃতিক গোচারণভূমিগুলোও এখন হারিয়ে যাওয়ার পথে।এতে গবাদিপশু পালনে নতুন সংকট তৈরি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।একইসঙ্গে স্থানীয় কৃষকদের মতে,এই পরিস্থিতি ভবিষ্যতে আরও ভয়াবহ রূপ নিতে পারে। বর্ষা মৌসুমে বাঁধের মাটি ঢেউয়ের আঘাতে ভেঙে হাওর ও নদী-খালে জমা হচ্ছে। এতে নদী ও হাওরের তলদেশ ভরাট হয়ে পানির স্বাভাবিক ধারণক্ষমতা কমে যাচ্ছে,যা অকাল বন্যা ও জলাবদ্ধতার ঝুঁকি বাড়াচ্ছে।অন্যদিকে প্রতিবছর শুধু বাঁধ উঁচু করা হয় কান্দা কেটে। লামাগাঁও গ্রামের কৃষক তুহিন বলেন,একদিকে নদীর তলদেশ ভরাট হয়ে পানি ধারণক্ষমতা হারাচ্ছে,অন্যদিকে কান্দা কেটে বাঁধ উঁচু করা হচ্ছে। দুই দিক মিলিয়ে হাওরের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে।সুলেমানপুর গ্রামের কৃষক পাবেল ক্ষোভ প্রকাশ করে বলেন,আগে হাওরের পানি কোথায় যাবে, তা প্রকৃতি ঠিক করে দিত। এখন বাঁধ দিয়ে সেই পথ বন্ধ করা হচ্ছে।বর্ষায় আবার সেই মাটিই ভেঙে নদীতে গিয়ে জমা হচ্ছে। এতে ভবিষ্যতে হাওর আরও বিপদের মুখে পড়বে।জয়পুর গ্রামের এক প্রবীণ কৃষকের ভাষায়,হাওর ছিল নিজের নিয়মে চলা এক প্রাকৃতিক ব্যবস্থা। এখন সেই ভারসাম্য নষ্ট হচ্ছে। কান্দা হারালে শুধু মাটি নয়,হাওরের অস্তিত্বই ঝুঁকিতে পড়বে।পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন,হাওরের কান্দা ও নদীর তলদেশ একে অপরের সঙ্গে সম্পর্কিত একটি সংবেদনশীল বাস্তুতন্ত্র।পরিকল্পনাহীনভাবে কান্দা কেটে বাঁধ নির্মাণ করলে একদিকে যেমন মাটির উৎস সংকট তৈরি হবে, অন্যদিকে বর্ষায় সেই মাটি আবার ভেঙে গিয়ে নদী-হাওর ভরাট করে দীর্ঘমেয়াদে পানি ধারণক্ষমতা আরও কমিয়ে দেবে।এ বিষয়ে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু বলেন,পরিকল্পিতভাবে সনাতন পদ্ধতিতে স্থানীয় শ্রমিকদের মাধ্যমে মাটি কেটে বাঁধ নির্মাণ ও সংস্কার করা হলে পরিবেশের ক্ষতি কমবে।পাশাপাশি ভরাট হয়ে যাওয়া নদীর তলদেশ থেকে মাটি তুলে কান্দা পুনরুদ্ধার এবং সেখানে হিজল-করচসহ বনজ উদ্ভিদ রোপণের মাধ্যমে দীর্ঘমেয়াদে টেকসই বাঁধ তৈরি করা সম্ভব।তিনি আরও বলেন, এক্সক্যাভেটরনির্ভর মাটি কাটার প্রবণতা অব্যাহত থাকলে ভবিষ্যতে শুধু কান্দাই নয়, ধান চাষের উঁচু জমিগুলোও ক্ষতিগ্রস্ত হবে এবং পুরো হাওর ব্যবস্থাই ঝুঁকির মুখে পড়বে।স্থানীয় সচেতন মহলের দাবি,হাওরের কান্দা সংরক্ষণ, টেকসই প্রযুক্তিতে বাঁধ নির্মাণ এবং নদী-হাওরের প্রাকৃতিক তলদেশ রক্ষায় এখনই সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। অন্যথায় ফসল রক্ষা বাঁধই ভবিষ্যতে হাওরের জন্য নতুন পরিবেশগত বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে।



আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত