শিরোনাম
বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল বাঙ্গরায় ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঙ্গরায় ক্লুলেস অটোচালক হত্যা মামলার মুল ২ হত্যাকারী ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার বৈলতলী ও সাতবাড়ীয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সন্মেলন শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা লাকসামে সরকারি খাল ভরাট করে বাঁধ নির্মাণের অভিযোগ টাঙ্গাইল জেলা টাইলস্ ব্যবসায়ী সমিতির সভাপতি শাহীন মোল্লা,সম্পাদক আলাউদ্দিন লিটু লালমোহনে ৩ লাখ ৬০ হাজার টাকার পলিথিন জব্দ, মালিককে অর্থদন্ড
সোমবার ২২ জুন ২০২৬
সোমবার ২২ জুন ২০২৬

“কাগজে বিতরণ, হাতে কিছুই নেই: রামেকে পোশাক কেলেঙ্কারি”

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ অক্টোবর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: সরকারি চাকরির ১৬ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের দাপ্তরিক পোশাকসামগ্রী (লিভারেজ) বাবদ বরাদ্দ দেওয়া হয় টাকা। নিয়ম অনুযায়ী সেই টাকার পোশাক কিনে কর্মচারীদের মধ্যে বিতরণ করা হয়। তবে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) কর্মচারীদের জন্য বরাদ্দের দুই বছরের পোশাকের কোনো হদিস মিলছে না। কাগজে-কলেমে এসব পোশাক তারা বিতরণ দেখালেও বাস্তবে পাননি কর্মচারীরা। ফলে অফিসের নির্ধারিত পোশাক ছাড়াই অফিস করছেন তারা।

২০১৮ সালের ১৮ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক পরিপত্রে বলা হয়, সরকার ১৬-২০তম গ্রেডের কর্মচারীরা জন্য প্রতি দুই বছরের জন্য এক সেট ফুল সাফারি পাবেন, যার মূল্য হবে আড়াই হাজার টাকা। হাফ সাফারির জন্যও আড়াই হাজার টাকা। প্রতি বছরের জন্য একজোড়া জুতা, যার মূল্য এক হাজার ৮০০ টাকা। মোজা এক বছরের জন্য দুই সেট ১৫০ টাকা। ছাতা এক বছরের জন্য একটি ৩০০ টাকা। পাশাপাশি ভি গলার ফুল সোয়েটার দুই বছরের জন্য একটি এক হাজার টাকা। হাফ সোয়েটার একটি ৬০০ টাকা।

নারী কর্মচারীর জন্য জর্জেট শাড়ি দুটি ও সুতি শাড়ি দুটি দুই বছরের জন্য বরাদ্দ পাঁচ হাজার টাকা। স্যান্ডেল দুই জোড়া এক বছরের জন্য এক হাজার ৮০০ টাকা। ছাতা একটি এক বছরের জন্য ৩০০ টাকা। একইভাবে শীতে নারীদের জন্য শাল বাবদ বরাদ্দ এক হাজার। পাশাপাশি রেইনকোট ও অন্যান্য বাবদ এক হাজার ৬০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজের তথ্যমতে, রাজশাহী মেডিকেল কলেজের সরকারি নীতিমালা ভেঙে ২০২২-২০২৩ ও ২০২৩-২০২৪ অর্থবছরে পরপর দুইবার টেন্ডারের মাধ্যমে ২৪ লাখ ৩২ হাজার ৭৭৯ টাকার পোশাক কেনা হয়েছে। এসব পোশাক সরবরাহ করেছে ডিসেন্ট টেইলার্স, মেসার্স নয়ন ট্রেডার্স ও নূর ট্রেডিং কোম্পানি নামের তিন প্রতিষ্ঠান। তবে কাগজে-কলমে এসব পোশাক স্টোর বুঝিয়ে পাওয়া, বিল পরিশোধ ও বিতরণ দেখানো হলেও বাস্তবে এসব পোশাক পাননি কর্মচারীরা।

কর্মচারীদের অভিযোগ, তারা নামমাত্র কিছু টাকা পেয়েছেন। তবে কোনো পোশাক দেয়নি। আবার ২০২৩-২০২৪ অর্থবছরে কিছুই দেওয়া হয়নি। শুধু পোশাক দেওয়া হবে বলে তাদের কাছে থেকে সই নেওয়া হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজর তথ্য বলছে, ২০২২-২৩ অর্থবছরে মোট ১২৫ জন কর্মচারীদের লিভারেজ দেওয়া হয়েছে। এদের মধ্যে তিনজন গাড়িচালক, পুরুষ কর্মী ১০২ জন ও নারী কর্মী ২০ জন। এছাড়া ২০২৩-২০২৪ অর্থবছরে লিভারেজ পেয়েছেন মোট ১১৯ জন। এদের মধ্যে গাড়িচালক তিনজন, পুরুষ কর্মী ৯৭ জন ও নারী কর্মী ১৯ জন। বাস্তবে কেউ-ই পোশাক পাননি।

সরেজমিনে রাজশাহী মেডিকেল কলেজ ঘুরে দেখা গেছে, তাদের প্রতি দপ্তরের ১৬-২০ গ্রেডের সবাই যে যারমতো পোশাক পড়ে আছেন। অথচ সরকারি নিয়মে আছে, সরকারি পোশাকপ্রাপ্তরা নির্ধারিত পোশাক পরে আসবেন। তবে তাদের কেউ সেই পোশাকে আসেননি।

প্রতিবেদকের সঙ্গে কথা হয় রামেক অধ্যক্ষের গাড়িচালক আব্দুল হামিদের সঙ্গে। নির্ধারতি পোশাকের কথা বলতেই তিনি ক্ষিপ্ত হন। বলেন, ‘আপনাকে কেন বলবো?’

পোশাক পেয়েছেন কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘যান, লিখে দেন আমাদের কোনো পোশাক দেয়নি।’ অথচ স্টোরকিপারের কাছে থাকা বিতরণের তালিকায় দেখা যায়, তাকে তিনটি সাফারি সেট দেওয়া হয়েছে। অথচ নিয়মে আছে একটি।

গাড়িচালক আব্দুল হামিদের পাশে দাঁড়িয়ে থাকা অপর একজন কর্মচারী বলেন, ‘আমাদের কোনো পোশাক দেয়নি। তাই আমরা নিজেদের পোশাকেই অফিসে আসি।’

নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মচারী বলেন, ‘২০২৩ সালে আমাদের খুবই সামান্য কিছু টাকা দেওয়া হয়। তবে কোনো মালামাল দেয়নি। ধরেন, সব মিলিয়ে আমরা পাই ১০ হাজার টাকার মতো। কিন্তু আমাদের দেওয়া হয় দুই আড়াই হাজার।’

তিনি আরও বলেন, ‘২০২৪ সালে আমাদের কোনো পোশাক দেওয়া হয়নি। তবে আমাদের পোশাক দেবে বলে সই নিয়েছে। বাস্তবে কিছুই দেয়নি। প্রতিবছর তাও কিছু টাকা দেয়, এবার সেটাও দেয়নি। তারা কখনোই কোনো পোশাক কেনেন না। শুধু কাগজে দেখিয়ে টাকা তুলে নেন।’

কর্মচারীরা পোশাক না পেলেও স্টোরকিপারের ফাইলে পোশাক বিতরণ করা হয়েছে বলে উল্লেখ রয়েছে। তবে সেখানেও নিয়ম লঙ্ঘনের চিত্র দেখা গেছে। নিয়ম লঙ্ঘন করে একজন গাড়িচালককে তিন সেট সাফারি দেওয়া হয়েছে। আরেক কর্মচারীকেও একইভাবে দেওয়া হয়েছে তিন চার সেট করে।

এ বিষয়ে রামেকের স্টোরকিপার ফয়সাল হায়দার বলেন, ‘আমার কাজ বুঝে নেওয়া ও বিতরণ করা, আমি সেটি করেছি। আমার কাগজেও সেটি আছে। এর বেশি কিছু বলতে পারবো না।’

ঠিকাদারি প্রতিষ্ঠান নূর ট্রেডিংয়ের মালিক হুমায়ুন ফরিদ  বলেন, ‘আমরা মালামাল সরবরাহ করেছি। তবে কী মালামাল দিয়েছি সেটি মনে নেই। তবে মাল দিয়েছি। স্টোর সেটি বুঝে নিয়েছে। না হলে তো আমরা বিল পেতাম না।’

আরেক প্রতিষ্ঠান ডিসেন্ট টেইলার্সের মালিক এমদাদুল ইসলাম বলেন, ‘আমার লাইসেন্স কেউ দিয়ে থাকতে পারে। তবে মালামাল দিয়েছে বলে আমার জানা নেই। এমন কোনো কাজ আমরা করিনি। তারপরও কেউ করে থাকলে জেনে জানাতে পারবো।’ এরপর কয়েক দফা যোগাযোগ করা হলেও তিনি আর কোনো তথ্য জানাননি।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী মেডিকেল কলেজের সচিব তৌহিদুল ইসলাম বলেন, ‘আমরা পোশাক বিতরণ করেছি। আমাদের কাছে তাদের (কর্মচারী) সই আছে।’

কর্মচারীরা পোশাকসামগ্রী পাননি বলে জানালে তিনি বলেন, ‘যে পায়নি বলছে তাকে আমার কাছে ধরে নিয়ে আসেন। আমরা বিতরণ করেছি। তবে সামগ্রী বিতরণের কোনো ছবি নেই, ভবিষ্যতে তুলে রাখবো।’

মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ফয়সাল আলম বলেন, ‘যে সময়ের বিষয়ে আমাকে বলছেন, সে সময় আমি এখানে ছিলাম না। তবে কর্মচারীদের সামগ্রী বিতরণের বিষয়ে কিছু অনিয়মের কথা আমিও শুনেছি। পরপর দুবছর লিভারেজ বিতরণ করা হয়েছে, সেটি অনিয়ম। কেননা নীতিমালায় এক বছর পরপর বলা হয়েছে।’






আরও খবর




বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বাঙ্গরায় ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ই'য়াবাসহ মা'দক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ফের চালু ইলিশিয়া অবৈধ গরুর হাট,রাজস্ব হারাচ্ছে সরকার

বাঙ্গরায় ক্লুলেস অটোচালক হত্যা মামলার মুল ২ হত্যাকারী ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

বৈলতলী ও সাতবাড়ীয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সন্মেলন

শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ

উপজেলা স্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, স্পষ্ট বার্তা দিয়ে প্রতিবাদ করেন আক্তারুজ্জামান বাচ্চু এমপি ময়মনসিংহ -১০

সুপ্তি বনাঞ্চলে ট্রলারভর্তি হরিণ ধরার ফাঁদ উদ্ধার, বনরক্ষীদের অভিযানে শিকারিদের পরিকল্পনা নস্যাৎ

সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করলে বছরে বাঁচবে ৩০৪ কোটি টাকা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা

লাকসামে সরকারি খাল ভরাট করে বাঁধ নির্মাণের অভিযোগ

টাঙ্গাইল জেলা টাইলস্ ব্যবসায়ী সমিতির সভাপতি শাহীন মোল্লা,সম্পাদক আলাউদ্দিন লিটু

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ


এই সম্পর্কিত আরও খবর

বাঙ্গরায় ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ই'য়াবাসহ মা'দক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ফের চালু ইলিশিয়া অবৈধ গরুর হাট,রাজস্ব হারাচ্ছে সরকার

বাঙ্গরায় ক্লুলেস অটোচালক হত্যা মামলার মুল ২ হত্যাকারী ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

বৈলতলী ও সাতবাড়ীয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সন্মেলন

শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ

উপজেলা স্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, স্পষ্ট বার্তা দিয়ে প্রতিবাদ করেন আক্তারুজ্জামান বাচ্চু এমপি ময়মনসিংহ -১০

সুপ্তি বনাঞ্চলে ট্রলারভর্তি হরিণ ধরার ফাঁদ উদ্ধার, বনরক্ষীদের অভিযানে শিকারিদের পরিকল্পনা নস্যাৎ

সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করলে বছরে বাঁচবে ৩০৪ কোটি টাকা