শিরোনাম
পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা গ্রেপ্তার বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
বুধবার ১১ নভেম্বর ২০২৬
বুধবার ১১ নভেম্বর ২০২৬

কালীগঞ্জকে জঙ্গল বলায় গাজীপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থীর বিরুদ্ধে উকিল নোটিশ

প্রকাশিত:বুধবার ২৪ সেপ্টেম্বর ২০২৫ | হালনাগাদ:বুধবার ২৪ সেপ্টেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image




মোঃ রায়হান মাহামুদঃ


গাজীপুরের কালীগঞ্জ উপজেলাকে “জঙ্গল” এর সাথে তুলনা করে মানহানিকর ও বিদ্রুপাত্মক মন্তব্য করায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি নাছির উদ্দিন খাঁনকে কালীগঞ্জের সচেতন নাগরিক সমাজের পক্ষ্যে উকিল নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট মোহাম্মদ ছাত্তার মোল্লা।


উকিল নোটিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ নির্বাচন কমিশনের সম্প্রতি ঘোষিত আসন পুনর্বিন্যাসের চূড়ান্ত গেজেটকে ঘিরে গত ২১ সেপ্টেম্বর গাজীপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিভিন্ন জাতীয় এবং স্থানীয় গণমাধ্যমের সামনে সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি নাছির উদ্দিন খাঁন বলেন, “এই পূবাইলের চারটা ওয়ার্ডকে কেটে নিয়ে কালীগঞ্জের সাথে জঙ্গলে ডুকিয়ে দেওয়া হয়েছে। শহরের মানুষ জঙ্গলের সাথে থাকতে চায় না। এমন সব সীমানাকে আমাদের সাথে জুড়ে দেওয়া হয়েছে যেখানে যাতায়াত আমাদের জন্য দুঃসাধ্য, যেখানকার আচার আচরণের সাথে আমাদের অমিল আছে, যাদের ভাষার টোনের সাথেও আমাদের ভিন্নতা রয়েছে। কালীগঞ্জ হলো বেলাইয়ের ওপাড়ে, আর পূবাইল এটা সব সময় তাদের চলাফেরা, সামাজিকতা টঙ্গির সাথে, শহরের সাথে। অতএব এই সীমানাকে পূবাইলকে কালীগঞ্জ থেকে কেটে টঙ্গির সাথে আপনার মিলানো হোক। গাজীপুর-২ এবং ৬ এর যে বিদ্যমান গেজেটে সীমানা আমরা এই সীমানা প্রত্যাখান করছি”। তার এই বক্তব্য মূহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।


ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সাহিত্য এবং বাণিজ্যিক কেন্দ্র হিসেবে ক্রমবিকাশমান কালীগঞ্জ উপজেলাকে অত্যন্ত বিদ্রুপার্থে “জঙ্গল” এর সাথে তুলনা করায় কালীগঞ্জের সচেতন নাগরিক সমাজকে ভীষণভাবে মর্মাহত এবং হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় এবং গাজীপুর মহানগরের পদধারী রাজনৈতিকভাবে দায়িত্বশীল ব্যক্তির এমন অবিবেচনাপ্রসূত কুরুচিপূর্ণ মন্তব্য কালীগঞ্জ উপজেলার জন্য চরম অবমাননাকর এবং মানহানিকর। ইতোমধ্যে কালীগঞ্জের সচেতন নাগরিক সমাজে উক্ত মানহানিকর মন্তব্য নিয়ে চরম ক্ষোভ এবং অসন্তোষের সৃষ্টি হয়েছে। তার এই বক্তব্যের প্রতিবাদে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কালীগঞ্জ বাজার খোদেজা কমপ্লেক্রের সামনে উপজেলার সর্বস্তরের জনগণ বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করেন। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি রানা সরকার, শরীফুল ইসলাম তুহিন, রাকিব হোসেন, আরিফুল ইসলাম, রাসেল আহমেদ, লিমন ও সাজিদ হোসেন প্রমুখ।


বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বক্তাগণ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি নাছির উদ্দিন খাঁন এর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি স্পষ্ট ভাষায় ভিডিও বার্তার মাধ্যমে ক্ষমা প্রার্থনা না করায় বিকাশমান ক্ষোভকে আরো উসকে দিয়েছে। মুুফতি নাছির উদ্দিন খান স্পষ্ট ভাষায় কোন ধরনের যদি-কিন্তু ব্যতিরেখে ভিডিও বার্তার মাধ্যমে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সামনে আগামী ২৪ ঘন্টার মধ্যে সরাসরি ক্ষমা প্রার্থনার দাবী জানান। তা না হলে কালীগঞ্জের সচেতন নাগরিক সমাজের হৃদয়ে রক্তক্ষরণ, অসন্তোষ, মানহানি এবং ঐক্যবদ্ধ ক্ষোভের সম্মিলিত বহিঃপ্রকাশ হিসেবে কালীগঞ্জের সচেতন নাগরিক সমাজ বাংলাদেশে প্রচলিত আইনের অধীনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।


আরও খবর




পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা

মিষ্টির দোকানে প্রতিদিন পাখির মেলা, খাবার খেতে আসে হাজারো ময়না-কাক

প্রথম ধাপে চট্টগ্রামের ৫৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন

দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন

উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা

লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের

লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু


এই সম্পর্কিত আরও খবর

পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা

মিষ্টির দোকানে প্রতিদিন পাখির মেলা, খাবার খেতে আসে হাজারো ময়না-কাক

প্রথম ধাপে চট্টগ্রামের ৫৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন

দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন

উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা