শিরোনাম
বাঙ্গরায় ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঙ্গরায় ক্লুলেস অটোচালক হত্যা মামলার মুল ২ হত্যাকারী ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার বৈলতলী ও সাতবাড়ীয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সন্মেলন শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা লাকসামে সরকারি খাল ভরাট করে বাঁধ নির্মাণের অভিযোগ টাঙ্গাইল জেলা টাইলস্ ব্যবসায়ী সমিতির সভাপতি শাহীন মোল্লা,সম্পাদক আলাউদ্দিন লিটু লালমোহনে ৩ লাখ ৬০ হাজার টাকার পলিথিন জব্দ, মালিককে অর্থদন্ড পোরশায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
সোমবার ২২ জুন ২০২৬
সোমবার ২২ জুন ২০২৬

কালিগঞ্জে জমি দখল ও মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ৩০ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ৩০ অক্টোবর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

সাতক্ষীরার কালিগঞ্জে জমি দখল, ভয়ভীতি, মিথ্যা মামলা ও সামাজিকভাবে হেয় করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার কুশলিয়া ইউনিয়নের ঠেকরা গ্রামের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কাজী কবির আহম্মদ। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে কালিগঞ্জ সাংবাদিক ফোরামে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, একই গ্রামের তথাকথিত সাংবাদিক পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে এলাকায় দখলবাজি, চাঁদাবাজি ও ত্রাস সৃষ্টি করে চলেছে।


অভিযোগে তিনি বলেন, ঠেকরা মৌজার ৩৪২ খতিয়ান ও ৪৫৬ দাগে মোট ৩৯ শতক জমি কবির আহম্মেদ বৈধভাবে দলিলমূলে ক্রয় করেছেন। কিন্তু স্থানীয় মৃত কাজী আবু হানিফার পাঁচ পুত্র যথাক্রমে শফিকুল ইসলাম, আহাদুল ইসলাম, শাহিন ওরফে শাকিল, শাহীলাল ও সুমন জোরপূর্বক ওই জমির ২২ শতক দখলের চেষ্টা করছে। এর মধ্যে শাহিন ওরফে শাকিল নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে প্রশাসনের ভয় দেখানো, মিথ্যা মামলা ও সামাজিকভাবে হয়রানির মাধ্যমে এলাকায় ত্রাস সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি।


কাজী কবির আহম্মদ জানান, সম্প্রতি “এশিয়ান টিভি” এর নাম ব্যবহার করে একটি ইউটিউব প্রতিবেদনে তার বিরুদ্ধে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হয়েছে। ওই প্রতিবেদনে তাকে অবৈধ দখলদার হিসেবে উপস্থাপন করা হলেও, প্রশাসনিক ও আদালতের অনুসন্ধানে দেখা গেছে তার দলিল বৈধ এবং দখল সঠিক রয়েছে। বরং প্রতিপক্ষের বিরুদ্ধেই ভূমি অপরাধ আইনের ১৮৮ ধারায় চার্জশিট গঠিত হয়েছে বলে দাবি করেন তিনি।


তিনি বলেন, বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ আকারে দাখিলের পর একাধিক শুনানি হয়। চেয়ারম্যানের রায়ে বলা হয়, যদি ষোল আনা প্লটে জমি কম বা বেশি থাকে, তবে রেকর্ডধারী ব্যক্তি ভোগদখল করিবে। পরবর্তীতে দুইজন জমি মাফকারকের (আমিন) উপস্থিতিতে জমির মাপ নেওয়া হলে দেখা যায়, তার দখলে থাকা জমির পরিমাণ ঠিক ৩৯ শতক। যা দলিল অনুযায়ী বৈধ। কিন্তু প্রতিপক্ষ পরিবার রায় মানতে অস্বীকৃতি জানিয়ে বিভিন্নভাবে সময়ক্ষেপণ করছে এবং দখলচেষ্টার পাঁয়তারা চালাচ্ছে।


অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত শাহিন ওরফে শাকিল সাংবাদিক পরিচয়ের অপব্যবহার করে ঘের দখল, ভয়ভীতি প্রদর্শন ও মিথ্যা মামলা দিয়ে এলাকাবাসীকে জিম্মি করে রেখেছে। ওই পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধেও রয়েছে নানাবিধ অপরাধের অভিযোগ। এর মধ্যে শফিকুল ইসলাম প্রতারণার মাধ্যমে বহু বিয়ে করে আর্থিক প্রতারণা করেছেন, আহাদুল ইসলাম প্রায় ৩৫–৩৬ লাখ টাকা আত্মসাৎ করে স্ত্রী-সন্তানসহ পালিয়ে আছেন, শাহীলাল স্ত্রী-সন্তান রেখে আত্মীয়কে বিয়ে করে সামাজিকভাবে বিতর্কিত হয়েছেন, সুমন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত এবং এলাকায় “গাঁজার সম্রাট” নামে পরিচিত এমন দাবিও করেন অভিযোগকারী।


সংবাদ সম্মেলনে কাজী কবির আহম্মদ বলেন, তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। জীবনের সঞ্চয়ে ক্রয় করা বৈধ সম্পত্তি এখন দখলবাজদের টার্গেট হয়েছে। তথাকথিত সাংবাদিক পরিচয় ব্যবহার করে কেউ যদি অপরাধ কর্মকাণ্ড চালায়, তবে তা শুধু আমার নয় পুরো এলাকার শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি।


তিনি প্রশাসনের কাছে তার ক্রয়কৃত, রেকর্ডভুক্ত ও দখলকৃত জমিতে যাতে কোনো প্রকার বিঘ্ন সৃষ্টি না হয় এবং সংশ্লিষ্ট পরিবারের চাঁদাবাজি, দখলবাজি ও হয়রানিমূলক কর্মকাণ্ড বন্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া ও “এশিয়ান টিভি” কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছেন তাদের প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে কেউ যাতে অনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত না হতে পারে। তিনি তদন্ত করে শাহিন ওরফে শাকিলসহ তার পরিবারের হয়রানী বন্দে কার্যকর পদক্ষেপ গ্রহনের আহবান জানিয়েছেন। 


এ বিষয়ে প্রধান অভিযুক্ত শাহিন ওরফে শাকিলের কাছে জানতে চাইলে তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন, জমি-জমা সংক্রান্ত ঝামেলার কারণে আমার প্রতিপক্ষ কবির আহম্মেদ এমন অভিযোগ করেছেন।


আরও খবর




বাঙ্গরায় ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ই'য়াবাসহ মা'দক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ফের চালু ইলিশিয়া অবৈধ গরুর হাট,রাজস্ব হারাচ্ছে সরকার

বাঙ্গরায় ক্লুলেস অটোচালক হত্যা মামলার মুল ২ হত্যাকারী ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

বৈলতলী ও সাতবাড়ীয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সন্মেলন

শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ

উপজেলা স্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, স্পষ্ট বার্তা দিয়ে প্রতিবাদ করেন আক্তারুজ্জামান বাচ্চু এমপি ময়মনসিংহ -১০

সুপ্তি বনাঞ্চলে ট্রলারভর্তি হরিণ ধরার ফাঁদ উদ্ধার, বনরক্ষীদের অভিযানে শিকারিদের পরিকল্পনা নস্যাৎ

সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করলে বছরে বাঁচবে ৩০৪ কোটি টাকা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা

লাকসামে সরকারি খাল ভরাট করে বাঁধ নির্মাণের অভিযোগ

টাঙ্গাইল জেলা টাইলস্ ব্যবসায়ী সমিতির সভাপতি শাহীন মোল্লা,সম্পাদক আলাউদ্দিন লিটু

লালমোহনে ৩ লাখ ৬০ হাজার টাকার পলিথিন জব্দ, মালিককে অর্থদন্ড

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ


এই সম্পর্কিত আরও খবর

বাঙ্গরায় ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ই'য়াবাসহ মা'দক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ফের চালু ইলিশিয়া অবৈধ গরুর হাট,রাজস্ব হারাচ্ছে সরকার

বাঙ্গরায় ক্লুলেস অটোচালক হত্যা মামলার মুল ২ হত্যাকারী ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

বৈলতলী ও সাতবাড়ীয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সন্মেলন

শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ

উপজেলা স্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, স্পষ্ট বার্তা দিয়ে প্রতিবাদ করেন আক্তারুজ্জামান বাচ্চু এমপি ময়মনসিংহ -১০

সুপ্তি বনাঞ্চলে ট্রলারভর্তি হরিণ ধরার ফাঁদ উদ্ধার, বনরক্ষীদের অভিযানে শিকারিদের পরিকল্পনা নস্যাৎ

সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করলে বছরে বাঁচবে ৩০৪ কোটি টাকা