শিরোনাম
সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ বিজিবির উদ্যোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ পোরশায় মাদক ব্যবসায়ী আটক রূপগঞ্জে নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু,এলাকাজুড়ে শোকের ছায়া বাবার জন্য খাবার পৌঁছে দিতে গিয়ে মেঘনা নদীতে নিখোঁজ,শিশুর মরদেহ উদ্ধার নাটোরে প্রাথমিক শিক্ষার্থীদের গাছের চারা উপহার দিলো এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন কালীগঞ্জে বসত বাড়ীতে হামলা করে স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকার মালামাল লুট পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের রূপগঞ্জে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার, ৬ মাদক কারবারি গ্রেপ্তার চন্দনাইশে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহৃত ২ কৃষক মুক্তিপণ দিয়ে মুক্ত
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬

কালিগঞ্জের নির্বাচনী দায়িত্ব প্রদানে ব্যাপক স্বেচ্ছাচারীতার অভিযোগ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ০২ মে ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ০২ মে ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

আগামী ৮ই মে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহন কর্মকর্তা নিয়োগে ব্যাপক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের বিরুদ্ধে। ৪র্থ শ্রেণীর কর্মচারীরাও পেয়েছে পোলিং অফিসারের প্রশিক্ষণ। 


প্রাপ্ত তথ্য মতে, এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষকদের বেতন গ্রেড ৯ থেকে ১১ পর্যন্ত প্রভাষক ও শিক্ষকদের প্রিজাইডিং বা সহকারী প্রিজাইডিং অফিসার হিসাবে নিয়োগ প্রদান করা হয়। এছাড়া বেতন গ্রেড ১২ থেকে ১৬ পর্যন্ত শিক্ষক-কর্মচারীদের পোলিং অফিসার হিসাবে নিয়োগ প্রদান করা হয়। তবে আগামী ৮ই মে উপজেলা পরিষদ নির্বাচনে কালিগঞ্জ উপজেলা নির্বাচন অফিস থেকে নির্বাচনী দ্বায়িত্ব পালনের জন্য হাইস্কুল-কলেজের ৯ গ্রেড থেকে ১১ গ্রেড পর্যন্ত প্রভাষক এবং শিক্ষকরা সহকারী প্রিজাইডিং অফিসার হিসাবে প্রশিক্ষণের জন্য প্যানেলভুক্ত হলেও একই গ্রেডে থাকা মাদ্রাসার প্রভাষক ও শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে পোলিং অফিসার হিসাবে। যার ফলে মাদ্রাসার এমপিও ভুক্ত প্রভাষক ও শিক্ষকরা চরম বৈষম্য ও স্বেচ্ছাচারীতার শিকার হয়েছেন বলে দাবি করেছেন। এ নিয়ে  কালিগঞ্জ উপজেলার সকল মাদ্রাসার প্রভাষক ও শিক্ষকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।


ক্ষুব্ধ হয়ে দারুল উলুম চৌমুহনী ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক শহিদুল্যাহ বলেন জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের দায়িত্ব দেওয়ার নামে তাদের সম্মান হানি করা হয়। একই গ্রেডে চাকুরী করে কলেজ এবং হাইস্কুলের শিক্ষকদের সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হলেও মাদ্রাসার উচ্চতর গ্রেডের শিক্ষকদেরকে পোলিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়। এমন কি কোন কোন মাদ্রাসা থেকে ১/২ জন শিক্ষক কর্মচারীকে নির্বাচনী কাজে নিয়োগ দেওয়া হয় আবার কোন কোন মাদ্রাসা থেকে মোটেই নিয়োগ দেওয়া হয়না। 


পোলিং অফিসার হিসাবে নিয়োগ পাওয়া কালিগঞ্জ কেন্দ্রীয় মাদ্রাসার শিক্ষক মো: হোসেন আলী সহ শিক্ষক ফরিদ উদ্দীন আল মাসউস, প্রভাষক হোসেন আলী, প্রভাষক আরিফ বিল্লাহ, সহকারী মৌলভী আনায়ারুল ইসলাম বলেন,  উপজেলা নির্বাচন অফিসারের সেচ্চাচারীতায় মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা চরম বৈষম্যর মাধ্যমে নির্বাচনী দ্বায়িত্ব পালনের জন্য প্যানেলভুক্ত হয়েছি। তারা আরও বলেন প্রশিক্ষণ পেলেও বিগত নির্বাচনের মতো হতে পারে, শেষ পর্যন্ত হয়তো আমাদের নিয়োগ দেওয়া হবে না। তাছাড়াও উপজেলা পরিষদ নির্বাচনে ১৭ থেকে ২০ গ্রেড পর্যন্ত চতুর্থ শ্রেণির কর্মচারীদের নির্বাচনী দায়িত্ব পালনের নির্দেশনা না থাকলেও তাদেরকে পোলিং অফিসার হিসেবে প্যানেলভুক্ত করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।


এব্যাপারে জানতে চাইলে কালিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অনুজ গাইন বলেন, ৪র্থ শ্রেণীর কর্মচারী পোলিং অফিসার হিসেবে প্যানেলভুক্ত হওয়ার কথা নয় যদি কোন কারণে হয়ে থাকে তবে চূড়ান্ত নিয়োগে অবশ্যিই তাদেরকে বাদ দেওয়া হবে। একই গ্রেডের হাইস্কুল কলেজের শিক্ষকদের প্রিজাইডিং বা সহকারী প্রিজাইডিং অফিসার এবং মাদ্রাসা শিক্ষকদের পোলিং অফিসার হিসেবে প্যানেল ভুক্তির বিষয়টি জানতে চাইলে তিনি বলেন উপজেলা জুড়ে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারের যে চাহিদা তার থেকে আবেদনকারী শিক্ষকদের সংখ্যা অনেক বেশি, যে কারণে উচ্চতর গ্রেডের অনেক শিক্ষকদের পোলিং অফিসার হিসেবে দ্বায়িত্ব পালনে অনাপত্তি ও আবেদনের প্রেক্ষিতে এটা করা হয়েছে। 


জেলা নির্বাচন অফিসার ও উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো: আতিকুল ইসলাম এ বিষয়ে কিছু জানেন না বলে প্রতিবেদককে জানিয়েছেন। তবে বিধি বর্হিভূত কিছু হয়ে থাকলে অবশ্যিই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি এ প্রতিবেদককে জানিয়েছেন।


আরও খবর




রাণীনগরে ২কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কাল উঠছে নিষেধাজ্ঞা- নতুন আশায় মনপুরা সহ ভোলার জেলেরা

পলাশবাড়ীতে নির্মাণাধীন রামমূর্তি প্রকল্প ঘিরে বিতর্ক, তদন্ত চেয়ে সংবাদ সম্মেলন

রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগ: প্রশ্নের মুখে উলিপুর উপজেলা প্রকৌশলীর ভূমিকা

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

বিজিবির উদ্যোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

পোরশায় মাদক ব্যবসায়ী আটক

রূপগঞ্জে নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু,এলাকাজুড়ে শোকের ছায়া

বাবার জন্য খাবার পৌঁছে দিতে গিয়ে মেঘনা নদীতে নিখোঁজ,শিশুর মরদেহ উদ্ধার

বন্দরে ৬ ফার্মেসিকে ১৮ হাজার টাকা জরিমানা

চকরিয়ায় ‘পুলিশ’ সেজে কারারক্ষীর বাড়িতে ডাকাতি, নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা

মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত ও সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ

সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময়

নাটোরে প্রাথমিক শিক্ষার্থীদের গাছের চারা উপহার দিলো এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাঞ্চন পৌরসভায় ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা, হাতপাখা প্রতীক তুলে শপথ


এই সম্পর্কিত আরও খবর

রাণীনগরে ২কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কাল উঠছে নিষেধাজ্ঞা- নতুন আশায় মনপুরা সহ ভোলার জেলেরা

পলাশবাড়ীতে নির্মাণাধীন রামমূর্তি প্রকল্প ঘিরে বিতর্ক, তদন্ত চেয়ে সংবাদ সম্মেলন

রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগ: প্রশ্নের মুখে উলিপুর উপজেলা প্রকৌশলীর ভূমিকা

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

বিজিবির উদ্যোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

পোরশায় মাদক ব্যবসায়ী আটক

রূপগঞ্জে নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু,এলাকাজুড়ে শোকের ছায়া

বাবার জন্য খাবার পৌঁছে দিতে গিয়ে মেঘনা নদীতে নিখোঁজ,শিশুর মরদেহ উদ্ধার