শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে,বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে - স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাঙ্গলকোটের কাশিপুর নেছারীয়া বালিকা দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই বিধবার ঘর,ছেলের বিয়ের টাকা- স্বর্নলংকারও শেষ বাঙ্গরায় এলাকাবাসীর সহায়তায় ইয়াবাসহ একজন গ্রেপ্তার মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬

‘কাঁচা মরিচে ঠাডা পড়ছে, এক লাফে দাম ৬০০’

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:সোমবার ১৪ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৪ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

কাঁচা মরিচে আগুন লেগেছে। রাজধানী ঢাকার বিভিন্ন বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে মরিচ। বাজারভেদে ৪৪০ টাকা থেকে শুরু করে বিক্রি হচ্ছে ৬০০ টাকা পর্যন্ত।


কারওয়ান বাজারে প্রতি পাল্লা (৫ কেজি) মরিচের দাম ১২০০ টাকা থেকে বেড়ে একদিনের ব্যবধানে ২০০০ টাকা পর্যন্ত উঠেছে। এই হিসাবে পাইকারিতেই প্রতি কেজি মরিচের দাম ৪০০ টাকা এখন।



সোমবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা এক পোয়া (২৫০ গ্রাম) কাঁচা মরিচ বিক্রি করছেন ১১০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত। তবে বেশিরভাগ বাজারে দাম কেজিপ্রতি ৬০০ টাকা এবং ১৫০ টাকা পোয়া।


খুচরা বিক্রেতারা বলছেন, যাদের মরিচ পাইকারি বাজার থেকে কেনা তারা কিছুটা কম দামে বিক্রি করতে পারলেও যারা আজ সকালে মরিচ কিনেছেন তাদের চড়া দামে বিক্রি করতে হচ্ছে।



হঠাৎ কাঁচা মরিচের অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষরা। অনেকে মরিচের দাম শুনে কিনতে না পেরে ফিরে যাচ্ছেন।


অন্যদিকে, হুট করে কাঁচা মরিচের এমন অস্বাভাবিক দাম বাড়ার কারণ বলতে পারছেন না অধিকাংশ খুচরা ব্যবসায়ী। কেউ কেউ অভিযোগ করছেন, কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হচ্ছে।


পাইকারি বিক্রেতারা বলছেন, বৃষ্টিতে কাঁচা মরিচের ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। বাজারে সরবরাহ কম। কাঁচা মরিচের ঘাটতি রয়েছে। সবকিছু মিলেই কাঁচা মরিচের দাম বেড়ে গেছে।


রামপুরা বাজারে গিয়ে দেখা যায়, এক বিক্রেতা কাঁচা মরিচের পোয়া বিক্রি করছেন ১২০ টাকা। পাশেই আর এক বিক্রেতা দাম হাঁকছেন ১০ টাকা বেশি। আবার শান্তিনগর বাজারে ওই মরিচের দাম উঠেছে ১৫০ টাকা।


কাঁচা মরিচের দামের বিষয়ে রামপুরার ব্যবসায়ী মো. মিলন  বলেন, রোববার এক পোয়া কাঁচা মরিচ ৮০ টাকা বিক্রি করেছি। আজ আড়তে দাম আরও বেড়ে গেছে। প্রতি পাল্লা কাল ছিল ১২০০ টাকা, আজ ১৯০০ টাকা কিনেছি। যে দামে কিনতে হচ্ছে তাতে ১২০ টাকার কম পোয়া বিক্রির উপায় নেই।


কাঁচা মরিচের এমন দাম বাড়ার কারণ জানতে চাইলে এ ব্যবসায়ী বলেন, বাজারে কাঁচা মরিচের দামে আগুন লেগেছে! কী কারণে এমন দাম বেড়েছে বলতে পারবো না। আড়তে কাঁচা মরিচ খুব বেশি পাওয়া যাচ্ছে না।



তিনি বলেন, কারওয়ান বাজারে মরিচের দাম ঘণ্টায় ঘণ্টায় ৫০-১০০ টাকা করে বেড়ে যাচ্ছে।


এদিকে, ফকিরাপুল বাজারে গিয়ে দেখা গেছে, কাঁচা মরিচের কেজি ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। সেখানকার ব্যবসায়ী আমিনুল বলেন, এক পোয়া কাঁচা মরিচ ১৫০ টাকা। এক কেজি নিলেও ৬০০ টাকা। এর নিচে কাঁচা মরিচের কেজি বিক্রি করা সম্ভব না।


কোনো কোনো ব্যবসায়ী মরিচের দাম ৮০০ টাকাও হাঁকছেন বলে দাবি এই ব্যবসায়ীর।



কাঁচা মরিচের দাম বাড়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, দাম বাড়ার মূল কারণ বন্যা আর বৃষ্টি। তাতে যেটুকু সমস্যা হয়েছে, তার সুযোগ নিয়ে আবার পাইকারি ব্যবসায়ীরা কিছুটা বাড়তি বিক্রি করছে। এর পেছনে কোনো বিশেষ চক্র থাকতে পারে।


কারসাজির মাধ্যমে কাঁচা মরিচের দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন মালিবাগের ব্যবসায়ী মো. জুয়েল। তিনি বলেন, কাঁচা মরিচের দাম বাড়ার পেছনে খুচরা ব্যবসায়ীদের কোনো হাত নেই। আমাদের ধারণা, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হচ্ছে। ভালোভাবে বাজার মনিটরিং করলে দাম কমে আসতে পারে।


বাজারে কাঁচা মরিচের দাম শুনে বিস্ময় প্রকাশ করেন এনামূল হোসাইন। এই ক্রেতা বলেন, বাজারে কাঁচা মরিচ কিনতে এসে দাম শুনে অবাক হয়েছি। এক পোয়া কাঁচা মরিচ ১৫০ টাকার কমে পাওয়া যাচ্ছে না। রোববার খবর দেখলাম কাঁচা মরিচের কেজি ৩০০ টাকায় নেমেছে। একদিনের ব্যবধানে এতো বাড়লো।



তিনি বলেন, আসলে বাজারে যাদের নজরদারির করার কথা তারা ঠিকমতো দায়িত্ব পালন করছেন না। এ কারণেই মুনাফালোভী এক শ্রেণির ব্যবসায়ী ইচ্ছামতো জিনিসপত্রের দাম বাড়াচ্ছেন। এতে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ।


কাঁচা মরিচের দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করে কারওয়ানবাজারে বাজার করতে আসা খায়রুল হোসেন বলেন, কাঁচা মরিচে ঠাডা পড়ছে। হঠাৎ দেশে কী এমন হয়ে গেল যে কাঁচামরিচের দাম এতো হয়ে যাবে?


পাইকারি মরিচ ব্যবসায়ী শামসুল বলেন, বন্যা ও বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে কাঁচা মরিচের ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রত্যন্ত এলাকার মোকামগুলোতেই মরিচ পাওয়া যাচ্ছে না, দামও সেখানে হু হু করে বেড়েছে। প্রকৃতপক্ষে জোগান না থাকলে দাম বাড়বে এটাই স্বাভাবিক।



তিনি বলেন, এখন ভারত থেকে প্রচুর মরিচ আমদানি করা দরকার, সরকারকে সে বিষয়ে সহযোগিতা করা প্রয়োজন।


আরও খবর




ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে,বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে - স্বাস্থ্যমন্ত্রী

রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নাঙ্গলকোটের কাশিপুর নেছারীয়া বালিকা দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ

শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ

শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ

জালকু‌ড়ি‌তে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি

মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই বিধবার ঘর,ছেলের বিয়ের টাকা- স্বর্নলংকারও শেষ

মুরাদনগরে ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বিএনপির বিশাল জনসভায় জনগণের আস্থার মর্যাদা রক্ষা ও বাস্তবমুখী উন্নয়নের প্রত্যয় আখতারুজ্জামান বাচ্চু এমপি

বাঙ্গরায় এলাকাবাসীর সহায়তায় ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পূর্ব সুন্দরবনে ট্রলারসহ ৪ বস্তা হরিণ ধরার মালা ফাঁদ জব্দ করেছেন বনরক্ষীরা

বাঁশখালীতে বাড়িতে চুরির অভিযোগ, নগদ টাকা-স্বর্ণালংকারসহ ক্ষতি ১০ লাখের বেশি

ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলনে সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা জমিদারবাড়ি কালের গর্ভে হারিয়ে যাওয়া এক শেকড়


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প