শিরোনাম
শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬
১৭ বছরে অপহৃত ৬২৯ জন

কেমন আছে গুমের শিকার ব্যক্তিদের পরিবার?

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ৩০ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ৩০ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

গুম হওয়া মানুষের তালিকা দীর্ঘ। কারও সন্তান, কারও বাবা আবার কারও স্বামী। বেশিরভাগই গত আওয়ামী সরকারের রোষানলের শিকার হয়ে গুম হয়েছেন। আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদন বলছে, গত ১৭ বছরে সারাদেশে অপহৃত হয়েছে ৬২৯ জন। তাদের কেউ কেউ ফিরে এলেও আজও নিখোঁজ আছেন অনেকে। স্বজনদের দাবি, গুমবিরোধী কনভেনশন আর তদন্ত কমিটির মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে দায়ীদের দ্রুত আইনের আওতায় আনারও দাবি তাদের।


একদিন-দু'দিন নয়, বাবাকে ছাড়া ইনশা আর ইনামের কেটে গেছে প্রায় ৬ বছর। বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানা নেই পরিবারের কারোরই। বাবা, কবে ফিরবে? নিষ্পলক চাহনিতে শুধুই বাবাকে খুঁজে ফেরা।


অশ্রুসজল অপেক্ষার প্রহর গুণে গুণে মলিন মুখগুলোতে মুছে গেছে হাসির রেখা।


ইনশা বলেন, 'তদন্ত কমিশন গঠন হওয়ার পর আমি আবার নতুন করে আশা দেখছি যে আমি আমার বাবাকে ফিরে পাবো। আমি আশা রাখি যে আমার বাবা বেঁচে আছেন।'


২০১৯ সালের ১৯ জুন গুম হন ইসমাঈল হোসেন। ব্যবসায়িক ও রাজনৈতিক প্রতিপক্ষের রোষানলে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায় তাকে। হদিস মেলেনি আজও।


নিখোঁজ প্রিয় মানুষটির আশায় দিন কাটছে স্ত্রী নাসরিন জাহানের। এখনও অপেক্ষা, ফিরে এসে ফের হাল ধরবেন সংসারের।


নাসরিন জাহান বলেন, 'আমার ছেলে মেয়ে প্রতিদিন ঘুমানোর আগে আমাকে প্রশ্ন করে যে মা, বাবা কি বেঁচে আছে? আমার কাছে তো প্রশ্নের উত্তরটা নেই। ছয় বছর হলে আমি এভাবে বহন করছি, আমি এখনও জানলামই না যে আমি বিধবা না কি সধবা। আমি বুঝতেই পারছি না যে আমার স্বামী আছে না কি আমার স্বামী নেই।'


গুম হওয়া মানুষদের পরিবারের সদস্যরা বলছেন, ভয়ের সংস্কৃতি তৈরি করতে এমন কর্মকাণ্ড চালিয়েছে কর্তৃত্ববাদি আওয়ামী সরকার। ভিন্ন মতকে দমনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গড়ে তোলা হয় আয়নাঘরের গোপন বন্দিশালা।


ছেলের ছবি বুকে নিয়ে এক মায়ের কান্না ১১ বছর ধরে। বিরোধী রাজনীতির বলি হয়ে ২০১৪ সালের নির্বাচনের আগে গুম হয় তার ছেলে। পরে, গড়ে তোলেন 'মায়ের ডাক' নামে সংগঠন। প্রিয় সন্তানের ফেরার অপেক্ষা নিয়েই এগিয়ে নিচ্ছেন গুমের বিরুদ্ধে জনমত গড়ার কাজ।


সেই মা বলেন, 'আমার ছেলে এখনও আমার চোখের আড়ালে আছে। শুনি এই হইছে, সেই হইছে, সবই কানে শুনি, কিন্তু আমার মানিককে তো আমি এতো বছরের মধ্যে দেখিনি।'


গত প্রায় ১০ বছর ধরে নানা অত্যাচার আর হুমকি মাথায় নিয়ে কাজ করেছে 'মায়ের ডাক'। কর্তৃত্ববাদি সরকারের পতনের পর স্বস্তি ফিরলেও, এখন দাবি, গুমের জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার।


মায়ের ডাক সংগঠনের সমন্বয়ক সানজিদা ইসলাম বলেন, 'আমাদের কোনো মামলা নেয়নি। আমাদের কোনো জিডিও নেয়নি। এখন মনে হয় একটা সময়, প্রতিটি গুম, খুনের কেসের জন্য আমরা যেতে পারবো। যারা এটার সাথে জড়িত, সবাইকে যেন বিচারের আওতায় আনা হয়।'


২০০৭ থেকে ২০২৩ পর্যন্ত করা আইন ও সালিশ কেন্দ্রের একটি প্রতিবেদন বলছে, এই সময়ের মধ্যে সারাদেশে অপহরণ হয়েছেন ৬২৯ জন মানুষ। গুমের পর মরদেহ উদ্ধার করা হয়েছে ৭৮ জনের। ছাড়া পেয়েছেন ৬১ জন। গ্রেফতার দেখানো হয় ৭৩ জনকে। এখনও নিখোঁজ আছেন ৩৮৩ জন মানুষ।


মানবাধিকার সংগঠনগুলো বলছে, বিচারবহির্ভূত কোনোকিছুই সমর্থনযোগ্য নয়। কিন্তু গত ১৫ বছরে এমন বক্তব্যে কর্ণপাত করেনি বিগত সরকার বরং চূড়ান্ত মানবাধিকার লঙ্ঘনের পরিচয় দিয়েছে।


আইন ও সালিশ কেন্দ্রের জ্যেষ্ঠ সমন্বয়ক আবু আহমেদ ফয়জুল করিব বলেন, 'বাংলাদেশে এ ধরনে পরিস্থিতি যেন আর কখনও না ঘটে। এবং একই সঙ্গে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা গুম হয়েছে এবং যারা ফেরত এসেছে, যারা এখনও আসেনি, আমরা মনে করছি যে তারা ফেরত আসতে পারে, সে সম্ভাবনাও আছে। স্বাভাবিকভাবেই এই মানুষগুলো যেন ন্যায় বিচার পায়। গুমের শিকার প্রতিটি পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকে।'


জাতিসংঘের গুমবিরোধী সনদে গুমকে অভিহিত করা হয়েছে মানবতাবিরোধী অপরাধ হিসেবে। আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর করার মধ্যদিয়ে দেশের মানবাধিকার প্রতিষ্ঠার পাশাপাশি দৃঢ় হবে আইনের শাসন ও সামাজিক ন্যায় বিচার, এমনটাই আশা করছেন, স্বজন হারানো পরিবারগুলো। চাইছেন, নতুন বাংলাদেশে মুছে যাক গুমের সংস্কৃতি। 


আরও খবর




শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন

ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল

লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি

পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা

গোগনগর ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবি

বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ

কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী