শিরোনাম
সংগ্রাম আর সত্যের পথে সাংবাদিক শফিকুল ইসলাম আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এসিড মেরে জ্বলসে দেয়ার হুমকি,মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ লালমোহনে ২৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-১ পদ-পদবি নয়, আদর্শ ও ঐক্যের রাজনীতি চান অষ্টগ্রাম ছাত্রদলের তরুণ নেতা অনিক চাটখিলে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে জিআইএস-ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত ধুনটে পৃথক তিন মামলায় আ.লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার লালমোহনে ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার সৈয়দপুরে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারে খাদ্য নমুনা পরীক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত দক্ষিণ সাঙ্গর এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬

কি দেখাইলায় কামরুল ভাই, মধ্যনগরে জায়গা নাই!

প্রকাশিত:মঙ্গলবার ১৪ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ অক্টোবর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image




স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের মধ্যনগরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আয়োজিত জনসভা সোমবার পরিণত হয় জনতার ঢলে উৎসবমুখর জনসমুদ্রে। সভাস্থল ছাড়িয়ে আশপাশের রাস্তাঘাট, দোকানপাট ও মাঠ-ময়দান ভরে যায় হাজারো মানুষের ঢলে। উৎসাহ-উদ্দীপনায় মুখর হয়ে ওঠে গোটা মধ্যনগর বাজার এলাকা।


সোমবার( ১৩অক্টোবর)ভোর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে নেতাকর্মীরা মিছিল, ব্যানার ও শ্লোগান নিয়ে সভাস্থলে আসতে থাকেন। “কি দেখাইলায় কামরুল ভাই, মধ্যনগরে জায়গা নাই”এই স্লোগানে চারদিক মুখরিত হয়ে ওঠে।


জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা কামরুজ্জামান । সভা শুরুতেই যুবদল ও ছাত্রদল নেতারা ফুলের মালা পরিয়ে তাঁকে বরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা বাপ্পি,গোলেনুর মিয়া,রূপক সরকার, খলিল মিয়া,আলী হোসেন, জিয়ার হোসেন,আনিছ মিয়া,যুবদল নেতা রুবেল তালুকদার হানিফ ও ছাত্রদল নেতা আরাফাত।


সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক আবে হায়াত এবং সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম মজনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল বাশার তালুকদার ও মোশাহিদ তালুকদার।সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন সোহেল,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কামাল হোসেন,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান,শেখ ফরিদ,সদস্য সচিব মোছাব্বির তালুকদার সাগর,উত্তর বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোক্তার হোসেন, দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহেবুর আলম, সম্পাদক ইনামুল গনি তালুকদার রুবেল, শিশু বক্তা আতিকুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফেরানোর একমাত্র পথ। তৃণমূলের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে জনগণ পরিবর্তন চায়,তারা আবারও বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ।


প্রধান অতিথি কামরুজ্জামান কামরুল বলেন,এই জনসমুদ্রই প্রমাণ করে মানুষ আজ পরিবর্তন চায়। জনগণের এই জোয়ারই আগামী দিনের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা। আমি চাই, প্রত্যেক নেতাকর্মী আজকের এই উদ্দীপনা ধরে রাখুক, জনগণের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে।প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে বিএনপির ৩১দফা পৌঁছে দেওয়ার জন্য কাজ করবে।


দিনব্যাপী এই সমাবেশে ছিল উৎসবের আমেজ। মিছিল, শ্লোগান ও দেশাত্মবোধক সঙ্গীতে মুখর ছিল মধ্যনগর বাজার এলাকা। বিকেল পর্যন্ত জনতার ঢল কমেনি। সমাবেশ শেষে এক কণ্ঠে প্রতিধ্বনিত হয় স্লোগান কি দেখাইলায় কামরুল ভাই, মধ্যনগরে জায়গা নাই!


আরও খবর




সংগ্রাম আর সত্যের পথে সাংবাদিক শফিকুল ইসলাম

আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এসিড মেরে জ্বলসে দেয়ার হুমকি,মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ

লালমোহনে ২৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

পদ-পদবি নয়, আদর্শ ও ঐক্যের রাজনীতি চান অষ্টগ্রাম ছাত্রদলের তরুণ নেতা অনিক

চাটখিলে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে জিআইএস-ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত

ধুনটে পৃথক তিন মামলায় আ.লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

লালমোহনে ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার

সৈয়দপুরে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারে খাদ্য নমুনা পরীক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত

দক্ষিণ সাঙ্গর এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঘাটাইলে অবৈধ সিসা কারখানা গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শাজাহানপুরে সরকারি অফিসের ছাদে সোলার সিস্টেম ও নেট মিটারিং বিষয়ে আলোচনা সভা

সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

ফুলপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড


এই সম্পর্কিত আরও খবর

সংগ্রাম আর সত্যের পথে সাংবাদিক শফিকুল ইসলাম

আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এসিড মেরে জ্বলসে দেয়ার হুমকি,মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ

লালমোহনে ২৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

পদ-পদবি নয়, আদর্শ ও ঐক্যের রাজনীতি চান অষ্টগ্রাম ছাত্রদলের তরুণ নেতা অনিক

চাটখিলে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে জিআইএস-ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত

ধুনটে পৃথক তিন মামলায় আ.লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

লালমোহনে ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার

সৈয়দপুরে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারে খাদ্য নমুনা পরীক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত

দক্ষিণ সাঙ্গর এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঘাটাইলে অবৈধ সিসা কারখানা গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত