শিরোনাম
বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

কোচিং নির্ভর হয়ে পড়েছে দেশের শিক্ষাব্যবস্থা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১৬ নভেম্বর ২০২৫ | হালনাগাদ:রবিবার ১৬ নভেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

কোচিং নির্ভর হয়ে পড়েছে দেশের শিক্ষাব্যবস্থা। অলিখিতভাবে নিয়মে পরিণত হয়েছে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত একাডেমিক কোচিং। কোচিং বাণিজ্য প্রসারে একশ্রেণির শিক্ষক ক্লাসে কোনো বিষয়বস্তুর অর্ধেক শেখান। ফলে অধিকাংশ শিক্ষার্থীই  কিছু বোঝে না। তাছাড়া অভিযোগ রয়েছে কোচিং না করলে নম্বর কম দেয়া এবং ফেল করিয়ে দেয়ারও। এমনকি কোচিং না করায় কোনো কোনো স্কুলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতন করার ঘটনাও ঘটছে। ফলে অনেকটা বাধ্য হয়ে অভিভাবকরা সন্তানদের কোচিংয়ে দিচ্ছে। বর্তমানে দেশে কোচিং-বাণিজ্যে বছরে প্রায় ৩০ হাজার থেকে ৩৫ হাজার কোটি টাকা লেনদেন হচ্ছে। শিক্ষার জন্য অভিভাবকদের ওই অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষাখাত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।


সংশ্লিষ্ট সূত্র মতে, শিক্ষার্থীদের কোচিংনির্ভর হওয়ার অন্যতম কারণ অতিমাত্রায় পরীক্ষা। বর্তমানে কোচিংনির্ভর হয়ে পড়েছে ৮৫ শতাংশ শিক্ষার্থী। আরপাঁচ বছরে কোচিং ফি ৩০ থেকে ৪০ শতাংশ বেড়েছে। আর কোচিং সেন্টার চালাচ্ছে নামিদামি স্কুল-কলেজের শিক্ষকরা। শুধু একাডেমিক নয়, শিক্ষার্থীরা সব পরীক্ষাতেই কোচিং করছে। বিশ্ববিদ্যালয়-মেডিক্যাল-ইঞ্জিনিয়ারিং ভর্তি কোচিংয়ে বছরে প্রায় ২ হাজার কোটি টাকার বাণিজ্য হচ্ছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়-মেডিক্যাল ভর্তি-সহায়ক বইয়ের প্রায় ৪০০ কোটি টাকা বাজার রয়েছে। আর তার অর্ধেক বই বিভিন্ন কোচিং সেন্টার বিক্রি করে।


সূত্র জানায়, বর্তমানে দেশে ৬ হাজার ৫৮৭টি নিবন্ধিত কোচিং সেন্টার রয়েছে। আর নিবন্ধনহীন কোচিং সেন্টার রয়েছে ২ লক্ষাধিক। রাজধানীসহ দেশেল প্রতিটি জেলা ও উপজেলা শহরে স্কুল-কলেজের আশপাশে কোচিং সেন্টারের দেখা মিলছে। শিক্ষাসংশ্লিষ্ট হলেও সিটি করপোরেশ, পৌরসভা কিংবা ইউনিয়ন পরিষদ থেকে ওসব কোচিং সেন্টার নিবন্ধন বা অনুমোদন দেয়া হচ্ছে। তাতে শিক্ষা মন্ত্রণালয় কিংবা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কোনো তদারকি নেই। যদিও বিগত ২০১২ সালে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং-বাণিজ্য বন্ধে নীতিমালা প্রণয়ন করে শিক্ষা মন্ত্রণালয়। আর হাইকোর্টের আদেশে ২০১৯ সালে তা গেজেট আকারে প্রকাশ করা হয়। ওই নীতিমালা অনুযায়ী কোনো শিক্ষক নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে কোচিং করাতে পারবে না। তবে প্রতিষ্ঠানপ্রধানের অনুমতি নিয়ে অন্য প্রতিষ্ঠানের সর্বাধিক ১০ শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতে পারবেন। তবে ওই শিক্ষার্থীদের নাম, রোল ও শ্রেণি সম্পর্কে প্রতিষ্ঠানপ্রধানকে জানাতে হবে। কিন্তু ওই নীতিমালা মানা হচ্ছে না ঢাকাসহ দেশের কোথাও। তাছাড়া নীতিমালায় কোচিং-বাণিজ্য বন্ধে তদারকি করতে মেট্রোপলিটন ও বিভাগীয় এলাকার ক্ষেত্রে অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে সভাপতি করে ৯ সদস্যের কমিটি, জেলার ক্ষেত্রে অতিরিক্ত জেলা প্রশাসক এবং উপজেলার ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে আট সদস্যের কমিটি গঠনের কথা বলা হয়েছে। কিন্তু বাস্তবে ওসব কমিটির কার্যকারিতা নেই। 


সূত্র আরো জানায়, কোচিং সেন্টারগুলো শিক্ষার বাণিজ্যিকীকরণ বহুগুণে বাড়িয়ে তুলেছে। দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও কোচিং সেন্টার গড়ে উঠেছে। বহু ক্ষেত্রেই মানহীন শিক্ষকরা সেখানে পাঠদান করছে। তাছাড়া রাজধানীকেন্দ্রিক গড়ে ওঠা বড় কোচিং সেন্টারগুলো একের পর এক শাখা খুলছে ঢাকার বাইরে। উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরই শুরু হয়ে যায় শিক্ষার্থীদের দৌড়াদৌড়ি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পর্যন্ত সাত-আট মাস তারা কোচিং সেন্টারের পেছনে ব্যয় করে। অনেকে তিন-চারটি কোচিং সেন্টারেও পড়ে থাকে। কারণ কোচিংয়ে ভর্তি না হয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে বা মেডিক্যালে সুযোগ পাওয়ার নজির খুব কম।


এদিকে শিক্ষাবিদদের মতে, শিক্ষায় দরকার বড় সংস্কার। শিক্ষাকে ক্লাসমুখী করতে হবে। সেক্ষেত্রে শিক্ষকদের ক্লাসরুমে ভালোভাবে পড়ানোর ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে শিক্ষকদের বেতন-ভাতা ও সামাজিক সম্মান বাড়াতে হবে, যাতে মেধাবী তরুণরা শিক্ষকতা পেশায় উৎসাহিত হয়। বর্তমানে দেশে কোচিং সেন্টারগুলো ব্যবসাপ্রতিষ্ঠানের মতো পরিচালিত হচ্ছে। 


অন্যদিকে কোচিং সেন্টার মালিকদের মতে, কোচিং করাটা কারো জন্য বাধ্যতামূলক নয়। শিক্ষকরা ক্লাসে পড়ান না বলেই ছাত্রছাত্রীরা কোচিং সেন্টারে আসে। নীতিমালা হলে ব্যাঙের ছাতার মতো যত্রতত্র কোচিং সেন্টার গড়ে উঠবে না। নীতিমালার ভালোমন্দ দুটি দিকই আছে। কিছু কিছু কোচিং সেন্টার শিক্ষার্থীদের প্রতারণা করছে। নীতিমালা থাকলে সেটা বন্ধ হবে।



আরও খবর




বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ

কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী