শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

কুমিল্লা সিটি নির্বাচনের মাঠে বিএনপি নেতাকর্মীরা,চলছে হিসাব - নিকাশ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ২৬ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:সোমবার ২৬ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image
দীর্ঘদিন নির্বাচন বর্জন কর্মসূচিতে আছে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।  কিন্তু কুমিল্লা সিটি কর্পোরেশন উপনির্বাচনে দেখা গেছে ভিন্ন চিত্র। প্রকাশ্যে নির্বাচনের মাঠে নেমে পড়েছে কুমিল্লা মহানগর, আদর্শ সদর ও সদর দক্ষিণের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। কুমিল্লার ভোটের মাঠে আসলে কোনক্রমেই মনে হবে না বিএনপির ভোট বর্জনের নামে একটি কর্মসূচিতে আছে। 
জানা গেছে, আগামী ৯ মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশনের উপনির্বাচন। নির্বাচনে চার প্রার্থীর মধ্যে দুজন আওয়ামী লীগ নেতা, আর দুজন বিএনপি ঘরনার। তাদের মধ্যে সাবেক মেয়র মনিরুল হক সাক্কু ও কুমিল্লা মহানগর সেচ্ছাসেবক দলের সদ্য সাবেক আহবায়ক নিজাম উদ্দিন কায়সার। প্রার্থী কায়সার কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক  ও বিএনপির কুমিল্লা দক্ষিণ জেলার আহবায়ক হাজী আমিন-উর-রশিদ ইয়াছিনের শ্যালক। কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদের প্রার্থীদের প্রচারণায় ঘুরে ও নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, দল ক্ষমতায় নেই একযুগের বেশি সময়। তাই কুমিল্লার নেতাকর্মীরা দীর্ঘদিন একরকম জিম্মি দশায় ছিলেন। গত সিটি কর্পোরেশন নির্বাচনেও তেমন উল্লেখ্যযোগ্য কোন নেতাকর্মী মাঠে নামেননি। দীর্ঘদিন বঞ্চনার পর তারা হাঁপিয়ে উঠেছেন। এটি তাদের দেয়ালে পিঠ ঠেঁকে যাওয়ার নির্বাচন। তাই নিরুপায় হয়ে নির্বাচনের মাঠে নেমেছেন। নেতাকর্মীদের একটি অংশ বলছেন, এই নির্বাচন দলের সাথে সাংঘর্ষিক নয়। অনেকে বলছেন, হাজী ইয়াছিন ও নিজাম উদ্দিন কায়সারকে ভালোবেসে এই নির্বাচনে অংশ নিচ্ছেন। গত নির্বাচনে এই তরুণ প্রার্থী বিএনপির তেমন সমর্থন না পেলেও প্রায় ৩০ হাজার ভোট পেয়েছেন। যার ফলে সাক্কুর ভোটেও ভাঁটা পড়েছে।

গত সিটি কর্পোরেশন নির্বাচনে পরাজয়ের পর সাবেক মেয়র মনিরুল সাক্কু কায়সারকে কারণ হিসেবে সরাসরি ইঙ্গিত করেন। তিনি বলেন, তার নির্বাচনে পরাজয়ের কারণ কায়সার। কারণ কায়সারের পাওয়া প্রায় ৩০ হাজার ভোট পাওয়ার কথা ছিল সাক্কুর।কুমিল্লার সুধীমহল বলছেন, এবছর বিএনপি নেতাকর্মী শেষ পর্যন্ত যার পক্ষে থাকবে তার পক্ষেই যাবে নির্বাচনি পরিস্থিতি। তাই বিএনপি নির্বাচনে না এলেও ভোটের ফলাফলে বড় ফ্যাক্টর হতে পারে দলটির নেতাকর্মীরা।নেতাকর্মীদের ক্ষুদ্রাংশ আছেন, সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর পক্ষেও। তিনি টানা সিটি মেয়র থাকলেও দলের কর্মসূচিতে ছিলেন না। জেল-মামলায় নেতাকর্মীদের সাথে ছিলেন না। স্থানীয় এমপির সাথে তার ছিলো সখ্য। তাই নেতাকর্মীরা ভিড়ছেন তরুণ নেতা কায়সারের দিকে। নেতাকর্মীরা বলছেন এই নির্বাচন কোন স্বাভাবিক নির্বাচন নয়। এটি কুমিল্লা বিএনপি শক্তির পরীক্ষা। যেকারণে কোমরে গামছা বেঁধেই নির্বাচনের মাঠে নেমেছেন বিএনপির পদবীধারী এসব নেতাকর্মী।প্রথম ও দ্বিতীয় দিনে কায়সারের প্রচারণার বহরে দেখা গেছে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে। এর বেশিরভাগই হাজী আমিন-উর রশিদ ইয়াছিনের অনুসারী। তারা প্রথম দিন থেকেই প্রকাশ্যে নির্বাচনের মাঠে আছেন। তাদের দাবি নিজাম উদ্দিন কায়সার এই ধারার রাজনীতি করছেন। তিনি এসময় আন্দোলন করতে গিয়ে হামলা মামলার শিকার হয়ে কারাভোগও করেন। যেকারণে নেতাকর্মীরা তার দিকে ঝুঁকে পড়েছেন।

প্রচারণার মিছিলে স্লোগান দিতে শোনা গেছে "খালেদা জিয়ার মার্কা, ঘোড়া মার্কা। তারেক রহমানের মার্কা, ঘোড়া মার্কা। বিএনপি মার্কা, ঘোড়া মার্কা। হাজী ইয়াছিনের মার্কা, ঘোড়া মার্কা ও নিজাম উদ্দিন কায়সারের মার্কা, ঘোড়া মার্কা নামে।" দ্বিতীয় দিন মিছিল শেষে বক্তব্য দিতে দেখা গেছে, হাজী আমিন উর রশিদ ইয়াছিনের ছোট ছেলে ইফতেখার রশিদ অপুকে। এছাড়াও প্রচারণার মঞ্চে দেখা গেছে, সদর দক্ষিণ পূর্ব বিএনপির সাবেক সভাপতি এসএ বারি সেলিমকে, মহানগর বিএনপির যুগ্ম হওয়ার কাতর রহমান ছুটি, শহীদুল্লাহ রতন, সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন, ভিপি মো. দুলাল, আব্দুল জলিল, আব্দুর রহমান, সদস্য জামাল হোসেন, রিয়াজ খান রাজু, জেলা বিএনপি যুগ মহোবায়ক রেজাউল কাইয়ুম, সদস্য শফিউল আলম রায়হান, মহানগর কৃষক দলের সদস্য ইকরাম হোসেন তাজ, ৩ নং ওয়ার্ডের সদস্য সচিব আমির হোসেনসহ ওয়ার্ড ও মহানগর, সদর দক্ষিণের নেতাকর্মীদের।অপরপক্ষে সাক্কুও বিএনপির সমর্থনে আছেন বলে প্রচার করলেও তার বহরে বিএনপির বর্তমান কমিটির তেমন কাউকে দেখা যায়নি। সাবেকদের মধ্যে ছিল, দক্ষিণ জেলা যুবদলের সাবেক নেতা আনোয়ার হোসেন, আবুল হোসেন ও মুক্তিযোদ্ধা দলের নেতা নুরে আলম প্রমুখ। তবে তার বহরে থাকা বেশিরভাগই বিভিন্ন ওয়ার্ড ও গ্রামের স্থানীয় নেতাকর্মী।কেন্দ্রীয় কর্মসূচির বাইরে গিয়ে নির্বাচনে যাওয়ার বিষয়ে নিজাম উদ্দিন কায়সার বলেন, আমাকে দল বহিষ্কার করেছে। দলের সাথে আমার নির্বাচনের কোন যোগসূত্র নেই। কুমিল্লার মানুষ জিম্মি। এখানে দলের কোন প্রশ্ন নেই। এবারের নির্বাচন কুমিল্লার মানুষের জিম্মি দশা থেকে মুক্তির নির্বাচন। তাই দলমত নির্বিশেষে মাঠে নেমে পড়েছে। এর আগের নির্বাচনে অনেকে গোপনে সমর্থন দিয়েছে। কিন্তু এবার প্রকাশ্যে আমার পক্ষে কাজ করছে। নিজ দায়িত্ব মানুষ ওয়ার্ডে ওয়ার্ডে নিজেরাই কাজ করছে। মানুষ একটা সুন্দর নগরীর জন্য শেষ চেষ্টা করে যাচ্ছে। মনিরুল হক সাক্কু বলেন, ১৫ বছর ক্ষমতায় ছিলাম। মানুষ আমাকে চায় তাই নির্বাচনে এসেছি। নির্বাচন করছি। বিএনপির নেতাকর্মীদের সমর্থন আছে। তবে নেতাকর্মীদের একটি অংশ নেই এটা সত্য। সবাইকি আর এক জায়গায় থাকবে? মানুষের যাকে ইচ্ছা তাকে ভোট দেবে।কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু বলেন, বিএনপি কোন নির্বাচনে যাচ্ছে না। যারা যাচ্ছে তারাও বহিষ্কৃত। আর যারা তাদের পক্ষ হয়ে কাজ করছে সবাই ব্যক্তিগতভাবে করছে। এটার সাথে দলের সম্পর্ক নেই।

আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ