শিরোনাম
বাঙ্গরায় ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঙ্গরায় ক্লুলেস অটোচালক হত্যা মামলার মুল ২ হত্যাকারী ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার বৈলতলী ও সাতবাড়ীয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সন্মেলন শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা লাকসামে সরকারি খাল ভরাট করে বাঁধ নির্মাণের অভিযোগ টাঙ্গাইল জেলা টাইলস্ ব্যবসায়ী সমিতির সভাপতি শাহীন মোল্লা,সম্পাদক আলাউদ্দিন লিটু লালমোহনে ৩ লাখ ৬০ হাজার টাকার পলিথিন জব্দ, মালিককে অর্থদন্ড পোরশায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
সোমবার ২২ জুন ২০২৬
সোমবার ২২ জুন ২০২৬

লালমোহনে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ৩১ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ৩১ অক্টোবর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


জেলা প্রতিনিধি (ভোলা) :

ভোলার লালমোহন উপজেলায় ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ওয়েস্টার্ণ পাড়ার হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ করে ওই জমির মালিক ও হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিনের ছোট ভাই মো. ফখরুল আলম বলেন, আমার ভাই মো. রুহুল আমিন মুন্সির হাওলা মৌজায় স্থানীয় মো. মোজাম্মেল হাওলাদারের কাছ থেকে বসতঘরসহ ২৫.৩৫ শতাংশ জমি ক্রয় করেন। ক্রয়ের পর থেকে ওই জমি আমার ভাই ভোগ দখলে রয়েছেন। তবে মো. আবু সাঈদ নামে স্থানীয় এক ব্যক্তি দীর্ঘদিন ধরে আমার ভাইয়ের ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের অপচেষ্টা চালাচ্ছেন। বৃহস্পতিবার ওই জমিতে যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়ে আমাদের ভাড়াটিয়াদের চলাচল করতে নিষেধ করেন তিনি। খবর পেয়ে তাৎক্ষণিক বিষয়টি আমি থানা পুলিশকে জানাই। এরপর পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে দেখি তারা বাড়িতে যাতায়াতের রাস্তায় গেট নির্মাণ করেছেন। তার কাছে এর কারণ জানতে চাইলে তিনি সবার সামনে আমাকে মারধর করতে এগিয়ে আসেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। অথচ তিনি জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আদালত থেকে নিষেধাজ্ঞা আনেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) আদালতের সেই নিষেধাজ্ঞা নিজেই অমান্য করে আমার ভাইয়ের জমিতে থাকা ভাড়াটিয়াদের চলাচলের রাস্তায় জোরপূর্বক গেট নির্মাণ করেন। একইসঙ্গে ভাড়াটিয়াদের বাড়িতে ঢুকতে এবং বের হতে নিষেধ করেন।

তিনি আরো বলেন, আমার ভাই অসুস্থ থাকায় তিনি ঢাকায় অবস্থান করছেন। তার অনুপস্থিতিতে ওই জমিসহ প্রতিষ্ঠানের সকল কার্যক্রম আমিই দেখাশোনা করছি। তবে জোরপূর্বক আবু সাঈদসহ তার স্বজনরা মিলে আমাদের ওই জমি দখল করতে নানাভাবে হয়রানী করছে। বিভিন্ন সময় ভাড়াটিয়াদের পানির লাইন কেটে দিয়েছে, বাড়িতে যাতায়াতের পথে কাটাও দিয়েছে। এনিয়ে কয়েকবার থানায় বসাবসি হয়েছে। তারমধ্যে আবু সাঈদ আবার লোকজন দিয়ে আমার ভাইয়ের ক্রয়কৃত জমি থেকে সুপারি পেরে নিয়েছেন। বর্তমানে আবু সাঈদসহ তার আত্মীয়-স্বজনরা আমাদের নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছেন। এমন পরিস্থিতিতে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাই চরম আতঙ্কে রয়েছি। আমি প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু সমাধান ও ন্যায় বিচার কামনা করছি।

এদিকে ওই জমির বিক্রেতা মো. মোজাম্মেল হাওলাদার জানান, জমি বিক্রির দেড় মাস আগে আত্মীয়-স্বজনসহ বাড়ির সবাইকে জানিয়ে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিনের সঙ্গে বায়নাচুক্তি করি। এরপর তিনি জমিতে সাইনবোর্ডও টানান। পরে সব আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে ওই জমি রুহুল আমিন মাস্টারের কাছে  যথাযথ মূল্যে বিক্রি করেছি। এখন আমার ভাই আবু সাঈদ রুহুল আমিন মাস্টারকে শুধু শুধু হয়রানী করছেন। তাদের অত্যাচারে সেখানে থাকা আমার অন্য জমিতেও আমি নিজে থাকতে পারছি না। আমি এ ঘটনায় আইনি পদক্ষেপ নেবো। 

অভিযোগের ব্যাপারে মো. আবু সাইদ বলেন, আমি কাউকে কোনো ধরনের গালাগালি করিনি এবং হুমকি-ধামকিও দেইনি। তবে রুহুল আমিন মাস্টার যে জমি কিনেছেন তিনি সেই জমি রেখে অন্য জমিতে দখল নিয়েছেন। এটা নিয়ে আদালতে মামলা চলছে। এছাড়া আদালত থেকে যে জমিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সে জমিতে আমি কোনো গেট নির্মাণ করিনি। আমি অন্য দাগের জমিতে গেট নির্মাণ করেছি।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিনের জমি একটি গ্রুপ জোরপূর্বকভাবে দখলের চেষ্টা চালাচ্ছেন বলে আমি জেনেছি। তবে ওই জমি সংক্রান্ত বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। তাই এর সমাধান আদালত থেকেই দেওয়া হবে। তবে বৃহস্পতিবার ওই জমিতে গেট নির্মাণের খবর পেয়ে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সেখানে পুলিশ ফোর্স পাঠিয়েছি।


আরও খবর




বাঙ্গরায় ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ই'য়াবাসহ মা'দক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ফের চালু ইলিশিয়া অবৈধ গরুর হাট,রাজস্ব হারাচ্ছে সরকার

বাঙ্গরায় ক্লুলেস অটোচালক হত্যা মামলার মুল ২ হত্যাকারী ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

বৈলতলী ও সাতবাড়ীয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সন্মেলন

শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ

উপজেলা স্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, স্পষ্ট বার্তা দিয়ে প্রতিবাদ করেন আক্তারুজ্জামান বাচ্চু এমপি ময়মনসিংহ -১০

সুপ্তি বনাঞ্চলে ট্রলারভর্তি হরিণ ধরার ফাঁদ উদ্ধার, বনরক্ষীদের অভিযানে শিকারিদের পরিকল্পনা নস্যাৎ

সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করলে বছরে বাঁচবে ৩০৪ কোটি টাকা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা

লাকসামে সরকারি খাল ভরাট করে বাঁধ নির্মাণের অভিযোগ

টাঙ্গাইল জেলা টাইলস্ ব্যবসায়ী সমিতির সভাপতি শাহীন মোল্লা,সম্পাদক আলাউদ্দিন লিটু

লালমোহনে ৩ লাখ ৬০ হাজার টাকার পলিথিন জব্দ, মালিককে অর্থদন্ড

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ


এই সম্পর্কিত আরও খবর

বাঙ্গরায় ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ই'য়াবাসহ মা'দক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ফের চালু ইলিশিয়া অবৈধ গরুর হাট,রাজস্ব হারাচ্ছে সরকার

বাঙ্গরায় ক্লুলেস অটোচালক হত্যা মামলার মুল ২ হত্যাকারী ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

বৈলতলী ও সাতবাড়ীয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সন্মেলন

শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ

উপজেলা স্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, স্পষ্ট বার্তা দিয়ে প্রতিবাদ করেন আক্তারুজ্জামান বাচ্চু এমপি ময়মনসিংহ -১০

সুপ্তি বনাঞ্চলে ট্রলারভর্তি হরিণ ধরার ফাঁদ উদ্ধার, বনরক্ষীদের অভিযানে শিকারিদের পরিকল্পনা নস্যাৎ

সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করলে বছরে বাঁচবে ৩০৪ কোটি টাকা