শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬
লুটপাতের খাতে পরিণতের অভিযোগ বিশেষজ্ঞদের

লোডশেডিংয়ে নাকাল জনজীবন, উৎপাদন বন্ধ ৪০ প্ল্যান্টে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

তীব্র গরমে হঠাৎ লোডশেডিং বেড়ে যাওয়ায় নাকাল জনজীবন। তাই বিগত ১৫ বছরে সক্ষমতার নানা গল্প শুনলেও লোডশেডিংয়ের কারণে আওয়ামী সরকারকেই দুষছেন রাজধানীবাসী। কর্তৃপক্ষ বলছে, গরমে চাহিদা বাড়লেও বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সংকট, বড়পুকুরিয়ায় যান্ত্রিক ত্রুটি ও আদানি-এস আলমের সরবরাহ কম থাকায় দেড় হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং হচ্ছে প্রতি দিন। বিশেষজ্ঞরা বলছেন, আওয়ামী সরকারের আমলে বিদ্যুৎখাতকে পরিণত করা হয়েছে লুটপাটের খাত হিসেবে।


সেপ্টেম্বরের শুরুর দিকে কয়েক দিন ধরেই বেড়েছে লোডশেডিং। রাজধানীর বাড্ডা, শাহজাদপুর, রামপুরা, মালিবাগ, খিলগাঁও, আরামবাগসহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা বলছেন, দিনে ও রাতে একাধিকবার চলে যাচ্ছে বিদ্যুৎ। ফিরছে ঘণ্টারও বেশি সময় পর। অতিষ্ঠ জনজীবন, প্রভাব পড়ছে রুটিরুজিতে।


তবে, পতন হলেও এ অবস্থার জন্য রাজধানীবাসী দায়ি করছেন গত পনেরো বছরের আওয়ামী শাসনে বিদ্যুৎ খাতে গোঁজামিলের ইশতেহার বাস্তবায়নকেই। সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়টাতে তীব্র গরমে সর্বোচ্চ চাহিদা থাকায় বরাবরের মতোই লোডশেডিং করতে হয় বিদ্যুৎ বিভাগকে।


পিডিবির তথ্য বলছে, সেপ্টেম্বরের প্রথম ৯ দিনে দেশে বিদ্যুতের চাহিদা উঠানামা করেছে ১৩ হাজার মেগাওয়াট থেকে সাড়ে পনেরো হাজার মেগাওয়াটে। এর বিপরীতে প্রতিদিন লোডশেডিং করতে হয়েছে ৪০০ থেকে ১ হাজার ৯৭৩ মেগাওয়াট পর্যন্ত। যদিও সর্বোচ্চ ৬০০ মেগাওয়াট লোডশেডিংয়ের পরিকল্পনা ছিল পিডিবির।


সূত্র বলছে, দেশে মোট ১৪০টি পাওয়ার প্ল্যান্টের মধ্যে পুরোপুরি বন্ধ ৪০টি। বাকি ১০০টির মধ্যেও আংশিক বন্ধ আছে বেশকিছু পাওয়ারপ্ল্যান্ট। এছাড়াও মূল্য পরিশোধে বাকি পড়ায় চুক্তির চাইতেও প্রায় চারশো মেগাওয়াট সরবরাহ কমিয়ে আদানির বিদ্যুৎ আসছে এগারোশ মেগাওয়াটের মতো।


এদিকে কয়লা সংকট নয় বরং যান্ত্রিক ত্রুটির কারণে বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকার কথা জানিয়েছে পিডিবি। তারা বলছে, ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল তিন মাসেও মেরামত না হওয়ায় গ্যাস সরবরাহে সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে বিদ্যুৎ উৎপাদনে। পুরোপুরি বিদ্যুৎ আসছে না বাঁশখালীর এস আলমের পাওয়ার প্ল্যান্ট থেকেও।


ফোনকলে পিডিবির চেয়ারম্যান মো. রেজাউল করিম বলেন, ‘১২ তারিখ থেকে বন্ধ হয়েছে। এটা চালু হলে একটা বড় সুবিধা পাওয়া যাবে।’


সংশ্লিষ্টরা বলছেন, শেখ হাসিনা সরকারের আমলে বিদ্যুৎ ব্যবস্থাকে একটি সিন্ডিকেটের জন্য লাভজনক খাতে পরিণত করা হয়েছে। যার ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ।


জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. এম শামসুল আলম বলেন, ‘এইযে সংঘবদ্ধ একটা লুণ্ঠনকারী দল তৈরি হয়েছে। বিদ্যুৎ প্ল্যান্ট নির্মাণে এ দল তৈরি হয়েছে, এলএনজি টার্মিনাল বানানো, গ্যাস আমদানির ক্ষেত্রে তৈরি হয়েছে।’


পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক বিডি রহমতুল্লাহ বলেন, সেখানের হিসাবটার কোনো পাত্তা পাওয়া যায় না। এজন্য যে, এখানে বিল্ডিং তৈরি করতে হয়, মাটি গর্ত করতে হয়, মালপত্র আনতে হয়। এখানে ফ্যাকড়া আছে, জনগণ ভাববে এখানে বিরাট একটা পাওয়ার স্টেশন হচ্ছে। এইযে হচ্ছে সেখানে বিশাল অর্থ হাতিয়ে নেয়া হয়।’


বিদ্যুতের নিরাপত্তা নিশ্চিত করতে হলে অর্থের পর্যাপ্ততার পাশাপাশি জ্বালানি উৎপাদনের ক্ষেত্র বাড়ানোর বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের। একইসঙ্গে ঢালাওভাবে সাজাতে হবে গত পনেরো বছরে চলা অরাজকতার এ খাতকে।


জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. ম তামিম বলেন, ‘জ্বালানি আমদানি, বিদ্যুৎ আমদানি এবং নিজস্ব জ্বালানি থেকে যখন আমরা ‍বিদ্যুৎ উৎপাদন করি তখন একটা মিক্সচারের মাধ্যমে হয়। এটাকে স্থিতিশীল রাখার জন্য যত বেশি সোর্স বা উৎস থাকবে এবং ফুয়েল ডাইভারসিটি থাকবে তত আমাদের ঝুঁকিটা কম থাকবে।’


সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলন, ‘কাঠামো যদি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক হয় তাহলে যেটি হয়, বিদ্যুৎ খাতে যে বিপুল পরিমাণ অপচয় হয়েছে এবং বিগত সময়ে সরকারের যে অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়েছে এর থেকে এক ধরনের মুক্তি পাওয়া সম্ভব।’


দেশে সর্বোচ্চ ১৭-১৮ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও বিগত সরকারের দাবি ছিলো উৎপাদন সক্ষমতা প্রায় তিরিশ হাজার মেগাওয়াট। সক্ষমতার চাইতেও দশ হাজার মেগাওয়াট বেশি উৎপাদন ক্ষমতার পেছনে ক্যাপাসিটি-ভর্তুকি গুনতে হয়েছে বছরে তিরিশ হাজার কোটি টাকারও বেশি। বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বিশেষ আইন-২০১০ স্থগিতের মাধ্যমে এ খাত সংস্কারে হাত দিয়েছে অন্তর্বর্তী সরকার। 


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী