শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

মাধ্যমিক পর্যায়ে এখনো ৩৩ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়ছে!

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দেশে মাধ্যমিক পর্যায়ে এখনো ৩৩ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়ছে। এতো সংখ্যক শিক্ষার্থী ঝরে পড়া বিগত সরকারের ব্যর্থতা বলে মনে করেন শিক্ষাবিদদের অনেকেই। এর কারণ পারিবারিক অস্বচ্ছলতা, বাল্যবিয়ে, শিশুশ্রম, পড়াশোনার প্রতি অনীহা-অসচেতনতা। অঞ্চল ভেদে এর কারণেও আছে ভিন্নতা। এছাড়া গত একবছরে একজন শিক্ষার্থীর পেছনে পড়াশোনার খরচ বেড়েছে দ্বিগুণ। শিক্ষার্থী ঝরে পড়া রোধে সরকারকে এখনই যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান বিশেষজ্ঞদের।


গত দেড় দশক আগেও দেশে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী ঝরে পড়ার হার ছিল ৫৫ শতাংশের বেশি। তবে দিন দিন কমেছে এই হার। বেড়েছে এসএসসি ও সমানের পরীক্ষার্থীর সংখ্যাও।


মাধ্যমিকে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যবই দেয়া, প্রায় ৬০ শতাংশ শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করা, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান বাড়ানো, এনটিআরসিএ'এর মাধ্যমে শিক্ষক নিয়োগ দিয়ে ছাত্র-শিক্ষকের ব্যবধান কমানো এবং নতুন নতুন অবকাঠামো নির্মাণ; সব কারণে বিদ্যালয়ে বেড়েছে শিক্ষার্থীর উপস্থিতি, কমেছে ঝরে পড়ার হার।


সিলেট সদর উপজেলার প্রিয়াঙ্গন কলিমুল্লাহ উচ্চ বিদ্যালয়ের ৮ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থী অজয়, পুর্নিমা ও মঙ্গলী পাল। নয়া টিলা গ্রামের এই ৩ শিক্ষার্থীর বাড়িঘরে আর রাস্তায় পানি উঠে যাওয়ায় ডিঙ্গি নৌকায় স্কুলে যাত্রা তাদের। তারা বলছে, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে প্রতিবারই স্বাভাবিক শিক্ষাকার্যক্রম থেকে পিছিয়ে পড়ে তারা।


শিক্ষার্থীরা জানান, বইপত্র ভিজে যায়। ভালোভাবে পড়তে পারি না। ঘর দুয়ারে পানি উঠে যায়।


বহুত ক্ষতি হয়। আমরা স্কুলে যেতে পারি না। অনেক অসুবিধা হয় বন্যার জন্য নৌকা পাই না বলেও জানান এক শিক্ষার্থী।


আরো এক শিক্ষার্থী জানান, আগের বছরও বন্যার কারণে আমরা পরীক্ষা দিতে পারি নাই।


তাদের মতো সিলেট অঞ্চলের ৪ জেলায়, বিশেষ করে হাওর অধ্যূষিত অঞ্চল- সুনামগঞ্জ, হবিগঞ্জ ও চা বাগান বেষ্টিত জেলা মৌলভীবাজারের শিক্ষার্থীদের বেলায়ও যুক্ত হয় একই সমস্যা। এছাড়া আর্থিক অক্ষমতায় সবোর্চ্চ ৭৮ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়ে সিলেট বিভাগেই। প্রযুক্তির অপব্যবহার, সচেতনতার অভাব তো আছেই।


অভিবাবকরা বলেন, 'মেঘ, বৃষ্টি বন্যার কারণে যেতে পারে না স্কুলে।'


তথ্য বলছে, প্রাথমিক ও মাধ্যমিক ক্ষেত্রে স্কুলে নিট গমন হার, সাইকেল পূর্ণতার হার এবং ঝড়ে পড়ার হার সিলেটে তুলনামুলক ভাবে দেশে গড় হারের চেয়ে বেশি।


সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক প্রণব কান্তি দেব বলেন, 'সুনামগঞ্জ অঞ্চলে যে সময় ছুটি দরকার রাজশাহী অঞ্চলে কিন্তু সে সময় দরকার না। কিন্তু আমাদের যে কেন্দ্রীয় ছুটির ব্যবস্থা সেটা সারা দেশে একটাই হয়। একই সাথে পরীক্ষার রুটিন হয়। মূলত এই কারণেই আমরা পিছিয়ে যাচ্ছি।'


এদিকে গত বছর ময়মনসিংহ বিভাগে মাধ্যমিকে ঝরে পড়ার হার ২৩.৫ ভাগ হলেও এবছর কিছুটা কমে ২০ ভাগ। কিন্তু এ বিভাগে পড়াশোনার ব্যাপারে অনীহান কিংবা অসচেতনার কারণে দেশের সবচেয়ে বেশি শিক্ষার্থী ৫৮.৬ শতাংশ ঝরে। এ ছাড়া বাল্যবিয়ে ও শিশুশ্রম তো আছেই।


তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়ে স্কুলের পাঠচুকিয়ে কাজে লেগে যাওয়া ১০ বছরের তুহিনের গল্পটা কত করুণ! ভবঘুরে বাবার সংসারের হাল তার মায়ের হাতে। তাই তো বড় মিস্ত্রী হয়ে টেনেটুনে চলা মায়ের সংসারে হাল ধরাই এখন তার জীবনের একমাত্র লক্ষ্য। দারিদ্রতা, অসচ্ছলতাসহ নানা কারণে ময়মননিংহ অঞ্চলে এরকম অসংখ্য শিশু-কিশোর পড়ালেখা ছেড়ে যোগ দেয় শ্রমে, সমাধি ঘটে দুরন্ত শৈশব আর স্কুলের রঙিন দিনগুলোর।


শিশু শ্রমিক তুহিন বলেন, 'এখন আর স্কুলে যায় না। কাজ শিখি। আমি বড় মিস্ত্রি হবো।'


মাধমিক পর্যায়ের কোনো মেয়ে শিক্ষার্থী একনাগারে স্কুলে আসা বন্ধ করে দিলেই ধরা হয়, বিয়ে হয়ে গেছে। স্কুল কর্তৃপক্ষের কাছে যখন খবর আসে, তখন প্রায় সবই শেষ হয়ে যায়। বাল্যবিয়ের শিকার হয়ে পড়াশোনা বন্ধের পাশাপাশি জীবনও পড়ে ঝুঁকিতে। গ্রামাঞ্চলের নিম্নআয়ের পরিবারের মেয়েরাই বেশীর ভাগ শিকার হয় বাল্যবিয়ের। স্কুলের রঙিন দিনের বদলে সংসারের কঠিন বোঝা কাঁধে নিয়ে অনেকে অকালে ঝরে পড়ে জীবন থেকেও। বাল্যবিয়ের কারণে ঝরে পড়াদের জন্য মন কাঁদে সহপাঠীদেরও। বিবিএসের জরিপ মতে, ময়মনসিংহ বিভাগে বাল্যবিয়ের হার ৪০.০৬ ভাগ।


ময়মনসিংহ বিভাগেের এক শিক্ষার্থী জানান, 'বান্ধবীদের ৫ জনের বিয়ে হয়ে গেছে । আর্থিক সমস্যার কারণে তাদের বাবা-মা আর লেখাপড়া করাই নাই। কিন্তু তাদের ইচ্ছা ছিল লেখাপড়া করার।'


এডুকেশন ওয়াচের এক গবেষণায় দেখা গেছে, অর্থনৈতিক অসচ্ছলতায় ভোগা শিক্ষার্থীদের মধ্যে মাধ্যমিকেই ঝরে পড়ছে ৫৯.৮ শতাংশ। এছাড়া পড়াশোনায় অনিহা, শিশুশ্রম ও পাবিারিক কাজে যুক্ত হওয়ায় অনেকে বন্ধ করেন পড়াশোনা। ঝড়ে পড়ার এই কারণের তালিকায় আছে ভাষাগত সমস্যা ও স্কুলে যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তাহীনতা। গবেষণা বলছে, ২০২৩ সালের প্রথম ৬ মাসে প্রাথমিকের একজন শিক্ষার্থীর পড়াশোনার জন্য পরিবারের খরচ বেড়েছে, ২৫ শতাংশ আর মাধ্যমিকে ৫১ শতাংশ। শিক্ষাবিদরা বলছেন, উপবৃত্তিতে টাকার পরিমাণ বাড়ানোসহ স্কুল ফিডিং কর্মসূচি নিয়মত করতে হবে।


শিক্ষাবিদ ড. মোস্তাফিজুর রহমান বলেন, 'শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। শিক্ষার্থীদের ক্লাসে পাঠদান এবং তাদেরকে স্কুলমুখি করাতে হবে।চলমান নানা বিরাজমান যে সমস্যাগুলো আছে সেগুলোর সমাধানে এগিয়ে আসা উচিত।' 


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী