শিরোনাম
দুমকিতে মাদকের প্রতিবাদ করায় প্রাননাশের হুমকি নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা স্বামীর পরকীয়ার সন্দেহে গৃহবধূর মৃত্যু, শ্বাসরোধে হত্যার অভিযোগ টাকার বিনিময়ে ভুয়া রিপোর্ট দেন লালমোহন হাসপাতালের পিয়ন মহসিন গঙ্গাচড়ায় নিউজ টুয়েন্টি ফোর-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী হিসেবে পুরস্কৃত হলেন মুরাদনগর থানার এসআই কুসুম বড়ুয়া দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ পুরস্কার পেলেন বাঙ্গরা বাজার থানার এএসআই আতিকুর রহমান রূপগঞ্জে ছাত্রদল নেতার অপকর্ম প্রকাশ করায় যুবদল নেতার বসত বাড়িতে হামলা,প্রতিবাদে বিক্ষোভ নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি
বুধবার ২৯ জুলাই ২০২৬
বুধবার ২৯ জুলাই ২০২৬

মাদক মামলায় সাজার হার না বাড়ার ১০ কারণ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ২৭ জুন ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৭ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মাদক মামলায় সাজার হার না বাড়ার ১০টি কারণ খুঁজে বের করেছে পুলিশ। এই দশ কারণ ও করণীয় সম্পর্কে বিস্তারিত উল্লেখ করে তা যথাযথভাব অনুসরণ করতে নির্দেশনা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। মাদক মামলার তদন্ত কর্মকর্তা ও তদন্ত তদারকি কর্মকর্তাদের এই নির্দেশনা মেনে মামলা তদন্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।


সম্প্রতি পুলিশ সদর দফতর ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দফতরে একাধিক মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মাদক মামলায় সাজার হার না বাড়ার কারণ নিয়ে আলোচনা হয়। গত বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মাদক মামলার সাজার হার ছিল ৩৭ দশমিক ৪৬ শতাংশ।


পুলিশ কর্মকর্তারা জানান, মাদক উদ্ধারজনিত মামলার বাদী হন পুলিশ কর্মকর্তারা। পুলিশ বাদী এবং পুলিশি তদন্তের পরও মাদক মামলার আসামিদের খালাস পেয়ে যাওয়া দুঃখজনক। এছাড়া মাদক মামলায় শুধু বহনকারীদের গ্রেফতার না করে মামলার তদন্তে মাদকের উৎস পর্যন্ত যাওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।


ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আজহার ইসলাম মুকুল জানান, মাদক মামলায় সব সময় উৎসমূলে যাওয়ার চেষ্টা করা হয়। এছাড়া মাদক মামলায় সাজার হার বাড়ার জন্য তদন্তের গুণগত মানও উন্নত করা হচ্ছে।


সাজার হার না বাড়ার ১০ কারণ


ডিএমপি সূত্র জানায়, বিভিন্ন মাদক মামলা, মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া বিশ্লেষণ করে ১০টি কারণ চিহ্নিত করা হয়েছে। এগুলো হলো- এজাহার দায়ের ও জব্দ তালিকা প্রস্তুতের সময় গড়মিল। এজাহার দায়েরকারী ও তদন্তকারী পুলিশ অফিসার একই ব্যক্তি হওয়া। জব্দ তালিকায় জব্দকৃত আলামতের সঠিক পরিমাণ, রঙ, আলামতের অবস্থা ইত্যাদি সঠিকভাবে উল্লেখ না করা, উদ্ধার মালামালের ক্ষেত্রে অধিকাংশ সময় জব্দ তালিকায় ভাসমান বা অস্থায়ী ঠিকানার ব্যক্তিদের সাক্ষী মানা, জব্দ তালিকার সাক্ষীদের সঠিকভাবে ব্রিফ না করা, মামলায় গুণগত সাক্ষীদের সাক্ষ্য লিপিবদ্ধ না করে অধিক সংখ্যক সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা, বর্তমানে প্রচলিত সাক্ষ্য আইনের বিধান অনুসারে জব্দকৃত আলামত উদ্ধার অভিযান, সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ ইত্যাদি ভিডিওর মাধ্যমে ধারণ এবং ডকুমেন্টের সঙ্গে প্রেরণ না করা, মামলার তদন্ত শেষে চার্ট অব এভিডেন্স দাখিল না করা, সঠিক সময়ে তলব মতে সাক্ষীকে আদালতে উপস্থাপন না করা এবং রাষ্ট্রপক্ষ মামলা পরিচালনার ক্ষেত্রে দায়িত্বশীলতার অভাব পরিলক্ষিত হওয়া।


করণীয়


ডিএমপি সূত্র জানায়, মাদক মামলায় জব্দ তালিকায় প্রকৃত সময়, তারিখ ও ঘটনাস্থলের সঙ্গে মিল রেখে এজাহার রুজু নিশ্চিত করতে হবে। এজাহার দায়েরকারী কর্মকর্তা ব্যতীত অন্য কর্মকর্তা দ্বারা মামলার তদন্ত করতে হবে। মাদক মামলার জব্দকৃত আলামত সংখ্যা নয়, ওজনে পরিমাণ করা, আলামতের রঙ ও বহনের প্যাকেট বা মোড়কের বিবরণ, আসামির দেহের বা পোশাকের কোন অংশ হতে জব্দ করা হয়- তার সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। একাধিক ব্যক্তির কাছ থেকে কী পরিমাণ মাদক উদ্ধার করা হলো তা পৃথকভাবে উল্লেখ করতে হবে এবং প্রত্যেক আলামত শনাক্ত করার জন্য আলাদা আলাদা শনাক্তকরণ চিহ্ন দ্বারা মার্ক করতে হবে। ঘটনাস্থলের আশেপাশে অবস্থানকারী আবাসিক ভবনের বাসিন্দা কিংবা কোনও ব্যবসা প্রতিষ্ঠান স্টেশনারি কিংবা যেকোনও স্থায়ী দোকানের মালিকদের মাদক মামলার জব্দ তালিকার সাক্ষী করতে হবে। কোনও অবস্থাতেই ভাসমান দোকানদার কিংবা ভাসমান ব্যক্তিদের জব্দ তালিকার সাক্ষী করা যাবে না।


নির্দেশনায় বলা হয়েছে, জব্দ তালিকায় মানিত সাক্ষীদের জবানবন্দি কার্যবিধির ১৬১ ধারায় লিপিবদ্ধ করে সাক্ষীকে সঙ্গে সঙ্গে পড়ে শোনাতে হবে। মামলা বিচারকালে কাঠগড়ায় ওঠার পূর্বেই সাক্ষীকে ঘটনা সম্পর্কে জব্দ তালিকার বিষয়ে স্মৃতি পুনরুজ্জীবিত করতে হবে। সাক্ষীদের সংখ্যা নয় বরং গুণগত সাক্ষ্যের ভিত্তিতে মামলার বিচার করা হয় (সাক্ষ্য আইনের ১৩৪ ধারা)। সুতরাং উদ্ধার মামলার গুণগত সাক্ষী নির্বাচনের মাধ্যমে অধিক সাক্ষী বর্জন করতে হবে। সংশোধিত সাক্ষ্য আইনে ছবি এবং ভিডিওচিত্রের সাক্ষ্যগত মূল্য রয়েছে। সুতরাং জব্দ তালিকা প্রস্তুতকালে অবশ্যই ছবি এবং ভিডিও ধারণ করে মামলার ডকেটে সংযুক্ত করতে হবে। মামলা তদন্ত শেষে চার্ট অব এভিডেন্স অবশ্যই দাখিল করতে হবে। যথাসময়ে সাক্ষীকে আদালতে হাজির ও উপস্থাপন নিশ্চিত করতে হবে। মামলা পরিচালনার সঙ্গে যুক্ত রাষ্ট্রপক্ষের পিপি ও এপিপিদের সাথে সমন্বয়পূর্বক সাক্ষীর সাক্ষ্য দেওয়া নিশ্চিত করতে হবে এবং সাক্ষীরা সাক্ষ্য দিতে এসে কোনও হয়রানির শিকার হলে পৃথক একটি রেজিস্ট্রারে লিপিবদ্ধ করে প্রতি মাসে পুলিশ কমিশনার বরাবর দাখিল করতে হবে।


আরও খবর




ফতুল্লায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, বৃদ্ধকে কুপিয়ে টাকা-স্বর্ণালংকার লুট

দুমকিতে মাদকের প্রতিবাদ করায় প্রাননাশের হুমকি

নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু

ডুয়েটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি

মনপুরায় ভূমি জবর দখলের চেষ্টা,থানায় অভিযোগ ভূক্তোভূগীর

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

রাজবাড়ী পাংশাতে থানা পুলিশের অভিযানে ৫২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আসামী গ্রেফতার।

সংবাদ সম্মেলনে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বিচার ও নিরাপত্তা দাবি

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

জানালেন সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়াং

স্বামীর পরকীয়ার সন্দেহে গৃহবধূর মৃত্যু, শ্বাসরোধে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জে নিউজ টোয়েন্টিফোরের ১১ বছরে পদার্পণ উদযাপন

টাকার বিনিময়ে ভুয়া রিপোর্ট দেন লালমোহন হাসপাতালের পিয়ন মহসিন

গঙ্গাচড়ায় নিউজ টুয়েন্টি ফোর-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চাঁদাবাজি ও শিল্পাঞ্চলে বিশৃঙ্খলার মামলায় টঙ্গী পূর্ব থানা বিএনপি নেতা বিল্লাল হোসেন গ্রেপ্তার

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী