শিরোনাম
পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন: ওসি আনোয়ার হোসেন
শনিবার ২৫ জুলাই ২০২৬
শনিবার ২৫ জুলাই ২০২৬

মানব পাচারের অপরাধ বাড়লেও কমেছে অপরাধীদের সাজার হার

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

দেশে মানব পাচারের অপরাধ বাড়লেও কমেছে অপরাধীদের সাজার হার। গত ছয় বছরে মানব পাচারের ঘটনায় প্রায় সাড়ে চার হাজারের মতো মামলা হয়েছে। আর ওসব মামলার আসামি প্রায় ২০ হাজার। কিন্তু ওসব মামলায় ১ শতাংশেরও কম দশমিক ৮১ শতাংশ সাজা হয়েছে। আর ওই সময় অন্তত ৭২ বাংলাদেশী অবৈধ পথে বিদেশে যেতে গিয়ে প্রাণ হারিয়েছে। অভিযোগ রয়েছে, পুলিশের দুর্বল তদন্তের কারণে মানব পাচার মামলায় সাজা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। কিন্তু তদন্তসংশ্লিষ্টদের দাবি, সাক্ষী না পাওয়া এবং দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ভুক্তভোগীরা মামলা চালানোর আগ্রহ হারিয়ে ফেলে। ভুক্তভোগী, আদালত ও পুলিশ বিভাগ সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।


সংশ্লিষ্ট সূত্র মতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগমানব পাচারের ঘটনায় দায়ের মামলাগুলো মনিটরিং করে। ২০১৯ থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত মোট ৪ হাজার ৫৪৬টি মানব পাচারের অভিযোগে মামলা হয়েছে। তাতে ১৯ হাজার ২৮০ জনকে আসামি করা হয়েছে। কিন্তু বিচারিক প্রক্রিয়া শেষে মাত্র ১৫৭ জনের সাজা হয়েছে। তার মধ্যে ২৪ জনের যাবজ্জীবন ও ১৩৩ জনকে অন্যান্য মেয়াদে সাজা দেয়া হয়েছে। ওসব মামলায় গুরুতর অভিযোগ থাকলেও দৃষ্টান্তমূলক শাস্তির নজির নেই। আর গত ছয় বছরে মানব পাচারের মামলায় ৩ হাজার ১৪১ জন খালাস পেয়েছে। তার মধ্যে ২০২৩ ও ২০২৪ সালে সবচেয়ে বেশি আসামি খালাস পেয়েছে।


সূত্র জানায়, মানব পাচার মামলায় বিচার না হওয়ায় পাচারকারীরা আরো বেশি বেপরোয়া হয়ে উঠেছে। পুলিশের দুর্বল তদন্তের কারণে মানব পাচারের অধিকাংশ মামলাতেই আসামিদের শাস্তি নিশ্চিত করা যাচ্ছে না। তারা বিচারের সময় সাক্ষী-প্রমাণ হাজির করে না। আবার ওসব মামলার তদন্তে আগে যেমন নজরদারির ব্যবস্থা ছিল, এখন সেটা নেই। ফলে পুলিশ যেমন তেমন তদন্ত করে আদালতে প্রতিবেদন দিয়ে দেয়। আর পুলিশের ওই প্রতিবেদনের ওপর ভিত্তি করে বিচারকাজ পরিচালনা করা সম্ভব হয় না বলেই খালাস পেয়ে যায় আসামিরা। এভাবেই দেশে একদিকে যেমন মানব পাচারের অপরাধ বেড়ে যাচ্ছে, ঠিক তেমনই অপরাধীদের সাজার হারও কমে আসছে। আর সাজার হার খুব সামান্য হলেও অবৈধ পথে বিদেশে যেতে গিয়ে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। 


সূত্র আরো জানায়, বিদেশে যাওয়ার চাহিদা বাংলাদেশীদের মধ্যে ক্রমান্বয়েই বাড়ছেই। আর তা পুঁজি করে একশ্রেণীর স্বার্থান্বেষী সংঘবদ্ধ চক্র নানা কর্মসংস্থানের আশ্বাস দিয়ে প্রতারণা করছে। আর এখানে মানবপাচারের মামলাগুলোর বেশির ভাগই প্রতারণাসংক্রান্ত। আবার দেখা যায় বিচার চলা অবস্থায়ই বাদী ও বিবাদী পক্ষ আপস করে ফেলছে। ফলে একটা পর্যায়ে আসামিরা খালাস পেয়ে যায়। 


এ প্রসঙ্গে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর জানান, যথাসময়ে সাক্ষী হাজির না হওয়া মানবপাচারের মামলাগুলোর অন্যতম চ্যালেঞ্জ। আবার অনেক সময় দেখা যায়, বাদী-বিবাদী নিজেদের মধ্যে বিষয়টি মীমাংসা করে ফেলেন। কোনো পক্ষ দেশের বাইরে থাকলেও বিচারের প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হয়। জিম্মি হওয়া ব্যক্তি যদি দেশের ভেতরে থাকে তাহলে তাকে উদ্ধার করা সম্ভব হয়। তবে দেশের বাইরে ঘটনা ঘটলে ভুক্তভোগীকে উদ্ধার করা কঠিন হয়ে পড়ে।


আরও খবর




ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন: ওসি আনোয়ার হোসেন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী